সম্মিলিত নারী প্রয়াস

সম্মিলিত নারী প্রয়াস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সম্মিলিত নারী প্রয়াস, Community Organization, 15a, Dhaka.
(1)

সম্মিলিত নারী প্রয়াসের লক্ষ্য হচ্ছে নারীদের নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তাদের সম্ভাবনাগুলো বিকশিত করার মাধ্যমে সচেতন, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

 #সম্মিলিত_নারী_প্রয়াস
11/04/2026

#সম্মিলিত_নারী_প্রয়াস

নিঃশর্ত মুক্তি চাই.নিঃশর্ত মুক্তি চাই.Remember Hasina.ফেসবুকে মতামত পোস্ট করার কারণে ভোলা জেলা জামায়াতে কর্মী Sawoda Sum...
07/04/2026

নিঃশর্ত মুক্তি চাই.
নিঃশর্ত মুক্তি চাই.

Remember Hasina.

ফেসবুকে মতামত পোস্ট করার কারণে ভোলা জেলা জামায়াতে কর্মী Sawoda Sumi–কে গ্রেপ্তার করা হয়েছে।
এই কি বাকস্বাধীনতার চিত্র?

ভোলার এই সাহসী নারী অ্যাক্টিভিস্ট দেশের জ্বালানি সংকটসহ বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। সেই মতামতই এখন অপরাধের খাতা খুলে দিল তার নামে।

৫–৬ এপ্রিল ২০২৬ মাঝরাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।
মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার এই প্রবণতা এখন ভোলা ছাড়িয়ে দেশের নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে।

এটা কি গণতন্ত্রের পথ, নাকি ভয় দেখিয়ে সবাইকে চুপ করানোর অঘোষিত ব্যবস্থা?

রাতের অন্ধকারে একজন নারীকে তুলে নেওয়া ন্যায়বিচারের নাম হতে পারে না। এটি মূলত নাগরিককে ভয় দেখানোর কৌশল। এমন দমননীতি রাষ্ট্রের ভিত দুর্বল করে, মানুষের আস্থা ভেঙে দেয়।

সোদার নিঃশর্ত মুক্তি এখন শুধু একজন ব্যক্তির প্রশ্ন নয়—এটা অধিকার, ন্যায় ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন।

#ভোলা
#সম্মিলিত_নারী_প্রয়াস

গুলশানের Lakeshore Hotel Gulshan এ অনুষ্ঠিত “Equality and Justice in the Changing Landscape of Bangladesh” শীর্ষক গুরুত্...
06/04/2026

গুলশানের Lakeshore Hotel Gulshan এ অনুষ্ঠিত “Equality and Justice in the Changing Landscape of Bangladesh” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনায় নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার সুরক্ষা, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো কেন্দ্রবিন্দু ছিল।

এই গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশ নেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী Abu Jafar Mohammed Zahid এবং ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য Saiful Islam Khan Milon।

নারী ও শিশু অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

আলোচনায় উত্থাপিত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#সম্মিলিত_নারী_প্রয়াস।

06/04/2026

বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস এর উদ্যোগে বিশেষ প্রামান্যচিত্র: ‘ইতিহাস বিনির্মাণে নারীর ভূমিকা'

স্ক্রিপ্ট রাইটিং:
মাহসিনা মমতাজ মারিয়া
সহকারী সেক্রেটারি
সম্মিলিত নারী প্রয়াস

প্রামান্যচিত্র নির্মান:
তুনাজ্জিমু রাহীমু তিমা
সহকারী সম্পাদিকা
আইটি বিভাগ
সম্মিলিত নারী প্রয়াস।

#সম্মিলিত_নারী_প্রয়াস

ছোট বয়সী মেয়েরা আজ সম্পর্কের নামে ভয়ানক সব ঝুঁকির মধ্যে পড়ছে। প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, মানসিক চাপ—সব মিলিয়ে তাদের জীবন...
04/04/2026

ছোট বয়সী মেয়েরা আজ সম্পর্কের নামে ভয়ানক সব ঝুঁকির মধ্যে পড়ছে। প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, মানসিক চাপ—সব মিলিয়ে তাদের জীবন অস্থির হয়ে ওঠে। পরিবার, সমাজ আর রাষ্ট্র তিন পক্ষই নিরাপত্তা দিতে ব্যর্থ। আশেপাশে যা দেখি, তা শুধু এক ধরনের অবহেলা আর দায়িত্বহীনতার ফল।

