বিসিএস প্রস্তুতি এবং জানা-অজানা তথ্য ভাণ্ডার।

  • Home
  • বিসিএস প্রস্তুতি এবং জানা-অজানা তথ্য ভাণ্ডার।

বিসিএস প্রস্তুতি এবং জানা-অজানা তথ্য ভাণ্ডার। Like this Page for BCS Preliminary, Bank, Varsity Admission & ALL JOB Preparation.

“Banana shake was super tasty!”😋😋🥤🥤
16/05/2026

“Banana shake was super tasty!”😋😋🥤🥤





🌿 পুদিনা পাতার শরবত 🌿গরমে এক গ্লাস ঠান্ডা পুদিনা শরবত মানেই প্রশান্তি!💚❄️ ঠান্ডা পানি🍋 লেবুর হালকা টক🌿 তাজা পুদিনা পাতার...
15/05/2026

🌿 পুদিনা পাতার শরবত 🌿
গরমে এক গ্লাস ঠান্ডা পুদিনা শরবত মানেই প্রশান্তি!💚

❄️ ঠান্ডা পানি
🍋 লেবুর হালকা টক
🌿 তাজা পুদিনা পাতার ঘ্রাণ
🧊 আর বরফের শীতলতা — একদম পারফেক্ট কম্বিনেশন!

এক কথায় অসাধারণ হয়েছে পুদিনা পাতার শরবতটা 🧊🌱





“Life may be hard or beautiful, but at the end of the day, Alhamdulillah for everything.”🌿🌿🌿
14/05/2026

“Life may be hard or beautiful, but at the end of the day, Alhamdulillah for everything.”🌿🌿🌿

অদ্ভুত একটা ব্যাপার…যখন অনেক সময় থাকে, তখন বই খুলতেই আলসেমি লাগে।আর যখন সময় থাকে না, কাজের চাপ থাকে—তখনই পড়তে খুব মন ...
08/05/2026

অদ্ভুত একটা ব্যাপার…
যখন অনেক সময় থাকে, তখন বই খুলতেই আলসেমি লাগে।
আর যখন সময় থাকে না, কাজের চাপ থাকে—
তখনই পড়তে খুব মন চায়। 🥺📚⏳
মানুষের মনটা বোধহয় সবসময় উল্টো দিকেই দৌড়ায়…

বাইরে পৃথিবী ব্যস্ত,ভেতরে আমি নীরব… 🌿
03/05/2026

বাইরে পৃথিবী ব্যস্ত,
ভেতরে আমি নীরব… 🌿

“Restart ☕”
02/05/2026

“Restart ☕”

“Study mode with a cup of tea ☕✨”
20/04/2026

“Study mode with a cup of tea ☕✨”



07/11/2021

পরিমাপ সম্পর্কিত তথ্য ➡
👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন

28/08/2021

🇧🇩বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🌀এই প্রশ্নগুলো পড়লে আশা করি মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক এগিয়ে থাকবেন।

🟢 ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
✅ অপারেশন সার্চ লাইট।

🟢 শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
✅ ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।

🟢 মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
✅ ১১ টি।

🟢 কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
✅ ১০ নং সেক্টর।

🟢 স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
✅ ৭ জন।

🟢 স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
✅ ৬৮ জন।

🟢 স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
✅ ১৭৫জন।

🟢 স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
✅ ৪২৬ জন।

🟢 স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
✅ ৬৭৬ জন।

🟢 মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
✅ রেসকোর্স ময়দানে।

🟢 জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?
✅ জেনারেল জগজিৎ সিং অরোরার।

🟢 আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
✅ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

🟢 কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
✅ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

🟢 কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
✅ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

🟢 বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
✅ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

🟢 প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

🟢 প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
✅ ২ ই মার্চ, ১৯৭১।

🟢 বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
✅ আ স ম আব্দুর রব।

🟢 কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
✅ ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

🟢 চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
✅ ২৬ মার্চ, ১৯৭১।

🟢 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
✅ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

🟢 মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
✅ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

🟢 মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
✅ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

🟢 শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
✅০৮ জানুয়ারী ১৯৭২।

🟢 এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
✅ জেনারেল ইয়াহিয়া খান।

