Global Street Connect

Global Street Connect Connecting Paths. Transforming Lives. Connecting paths, transforming lives — this is more than our tagline; it is the heart of our journey.

Global Street Connect is a compassionate, research-led initiative devoted to empowering street-connected and marginalized children across Asia. We believe that every child, no matter where they begin, deserves the chance to grow with dignity, health, education, and love. Our work bridges forgotten streets with the promise of opportunity — addressing deep-rooted inequalities through community partn

erships, evidence-based programs, and unwavering advocacy. We walk beside the children, not ahead of them, lighting the way toward futures once thought unreachable.

We are deeply saddened by the tragic loss of Shahabuddin Bhai. He was a steadfast friend to the street children of Sadar...
16/02/2026

We are deeply saddened by the tragic loss of Shahabuddin Bhai. He was a steadfast friend to the street children of Sadarghat, standing beside them with quiet strength and compassion. A devoted supporter of Global Street Connect, he believed in dignity, care, and second chances for every child. His absence leaves a space that cannot be filled. He will be profoundly missed.

ওয়ার্ল্ড চিলড্রেন’স ডে ২০২৫ ক্যাম্পেইনMy Day, My Rights১৫ নভেম্বর আমাদের ক্যাম্পেইনের প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো গ...
30/11/2025

ওয়ার্ল্ড চিলড্রেন’স ডে ২০২৫ ক্যাম্পেইন
My Day, My Rights

১৫ নভেম্বর আমাদের ক্যাম্পেইনের প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো গার্লস’ হেলথ কেয়ার ক্যাম্প—একটি দিন যা ছিল যত্ন, সম্মান ও সাহসের গল্পে ভরপুর।

মুগদা ট্রানজিশনাল সেন্টারে ১৬ জন পথশিশু কন্যাশিশু অংশ নেয় এই স্বাস্থ্যসেবায়।
তাদের চিকিৎসা, পরামর্শ ও মানসিক সহায়তা প্রদান করেন Dr. Musarrat Parvin, গাইনোকোলজিস্ট, Global Street Connect।
অনেক শিশুর জীবনে এই প্রথম তারা একজন নারী চিকিৎসকের কাছে নিজের স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ পায়।

দিনটি জুড়ে মেয়েদের লজ্জা, কৌতূহল আর হাসির মিশ্র অনুভূতি ধীরে ধীরে বদলে যায় নিরাপত্তা ও বিশ্বাসে।
চেকআপ শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়—একটি ছোট্ট উদ্যোগ যা তাদের মনে এনে দেয় উষ্ণতা ও আনন্দ।

এই আয়োজনটি Global Street Connect ও Human Concern USA এর সহ-আয়োজনে, সহযোগিতায় LEEDO, সম্পন্ন হয়।

এই দিনটি মনে করিয়ে দেয়—
প্রতিটি শিশুর স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা আমাদের সম্মিলিত দায়িত্ব।

আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি **ওয়ার্ল্ড চিলড্রেন’স ডে ২০২৫ ক্যাম্পেইন: মাই ডে, মাই রাইটস — শিশুদের স্বাস্থ্য, ...
15/11/2025

আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি **ওয়ার্ল্ড চিলড্রেন’স ডে ২০২৫ ক্যাম্পেইন: মাই ডে, মাই রাইটস — শিশুদের স্বাস্থ্য, অধিকার, সৃজনশীলতা ও মানসিক সুস্থতাকে কেন্দ্র করে এক সপ্তাহের যত্ন, সচেতনতা ও সহমর্মিতার যাত্রা।

আজকের আয়োজন দিয়ে আমাদের ক্যাম্পেইন শুরু —
ইভেন্ট ১: গার্লস হেলথ কেয়ার ক্যাম্প, মুগদা ট্রানজিশনাল সেন্টারে।
সহ-আয়োজনে আছে Global Street Connect ও Human Concern USA, সহযোগিতায় LEEDO, এবং পরিচালনায় Hope on Wheel।
এই ক্যাম্প শুধু চিকিৎসা সেবা নয় — এটি প্রতিটি কন্যাশিশুর মর্যাদা, সুস্থতা ও নিরাপদ বেড়ে ওঠার অধিকারের প্রতি আমাদের প্রতিজ্ঞা।

আমাদের সপ্তাহব্যাপী আয়োজনগুলোতে সবাইকে আন্তরিক আমন্ত্রণ:

১৬ নভেম্বর
🌐 ট্রমা ইনফর্মড কেয়ার অনলাইন ওয়ার্কশপ
সময়: রাত ৭টা – ৯টা
প্ল্যাটফর্ম: Zoom Meeting

