wari welfare society

wari welfare society “Wari Welfare Society is a community-based organization dedicated to welfare, cleanliness, safety.

আসসালামু আলাইকুম।সম্মানিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,আল্লাহর অশেষ রহমতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়ারী ও...
21/01/2026

আসসালামু আলাইকুম।
সম্মানিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,
আল্লাহর অশেষ রহমতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি–এর কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক অনুমোদিত।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ সমাজসেবা ও সংগঠনিক কাজে অভিজ্ঞ, দক্ষ ও নিষ্ঠাবান। আশা করা যাচ্ছে, এই কমিটির মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালন সম্ভব হবে।
উপরে উল্লেখিত নবগঠিত কমিটির সম্মানিত সদস্যদের নাম ও পদবী উল্লেখ করা হলো—

প্রিয় নয়ন ভাই,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আপনার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার সংবাদ আমাদের সবার জন্য পরম স্বস্তি ও আনন্দ...
26/12/2025

প্রিয় নয়ন ভাই,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপনার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার সংবাদ আমাদের সবার জন্য পরম স্বস্তি ও আনন্দের। আলহামদুলিল্লাহ—আল্লাহ তায়ালার অশেষ রহমত ও কৃপায় আপনি আজ আমাদের মাঝে সুস্থভাবে আছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনার কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরা এই সুন্দর বার্তাটি পড়ে আমরা সবাই গভীরভাবে আবেগাপ্লুত। আসলে এই পরিবারে কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে পাশে দাঁড়ানো কোনো উপকার নয়—এটা আমাদের দায়িত্ব ও মানবিক বন্ধনেরই অংশ। আপনি আমাদেরই একজন, তাই আপনার জন্য দোয়া করা ছিল আমাদের সবার হৃদয়ের স্বাভাবিক অনুভূতি।
মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা দোয়া করি—তিনি যেন আপনাকে পূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দেন এবং আগামীর জীবনকে আরও সুন্দর ও কল্যাণময় করে তোলেন। আপনার পরিবারসহ আপনাদের সবাইকে তিনি হেফাজতে রাখুন—আমিন।
ইনশাআল্লাহ, আমরা সবাই আগামীতেও একটি পরিবার হয়ে সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকবো।
আপনার জন্য সবসময় আমাদের দোয়া ও ভালোবাসা রইলো।

শ্রদ্ধেয় মোহাম্মদ  নয়ন কবির ভাইয়ের অসুস্থতার সংবাদ শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। নয়ন ভাইয়ের মতো একজন প্রাণবন্ত, সদা কর্মচ...
21/12/2025

শ্রদ্ধেয় মোহাম্মদ নয়ন কবির ভাইয়ের অসুস্থতার সংবাদ শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। নয়ন ভাইয়ের মতো একজন প্রাণবন্ত, সদা কর্মচঞ্চল ও সুস্থ মানুষের শরীরে চারটি রিং বসাতে হয়েছে—এই খবরটি বিশ্বাস করাই কঠিন। আমরা তাঁকে সবসময়ই সক্রিয় ও দায়িত্বশীল মানুষ হিসেবেই দেখেছি। বিশেষ করে ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটি কার্যক্রমে তাঁর অগ্রণী ভূমিকা, নিষ্ঠা ও আন্তরিকতা সত্যিই অতুলনীয়। র‍্যাংস অনামিকা এপাটমেন্টের ওনার এসোসিয়েশন এর পরিচালনা পরিষদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে আসছিলেন।
তাঁর এই আকস্মিক অসুস্থতা আমাদের সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। জীবন ও সুস্থতা যে কতটা অনিশ্চিত, তা আবারও মনে করিয়ে দেয়। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে সঠিক জ্ঞান, সচেতনতা ও সুস্বাস্থ্য দান করেন। আমিন। 🤲
ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দোয়ায় দরখাস্ত।

ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকজনাব মোহাম্মদ নয়ন কবির ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎ...
18/12/2025

ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
জনাব মোহাম্মদ নয়ন কবির ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই কঠিন সময়ে আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। তিনি যেন অতি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন—এই দোয়াই আমাদের একান্ত প্রার্থনা।
আমরা তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা তাঁকে হেফাজতে রাখুন ও পরিপূর্ণ শিফা দান করুন। আমিন।

Address

18 Rankin Street Wari
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when wari welfare society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share