🟢 সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
✅ ১০ এপ্রিল, ১৯৭১।

🟢 বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
✅ ১০ এপ্রিল, ১৯৭১।

🟢 বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
✅ ১৭ এপ্রিল, ১৯৭১।

🟢 বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
✅ ১৭ এপ্রিল, ১৯৭১।

🟢 বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
✅ ৬ জন।

🟢 বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
✅ মেহেরপুর জেলার মুজিবনগরে।

🟢 মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
✅ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

🟢 কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
✅ তাজউদ্দিন আহম্মেদ।

🟢 মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
✅ এম, মনসুর আলী।

🟢 মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
✅ তাজউদ্দিন আহম্মেদ।

🟢 মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

🟢 মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
✅ সৈয়দ নজরুল ইসলাম।

🟢 মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
✅ অধ্যাপক ইউসুফ আলী।

🟢 মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
✅ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

🟢 জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
✅ ১৮ এপ্রিল, ১৯৭১।

🟢 প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
✅ এম হোসেন আলী।

🟢 সাইমন ড্রিং কে ছিলেন?
✅ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।

🟢 কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
✅ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

🟢 বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
✅ ভারতের আমবাসা এলাকায়।

🟢 দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
✅ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।

🟢 বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
✅ মাদার মারিও ভেরেনজি।

🟢 স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
✅ হোসাইল হেমার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।

🟢 বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
✅ শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।

🟢 ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
✅ ২১ নভেম্বর, ১৯৭১।

🟢 ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
✅ ০৬ ডিসেম্বর, ১৯৭১।

🟢 ভারতউত্তর : বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
✅ জেনারেল জগজিৎ সিং অরোরা।

🟢 কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
✅ আবদুস সাত্তার।

🟢 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
✅ দুই নম্বর সেক্টর।

🟢 অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
✅ ইয়াহিয়া খান।

🟢 সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
✅ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)।

🟢 ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
✅ প্রায় দশ লক্ষ।

🟢 সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
✅ এম এফ।

🟢 রাজাকার বাহিনি গঠন করেন কে?
✅ মওলানা এ কে এম ইউসুফ।

🟢 ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
✅ ৩রা নভেম্বর।

🟢 মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
✅ সেগুনবাগিচা।

🟢 কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
✅ জুলফিকার আলী ভুট্ট।

🟢 মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
✅ ১৯৭১ সালের ১১ জুলাই।

🟢 শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
✅ ১৪ ডিসেম্বর।

🟢 মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
✅ প্রায় ৩০ লাখ।

🟢 মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
✅ চারটি।

🟢 মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
✅ ‘জয় বাংলা’।

🟢 যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
✅ ১৯৭১ সালের ২১ নভেম্বর।

🟢 আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
✅ ১০নং সেক্টরে।

🟢 শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
✅ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ।

🟢 শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
✅ ২৩ মার্চ ১৯৬৬।

🟢 মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
✅ সৈয়দ নজরুল ইসলাম।

🟢 ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
✅ মেজর খালেদ মোশারফ।

🟢 মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
✅ মুক্তিফৌজ।

🟢 কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
✅ ৩ মার্চ ১৯৭১।

🟢 কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
✅ ৭ ই মার্চ ১৯৭৩।

🟢 বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
✅ ১৭ এপ্রিল ১৯৭১।

🟢 মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
✅ মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

🟢 বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?
✅ যশোর।

🟢 মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
✅ যুক্তরাজ্য।

🟢 কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
✅ ১৪ই ডিসেম্বর।

🟢 শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
✅ ভারত সরকার।

🟢 মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?
✅ বিবিসি।

🟢 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
✅ ডাচ।

🟢 মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
✅ ৩ টি।

🟢 আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
✅ ঢাকা সেনানিবাসে।

🟢 ‘বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
✅ ৭ই মার্চের ভাষন।

🟢 সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?
✅ আইভরি কোস্ট।

🟢 কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
✅ মেজর জেনারেল জ্যাকব।

🟢 ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
✅ জুলফিকার আলী ভুট্টো।

🟢 মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
✅ বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

🟢 মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
✅ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস।

🟢 এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
✅ ৩রা মার্চ।

🟢 অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে ?
✅ ৬০টি।

🟢 মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
✅ ১৮ এপ্রিল কলকাতায়।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
✅ ভুটান, ৩ ডিসেম্বর ১৯৭১।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
✅ ভারত, ৬ ডিসেম্বর ১৯৭১।

