Depression Lover

Depression Lover Smokers exchange on their health and money for build up state economy, but they were just getting deprivations by state and society has upped

ধুমপায়িরা তাদের স্বাস্থ্য ও অর্থের বিনিময়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রেখেছে অথচ এই রাষ্ট্র ও সমাজ তাদেরকে শুধুই বঞ্চনাই দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের সবচাইতে বেশি রাজস্ব আদায় হয় সিগারেট তথা তামাকজাত পণ্য থেকে, ধুমপায়িরা তাঁদের রক্ত পানি করা, হাঁড় ভাঙ্গার খাঁটুনি করে আয় করা সারা জীবনের ইনকামের বড় একটা অংশ তুলে দেয় সিগারেট ও তামাকজাত পন্য উৎপাদকারীদের হাতে। আর তামাক ব্যবসায়ি তাদের উৎপাদিত

পণ্যের মূল্যের ২৫০% থেকে ৩০০% পর্যন্ত বাড়িয়ে ধুমপায়িদের কাছ থেকে আদায় সেটা তুলে দেয় রাষ্ট্রের হাতে।
ধুমপায়িদের রক্ত পানি করা ইনকাম ও স্বাস্থ্যের মারাত্বক ঝুঁকি ও জীবনের সংহারের বিনিময়ে রাষ্ট্র ও তামাক ব্যবসায়িরা দিনে দিনে ফুঁলে ফেঁফে কলাগাছ হলেও ধুমপায়িদের স্বাস্থ্যের ও অধিকার থেকেছে সবচাইতে বেশি উপেক্ষিত। ধুমপায়িরা স্ব-ইচ্ছাই নিজেকে মৃত্যুর দিকে শপে দেয়" এই খোঁড়া যুক্তির অজুহাতে সবাই এমন ভাব করে যেন ধুমপায়িদের অধিকার বলতে কিছু নেই। তাদের স্বাস্থ্যের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেন কারো কোন কিছু করার নেই।

তাই আমাদের এই আন্দোলন। ধুমপায়িদের স্বাস্থ্য ও অধিকার আদায়ের এই আন্দোলনে যারা আমাদের সাথে থাকতে চান, তারা অবশ্যই আমাদের পেইজে Like, Comment, Share করবেন।

জানাবেন আপনার মূল্যবান মতামত। আমরা ধুমপায়িদের ন্যায্য অধিকারের কথা রাষ্ট্র ও সমাজের কাছে তুলে ধরব। ধুমপায়িদের স্বাস্থ্য ও অধিকার লঙ্গনের জন্য রাষ্ট্র, সমাজ ও তামাক ব্যবসায়িদের কাছ থেকে ক্ষতিপুরন আদায় করার, অধিকার চাইব।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Depression Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share