১৮ নভেম্বর
🎨 চিলড্রেন ফ্রি পেইন্টিং ও আর্ট এক্সিবিশন
সময়: সকাল ১০টা | বুলবুল ফাইন আর্টস একাডেমি, সদরঘাট

🎭 সাইকোড্রামা: শিশু নির্যাতন ও সহিংসতা থেকে নিরাময়ের গল্প
সময়: বিকাল ৩টা | বাহাদুরশাহ পার্ক, সদরঘাট

২০ নভেম্বর
🎪 পাপেট শো: শিশু অধিকার ও সুরক্ষা
সময়: সকাল ১১টা | এয়ারপোর্ট এলাকা

🚐 ফ্রি মেডিকেল ক্যাম্প (Hope on Wheel)
সময়: সকাল ১১টা | এয়ারপোর্ট এলাকা

প্রতিটি আয়োজন একটি প্রতিশ্রুতি বহন করে —
শিশুর কণ্ঠকে শক্তিশালী করা, তাদের অধিকার রক্ষা করা, এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো।

আমাদের এই যাত্রায় বন্ধু, সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাই।
আসুন, প্রতিটি শিশু গর্ব করে বলতে পারে: **মাই ডে। মাই রাইটস।**

আবার কবে পাপেট আসবে ? মানসিক সুস্থতা দিবসে শিশুদের সঙ্গে এক জাদুকর বিকেল। কালামপুর রেলওয়ে স্টেশনের খোলা আকাশের নিচে, হা...
17/10/2025

আবার কবে পাপেট আসবে ?
মানসিক সুস্থতা দিবসে শিশুদের সঙ্গে এক জাদুকর বিকেল।

কালামপুর রেলওয়ে স্টেশনের খোলা আকাশের নিচে, হাসি আর হাততালিতে ভরে উঠেছিল চারপাশ। সম্প্রতি অনুষ্ঠিত আমাদের বিশেষ পাপেট শো-তে ৫০ জনেরও বেশি পথশিশু যোগ দেয় — কেউ সামনে বসে মুগ্ধ হয়ে দেখছিল, কেউ আবার গল্পের অংশ হতে চেয়েছিল।

শিশুরা শুধু দর্শক ছিল না — তারা পাপেটের সঙ্গে ছড়া ও গান গাইছিল, হাসছিল, তালি দিচ্ছিল, আর চোখে-মুখে ফুটে উঠেছিল আনন্দের ঝিলিক। 🎶 শো শেষে তারা উচ্ছ্বাসভরে পাপেটের সঙ্গে হাত মেলাতে, চুল ছুঁতে, আর ছবি তুলতে চাইছিল। 📸

Inventors Puppets-এর প্রাণবন্ত উপস্থাপনা এবং Leedo ও Eeshoi-এর সহযোগিতায় এই আয়োজন পরিণত হয় আনন্দ, শেখা ও অনুভবের এক মিলনমেলায়।

সবচেয়ে হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল তাদের কণ্ঠে — “আরও একটা শো হবে?” ❤️

এই পাপেট শো এখন একটি গবেষণাভিত্তিক উপস্থাপনা, যা বিনোদনের পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

এই আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, বিশেষ করে LEEDO টিমকে আন্তরিক ধন্যবাদ।

চলুন, শিল্প, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে এমন এক পৃথিবী গড়ি — যেখানে প্রতিটি শিশুর হাসি সবার অনুপ্রেরণা হয়ে ওঠে। 🌍💚

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় র‍্যালি ও আলোচনা সভা২০২৫ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযা...
11/10/2025

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় র‍্যালি ও আলোচনা সভা

২০২৫ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে, এ বছরের প্রতিপাদ্য ছিল — “Access to Services: Mental Health in Catastrophes and Emergencies” অর্থাৎ “সেবার সুযোগ: বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য।”

সামাজিক কর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে আয়োজন করে এক র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও মানসিক স্বাস্থ্যসচেতন তরুণরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. তজাম্মুল হক, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, এবং অধ্যাপক ড. মহসিন রেজা।

বক্তারা বলেন, আধুনিক জীবনের চাপে মানসিক সুস্থতা আজ বড় চ্যালেঞ্জ। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে সহানুভূতিশীল ও সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।
অধ্যাপক ড. মহসিন রেজা জানান, সমাজের প্রায় ৭৫% কিশোর-কিশোরী কোনো না কোনোভাবে মানসিক চাপে ভুগছে, যা আমাদের সামাজিক ভারসাম্যের জন্য বড় উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ।
এক শতাধিক শিক্ষার্থী তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ভাবনা ও অনুভূতি রঙিন প্ল্যাকার্ডে লিখে র‍্যালিতে প্রদর্শন করে।

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: [www.globalstreetconnect.org](http://www.globalstreetconnect.org)

🎭 Join Us Tomorrow!Puppet Show on Mental Well-being — For Street-Connected Children📅 10 October 2025 | 12 PM📍 Kalamapur ...
09/10/2025

🎭 Join Us Tomorrow!