🟢 বাংলাদেশকে স্বীকৃতদানকারী প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
✅ ইরাক, ৮ জুলাই ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম, আফ্রিকান বা অ-আরব দেশ কোনটি?
✅ সেনেগাল, ১ ফেব্রুয়ারি ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ কোনটি?
✅ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, ২৫ ফেব্রুয়ারি ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী তৃতীয় এবং প্রথম ইউরোপীয় ও প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
✅ পূর্ব জার্মানি, ১১ জানুয়ারি ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ কোনটি?
✅ বার্বাডোস, ২০ জানুয়ায়ি ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি?
✅ ভেনিজুয়েলা, ২ মে ১৯৭২।

🟢 বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশেনিয় মহাদেশের দেশ কোনটি?
✅ টোঙ্গা, ২৪ জানুয়ারি ১৯৭২।

🟢 আমেরিকা বাংলাদেশকে ম্বীকৃতি দান করেন কত তারিখ?
✅ ৪ এপ্রিল ১৯৭২।

🟢 যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দান করেন কত তারিখ?
✅ ৪ ফেব্রুয়ারি ১৯৭২।

🟢 সাবেক সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
✅ ২৪ জানুয়ারি ১৯৭২।

✔ভালো লাগলে শেয়ার করে অন্যদের উপকৃত করবেন।😊

27/08/2021

🇧🇩পদ্মা সেতু সম্পর্কিত খুঁটিনাটি সাম্প্রতিক তথ্য🇧🇩
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔸️ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

🔸️ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।

🔸️ পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ৭২ ফুটের চার লেনের সড়ক।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কত তারিখে বসানে হয়?
উত্তর: ১০/১২/২০২০ ইং রোজ বৃহস্পতিবার।

🔸️ বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কোন কোন পিলারে উপর বসানো হয়?
উত্তর: ১২ ও ১৩ নং পিলারে উপর।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানের নম্বর কত?
উত্তর: টু-এফ।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কোন প্রান্তে বসানো হয়?
উত্তর: মাওয়া প্রান্তে।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কততম?
উত্তর: ৪১ তম।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে কত কি.মি. দৃশ্যমান হয়?
উত্তর: ৬.১৫ কি.মি.।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে রাজধানীর সাথে কোন অঞ্চলের সরাসরি যোগাযোগের সড়ক পথ তৈরী হলো?
উত্তর: দক্ষিণ অঞ্চলের।

🔸️ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে রাজধানীর সাথে দক্ষিণ অঞ্চলের কয়টি জেলার সরাসরি সড়ক পথ তৈরী হলো?
উত্তর: ২১ টি জেলার।

🔸️ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর: নিচ তলায়।

🔸️ পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটর।

🔸️ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

🔸️ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার।

🔸️ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

🔸️ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

🔸️ পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।

🔸️ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।

🔸️ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ৬০ ফুট।

🔸️ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।

🔸️ প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর: ৬টি।

🔸️ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: ২৬৪টি।

🔸️ নদী শাসনের কাজ করছে?
উত্তর: চীনের সিনো হাইড্র।

🔸️ পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর: গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

🔸️ পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর: দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

🔸️ পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।

🔸️ পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

🔸️ সেতু নির্মাণ করছে?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.

🔸️ কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।

🔸️ কতটি জেলার সাথে সংযোগ করবে?
উত্তর: দক্ষিণের ২১ জেলা।

🔸️ সংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)।

🔸️ পদ্মা সেতুর স্প্যান পিলার সংখ্যা কত স্থাপনের তারিখ?
‌‌উত্তর: প্রথম স্প্যান ৩০ সেপ্টেম্বর ২০১৭

🔸️ ৪১ তম স্প্যান ১০ ডিসেম্বর ২০২০।
পিলার ৪২ টি স্প্যান ৪১।

১ম স্প্যান ব‌সে ৩৭-৩৮ নং পিলারের উপর
৪১তম স্প্যান ব‌সে ১২-১৩ পিলারের উপর।

🔸️ দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তর: ১.২%।

🔸️ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)।

🔸️ "চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন" কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার কবে?
উত্তর: ২০১৪ সালের ১৮ জুন।

