11/09/2026
আমরা এক্সক্লুসিভ কিছু প্রজেক্টে কাজ করি, যে কাজগুলো দুনিয়ার হাজারটা চ্যারেটি করে না।
আমারা কেবল মানবসেবা দিয়েই আমাদের লক্ষ্য সমাপ্ত করি না; বরং মানবসেবার পাশাপাশি মানুষের ঈমান আক্বিদাহ এবং নেক আমলের প্রতি উদ্ধুদ্ধ করি।
আমরা একটা প্রজন্ম বির্নিমানে কাজ করি যে প্রজন্ম অনাগত ভবিষ্যতে দ্বীনের দাঈ এবং দ্বীন রক্ষার জন্য নিজেদের জান-মাল রবের সন্তুষ্টির জন্য উৎসর্গ করবে।
আমরা দুনিয়ার সবচেয়ে নির্যাতিত মাজলুমদের পাশে দাঁড়ায় যাদের সবাই অবহেলা করে।বিশেষতঃ অন্যায়ভাবে বন্দী মাজলুমদের মামলা এবং তাদের পুর্নবাসনের প্রচেষ্টায় আমাদের টিম কাজ করে।
দেশের প্রত্যান্ত অঞ্চলে দ্বীনের দাওয়াহ ও ঈমান বিধ্বংসী এনজিওদের মোকাবেলায় আমরা সময়োপযোগী কর্মসূচি গ্রহন করি।
যেমন উত্তরবঙ্গ সহ প্রত্যান্ত অঞ্চল গুলোতে আমরা নিজস্ব অর্থায়নে মক্তব ও আক্বিদাহ সম্পৃক্ত বই এবং লিফলেট বিতরন সহ নানা কর্মসুচি গ্রহন করি।
যে সকল নও মুসলিম ভাই/বোনেরা আল্লাহর দ্বীনের উপর ইস্তেক্বামাত থেকে দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করে ঈমানের উপর থাকেন তাদের পুর্নবাসনে রয়েছে আমাদের বিশেষ প্রজেক্ট।
আমাদের চলমান মৌলিক ৮ টি খাত রয়েছে। উক্ত খাতগুলোর অধিকাংশই যাকাতের উপযোগী। আমাদের পথচলা আপনাদের সাথে নিয়েই।
তাই দ্বীনদার সকল ভাই/বোনদের প্রতি বিশেষ আহবান! আমাদের পথচলা সহজ করতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।