18/08/2026
আলহামদুলিল্লাহ! ❤️
করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের পক্ষ থেকে করিম মিয়ার অসুস্থ স্ত্রী’র চিকিৎসার জন্য ২৩,০০০ (তেইশ হাজার) টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন, মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
সবাই আমাদের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাদেরকে সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দেন এবং এ ধরনের কল্যাণমূলক কাজে শরিক থাকার জন্য সবাইকে হেদায়েত দান করেন।
আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲❤️
#করিমপুর_প্রবাসী_ঐক্য_ফোরাম
#মানবতার_সেবায়
#মানুষের_পাশে_মানুষ