🔸️ পৃথিবীর তৃতীয় বৃহত্তর সেতু কোনটি?
উত্তর: পদ্মা সেতু।

19/07/2020

বিভিন্ন পত্রিকা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ কিছু তথ্য🌍
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

️🔷️অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন তিউনেসিয়ার প্রধানমন্ত্রী – ইলিয়াস ফাহফাহ

🔷️জাপানের রাজধানী – টোকিও

🔷️টোকিওর বর্তমান গভর্নর – ইয়ুরিকো কোই

🔷️বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক – তেদরোস আধানোম গেব্রেয়াসুস

🔷️ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট – ভ্লাদিমির জেলেনস্কি

🔷️দ. চীন সাগরে চীনের সামরিক মহড়া বাড়ার কারনে – যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরো তিক্ত হয়েছে

🔷️যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রীমন্ত্রী – মাইক পম্পেও

🔷️“ হাইনান প্রদেশটি “ – চীনে

🔷️“আল জাজিরা “ যে দেশের সংবাদ মাধ্যম – কাতার

🔷️“ চাবাহার বন্দর “ অবস্থিত – ইরানে

🔷️করোনা সংক্রনের দিক থেকে ভারত বিশ্বে - ৩য়

🔷️ইয়েমেনের রাজধানী – সানা

🔷️“ ল্যানসেট “ যে ধরনের সাময়িকী - চিকিৎসা

🔷️” প্যাংগং লেক “ অবস্থিত – ভারতের লাদাখে

🔷️করোনা মহামারি ও এর প্রভাব মোকাবেলায় বিশ্বের ধনী দেশগুলোর কাছে – ১ হাজার ৩০ কোটি মা. ডলার তহবিল সহায়তা চেয়েছে জাতিসংঘ

🔷️করোনার প্রভাবে চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের – ২৬.৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়বে ( জাতিসংঘ)

🔷️ভারতের বর্তমান সেনা প্রধান – মনোজ মুকুল নরভান

🔷️“ দ্য প্লেগ “ উপন্যাসের লেখক – আলবেয়র কামুর

🔷️করোনার প্রভাবে দেশে গত জুনে বেড়েছে – শিশু নির্যাতন ও বাল্যবিবাহ

🔷️জুনে বাল্য বিবাহের শিকার – ৪৬২ টি শিশু ( এমজিএফ)

🔷️৮৭% বাল্য বিবাহ হচ্ছে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারনে – ব্র্যাক গবেষণা

🔷️৭১% বাল্য বিবাহ হচ্ছে – স্কুল বন্ধ থাকার কারনে ( ব্র্যাক)

🔷️৬২% বাল্য বিবাহ হচ্ছে – প্রবাসী ভালো পাত্র গেছে যুক্তিতে ( ব্র্যাক)

🔷️ঢাকার মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়েছে – ২০১৬ সালে

🔷️এখন পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হয়েছে – ৪৬%

🔷️এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে – ২২ হাজার কোটি টাকা

🔷️২০২০-২১ অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে – ৪ হাজার ৮০০ কোটি টাকা

🔷️সদ্য বিদায় অর্থ বছরে রপ্তানি আয় কম হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে – ২৫.৮০%

🔷️জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান – আবু হেনা মো. রহমাতুল মুনিম

🔷️ভ্যাট ই পেমেন্ট ব্যবস্থা চালু হয় – ১৬ জুলাই, ২০২০ সালে

🔷️করোনাকালে দেশের পোশাক খাতের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় – ৩১৮ কোটি ডলারের

🔷️বর্তমানে তৈরি পোশাক খাতের ক্রয়াদেশ আসছে – ৭০-৮০%

🔷️গত ৫ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির চিত্র – ২০১৫-১৬ ( ২,৮০৯), ২০১৬-১৭ ( ২,৮১৪), ২০১৭-১৮ ( ৩,০১৬), ২০১৮-১৯ ( ৩,৪১৩), ২০১৮-২০ ( ২,৭৯৫) কোটি ডলার।।

🔴গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করতে পারেন🔴

Address


Telephone

+8801521583297

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিসিএস প্রস্তুতি এবং জানা-অজানা তথ্য ভাণ্ডার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিসিএস প্রস্তুতি এবং জানা-অজানা তথ্য ভাণ্ডার।:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share