Puppet Show on Mental Well-being — For Street-Connected Children
📅 10 October 2025 | 12 PM
📍 Kalamapur Railway Station

On World Mental Health Day 2025, Global Street Connect invites you to a special puppet show titled “Let’s Talk, Feel, and Heal Together.”

This year, the event takes an exciting step forward — the show is now a research-based puppet performance, making it even more engaging, informative, and meaningful. Designed especially for street-connected children, it uses storytelling and art to open conversations about emotions, stress, and care in a way that every child can relate to.

🎨 Script & Performance: Inventors Puppet
🤝 Event Support & Collaboration: LEEDO (Local Education and Economic Development Organization) and A*o Socheton Hoi Society (Eshoi)

Come, witness how creative expression can spark awareness and healing — one story at a time.

২০ জুলাই ২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো আমাদের ক্যাম্পেইনের তৃতীয় দিনের অনুষ্ঠান – সেমিনার “Addressing Vio...
21/07/2025

২০ জুলাই ২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো আমাদের ক্যাম্পেইনের তৃতীয় দিনের অনুষ্ঠান – সেমিনার “Addressing Violence: Mental Wellness for Bangladeshi Street Children”, যেখানে মানসিক স্বাস্থ্য এবং পথশিশুদের বাস্তবতা নিয়ে গভীর আলোচনা হয়।

📍 এই সেশনে অংশ নেয় ১৪০ জনের বেশি শিক্ষার্থী, যারা বলেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে এটাই ছিল তাদের প্রথম উন্মুক্ত আলোচনা — এমন একটি বিষয়, যা এখনও বাংলাদেশের তরুণ সমাজে অনেকটাই উপেক্ষিত।

🎙️ ড. শরীফ হায়দার মানসিক স্বাস্থ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তুলে ধরেন কীভাবে untreated trauma বা মানসিক ক্ষত ব্যক্তি জীবনে ও সমাজে প্রভাব ফেলে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য সহজ কিছু মানসিক স্বাস্থ্য ব্যায়াম করান — যা তারা ভবিষ্যতে নিজস্ব মানসিক চাপ সামলাতে ব্যবহার করতে পারবেন।

🔍 ড. হাসান রেজা তুলে ধরেন বাংলাদেশের শহরাঞ্চলের পথশিশুদের জীবনে সহিংসতার বাস্তবতা। তার বক্তব্যে উঠে আসে ‘পলিভিক্টিমাইজেশন’ বা বারবার বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হওয়ার দুঃখজনক অভিজ্ঞতা, যা শিশুদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে।

👏 সেমিনারটি ছিল প্রাণবন্ত এবং অনুপ্রেরণামূলক। শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য এবং পথশিশুদের অধিকার নিয়ে নিজের মতামত প্রকাশ করে!

এই সেশনটি যৌথভাবে আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশাল ওয়ার্ক বিভাগ এবং গ্লোবাল স্ট্রিট কানেক্ট।

https://www.prothomalo.com/bangladesh/8okaykwoo2





শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন যেন পথশিশুদের জীবনের অংশ হয়ে উঠেছে।

🩸 স্টপ দ্য ব্লিড – জীবনরক্ষাকারী ওয়ার্কশপ সম্পন্ন!১৮ জুলাই ২০২৫ তারিখে গ্লোবাল স্ট্রিট কানেক্ট-এর আয়োজনে সফলভাবে অনুষ্...
20/07/2025

🩸 স্টপ দ্য ব্লিড – জীবনরক্ষাকারী ওয়ার্কশপ সম্পন্ন!

১৮ জুলাই ২০২৫ তারিখে গ্লোবাল স্ট্রিট কানেক্ট-এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হলো "ক্রিটিক্যাল মিনিটস: স্টপ দ্য ব্লিড" নামক প্রাথমিক সাড়া প্রদান বিষয়ক ওয়ার্কশপ।

📍 ঢাকার গ্রাউন্ড জিরোতে অনুষ্ঠিত এই হাতে-কলমে প্রশিক্ষণে ১৬ জন অংশগ্রহণকারী শিখেছেন কীভাবে তৎক্ষণাত রক্তক্ষরণ রোধ করতে হয় — চাপ প্রয়োগ, ক্ষত ভরাট এবং টুর্নিকেট ব্যবহারের কৌশল ব্যবহার করে।