অসংখ্য পরিবার বছরের পর বছর অপমান, ভয় আর যন্ত্রণার মধ্যে বাঁচে। অবৈধ গর্ভপাতের ঝুঁকি, শারীরিক ক্ষতি, মানসিক ভাঙন—সব কিছুর বোঝা মেয়েটি আর তার পরিবারকেই বইতে হয়। অথচ প্রকৃত অপরাধীরা বেশিরভাগ সময়ই আইনের বাইরে থাকে। সমাজের চোখ দোষীর দিকে নয়, বরং ভুক্তভোগীর দিকেই ঘুরে যায়। এটা ন্যায়ের অসম্মান, এবং মানবিকতার লজ্জাজনক উদাহরণ।

এর উল্টোদিকে, কেউ যদি বিয়ের মাধ্যমে একটা বৈধ, সামাজিকভাবে স্বীকৃত সম্পর্ক গড়ে তোলে, সেটাকেও বিতর্কিত করে তোলা হয়। যেন সমাজের কোনো অংশ শুধু সমালোচনা করতেই জন্মেছে। ফলাফল—অসঙ্গতি, দ্বিচারিতা আর নিয়মের নামে বিভ্রান্তি।

মূল সমস্যা হলো আমরা সমস্যা স্বীকার করি, কিন্তু কারণ খুঁজে দেখি না। দায়িত্ব এড়াতে অভ্যস্ত সমাজ কখনোই শিখতে চায় না যে অনিরাপদ পরিবেশ তৈরি করলে শিশুরাই বিপদে পড়ে। আর বিচারহীনতা এই বিপদকে আরও গভীর করে তোলে।

অবশেষে প্রশ্নটা থেকেই যায়—যেখানে নিরাপত্তা নেই, বিচার নেই, দায় নেই, সেখানে উন্নতির কথাই বা কীভাবে বলা যায়? এই অবস্থার পরিবর্তন জরুরি, নইলে একই ভুল বারবার ঘটবে, এবং ভুক্তভোগীরাই বারবার শাস্তি পাবে।

কলমে-
ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম
সহকারী সেক্রেটারি
সম্মিলিত নারী প্রয়াস
#সম্মিলিত_নারী_প্রয়াস

ঈদ মুবারাক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমআল্লাহ আমাদের এবং আপনাদের আমলগুলোকে কবুল করুন। #সম্মিলিত_নারী_প্রয়াস
20/03/2026

ঈদ মুবারাক

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আল্লাহ আমাদের এবং আপনাদের আমলগুলোকে কবুল করুন।

#সম্মিলিত_নারী_প্রয়াস

16/03/2026

কদরে নিবেদনের সরোবরে

শাহীন আরা আনওয়ারী।
সহ সভানেত্রী
সম্মিলিত নারী প্রয়াস

কদরের রাত
কবুল করো রব
আখিঁজলের ঢল
প্রেম মোনাজাত।
হৃদয় ভেঙে চুরমার।
ফিলিস্তিন সারাজীবন
রক্ত ঝরায় খায় মার।
নেই ঘরবাড়ি
নেই খাবার।
উইঘুরবাসী কেঁদে যায়।
বেদনার জল
ঝরে জোছনায়।
আল্লাহর আরশ কাঁপে
গোটা সৃষ্টির অভিশাপে।
তবুও বন্ধ হয়না জুলম
নির্যাতন।
রক্ত মাখা বুকের ক্রন্দন।
বিবেক বরফে ঢাকা
শুধু বুলি ধুসর ফাঁকা।
এই কদর রাতে
দয়াময় জ্বালো নেয়ামতে।
মজলূমের আঁখি জলে
বিবেক যেন খোলে।
অশেষ রহমত চাই
ওগো রব তূমিই যে ঠাঁই।
ওদের কেউ নেই
তোমার রহমত ছাড়া।
আসমান জমীন
সিজদারত।
সৃষ্টিকূল নিয়ত
অবনত।
ফিরিয়ে দিওনা।
আর দিওনা
দুখ জ্বালা।
ভালোবাসা চাই
প্রানঢালা।
সব মুমিন
মুসলমানের জন্য।
তোমার অসীম রহমতে
জীবন ভরে দাও নেয়ামতে।
না কাঁদুক আর ফিলিস্তিন
আসমানি রহমত
ঝরুক রাত দিন।
জীবন সুন্দর থাক
জুলুম নিপাত যাক।
আমীন। আমীন।
আমীন।আমীন।
সুম্মা আমীন।

#সম্মিলিত_নারী_প্রয়াস

14/03/2026

নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী প্রফেসর ড. শামিমা তাসনীম।

#সম্মিলিত_নারী_প্রয়াস

14/03/2026

সিলেক্টিভ এক্টিভিজমের বিপক্ষে বললেন শেহরিন আমিন ভূইয়া মোনামি, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

#সম্মিলিত_নারী_প্রয়াস

Address

15a
Dhaka
DHANMONDI1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when সম্মিলিত নারী প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share