✅ ওয়ার্কশপ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রদান করা হয় একটি করে ফার্স্ট এইড কিট ব্যাগ এবং একটি সনদ।

🌍 এই প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মধ্য থেকে উৎসাহী ও দক্ষরা ভবিষ্যতে দেশব্যাপী “স্টপ দ্য ব্লিড” প্রশিক্ষক হিসেবে কাজ করবেন — যেন এই জীবনরক্ষাকারী তথ্য ছড়িয়ে পড়ে সর্বত্র।

এই প্রচেষ্টা শুধু দক্ষতা নয়, বরং একাত্মতা, দায়িত্ববোধ ও সহানুভূতির চর্চা।









17/07/2025

Child Protection Awareness Week | 18–24 July 2025
Voices for Change, Action for Safety — End Violence Against Children in Our Cities

Organized by: Global Street Connect
Supported By: Indiana University School of Social Work (IUSSW), USA and Open University, UK

Across Bangladesh, thousands of street-connected and vulnerable children face daily threats of violence, neglect, and exclusion. This July, Global Street Connect is hosting six impactful events as part of Child Protection Awareness Week — bringing together professionals, institutions, and communities to take a united stand for children’s rights, safety, and well-being.

📌 Here’s what’s happening across Dhaka:
18 July | Stop the Bleed – First Response Workshop
📍 Ground Zero, 4:00 PM
A practical, hands-on session on emergency bleeding control and lifesaving interventions.
19 July | Hope on Wheels – Free Medical Camp & Medicine Distribution
📍 Kamalapur Railway Station & Sadarghat Launch Terminal, 10:00 AM
A mobile outreach initiative offering free health services and medicine to street-connected children.
20 July | Seminar: Addressing Violence – Mental Wellness for Street Children
📍 Jagannath University Auditorium, 10:00 AM
Academic and clinical reflections on trauma, abuse, and healing pathways for vulnerable children.
21 July | Film Screening & Discussion
🎬 Green Foot Soldiers: Homeless Children and Plastic World
📍 BRAC University Auditorium, 2:00 PM
A powerful documentary on homeless children who survive by collecting plastic waste — followed by a critical dialogue with students and faculty.
22 July | Policy Dialogue: Voices from the Margins
📍 Dhaka Press Club, 9:30 AM
A multi-stakeholder forum to end violence against street children through evidence, advocacy, and action.
23 July | Seminar: Vulnerability in Children & Vulnerable Children
📍 BSMMU, Basic Science Building (9th Floor), 10:00 AM
Exploring child health vulnerabilities in Dhaka’s urban margins through a public health lens.

We invite practitioners, academics, health workers, educators, and changemakers to join these events and be part of a collective movement for child protection.
📧 [email protected]

hashtag hashtag
hashtag hashtag hashtag
hashtag hashtag hashtag
hashtag hashtag
hashtag hashtag hashtag

Send a message to learn more

হোপ অন হুইলস আবারও পথে! পথশিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও যত্ন নিয়ে আমরা আসছি আবারও।তারিখ: শনিবার, ২৬ এপ্রিল ২০২...
21/04/2025

হোপ অন হুইলস আবারও পথে!
পথশিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও যত্ন নিয়ে আমরা আসছি আবারও।

তারিখ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
স্থান ও সময়:
📍 সদরঘাট লঞ্চ টার্মিনাল – সকাল ৯টা
📍 কমলাপুর রেলওয়ে স্টেশন – দুপুর ১টা

আমরা দিচ্ছি:
✔ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
✔ বিনামূল্যে ওষুধ
✔ প্রাথমিক চিকিৎসা
✔ স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ
✔ নিরাপদ পরিবেশ

আপনার পরিচিত কোনো পথশিশু থাকলে, কিংবা আপনি এ ধরনের শিশুদের নিয়ে কাজ করেন, দয়া করে তাদেরকে এই ক্যাম্পে পৌঁছাতে সহায়তা করুন বা খবরটি ছড়িয়ে দিন।

একটি শিশুর জীবনে পরিবর্তন আনতে আপনার একটিই উদ্যোগই যথেষ্ট।

Hope on Wheels is Back on the Road!
Delivering free healthcare, medicine, and love to street-connected children.

Date: Saturday, 26 April 2025
Time & Location:
📍 Sadarghat Launch Terminal – 9:00 AM
📍 Kamalapur Railway Station – 1:00 PM

What we’re offering:
✔ Free medical checkups
✔ Free medicine
✔ Basic treatment
✔ Health awareness and guidance
✔ A safe, welcoming environment

If you know any street-connected children, or work in these communities, please help them reach us — or simply spread the word.

Your small effort could change a child’s life.

#

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Global Street Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share