Youth Red Crescent Monpura

Youth Red Crescent Monpura দুর্যোগ দুঃসময়ে আমরা আছি অসহায় মানুষের পাশে।

এসএসসি পরীক্ষা ২০২৬-এর সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।​মনপুরা উপজেলার প্রতিটি ছোট ভাই-বোন যেন সুন...
20/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এর সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।
​মনপুরা উপজেলার প্রতিটি ছোট ভাই-বোন যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে এবং মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারে—এই কামনাই করি। তোমাদের আগামীর পথচলা সাফল্যমণ্ডিত হোক। ❤️
​শুভেচ্ছান্তে,
যুব রেড ক্রিসেন্ট, মনপুরা উপজেলা টিম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

দেশে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে মানুষকে সে রোগ থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ধরনের সচ...
31/03/2026

দেশে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে মানুষকে সে রোগ থেকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ধরনের সচেতনতা কার্যক্রম পরিচালনা করে।

তারই ধারাবাহিকতায়, বর্তমানে বাংলাদেশে হঠাৎ করে হাম রোগের প্রভাব দেখা দেওয়ায় রেড ক্রিসেন্টের বিভিন্ন জেলা ইউনিট, উপজেলা টিম এবং স্কুল-কলেজ টিম নিম্নলিখিত জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে পারে-

১) মাইকিং ও লিফলেট বিতরণ

হাট-বাজারে বা মসজিদের মাইকে সংক্ষিপ্ত সচেতনতামূলক বার্তা প্রচার করা এবং সহজ ভাষায় তৈরি লিফলেট বিতরণ করা যাতে মানুষ হামের লক্ষণগুলো সর্ম্পকে জানে এবং সচেতন থাকে।

২) পোস্টার ও দেয়াল লিখন

এলাকার জনবহুল স্থানে হামের লক্ষণ ও হাম হলে করণীয় এবং টিকাদানের সময়সূচি সংবলিত পোস্টার লাগানো এবং দেয়াল লিখন করা।

৩) কমিউনিটি ও উঠান বৈঠক

পাড়ার নারী ও অভিভাবকদের নিয়ে ছোট ছোট উঠান বৈঠক আয়োজন করা। সেখানে হামের লক্ষণগুলো (যেমন: তীব্র জ্বর, চোখ লাল হওয়া, সারা শরীরে লালচে দানা) সহজভাবে বোঝানো।

৪) বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা-

গ্রামীণ বা ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বোঝানো যে হাম কোনো সাধারণ জ্বর বা র‍্যাশ নয়; এটি নিউমোনিয়া বা মস্তিষ্কের জটিলতা সৃষ্টি করতে পারে।

৫) শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা

রেড ক্রিসেন্ট যুব (RCY) ইউনিটের মাধ্যমে স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হামের লক্ষণ ও প্রতিরোধের উপায় জানানো।

৬) স্কুল ও মাদ্রাসা ক্যাম্পেইন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছোট নাটিকা, কুইজ বা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। কারণ, শিশুরা স্কুল থেকে অনেক সংক্রামক রোগ বাড়িতে নিয়ে আসতে পারে।

৭) ভুল ধারণা দূরীকরণ

টিকা নিয়ে জনমনে থাকা ভুল ধারণা (যেমন: টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়) বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে দূর করা।

৮) কমিউনিটি মোবিলাইজেশন

স্থানীয় মসজিদ, মন্দির বা বাজার এলাকায় মাইকিং করে টিকাদানের তারিখ ও স্থান সম্পর্কে জানানো এবং লিফলেট ও পোস্টার বিতরণ করা।

৯) প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ

জ্বর ও শরীরে র‍্যাশ থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর বিষয়ে পরিবারকে পরামর্শ দেওয়া।

সচেতনতার জন্য যে বিষয়গুলো মূল উদ্দ্যেশ্য থাকবে-

হাম কী:
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে।

কীভাবে ছড়ায়?
আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত অন্যদের মধ্যে সংক্রমিত হয়।

কেন টিকা জরুরি?
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। সময়মতো টিকা দিলে এই রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব।



২৬শে মার্চ: আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা ✨​বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল সূর্য সন্তানদের, যাদের রক্তে ভেজা এই প্রি...
26/03/2026

২৬শে মার্চ: আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা ✨
​বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল সূর্য সন্তানদের, যাদের রক্তে ভেজা এই প্রিয় বাংলাদেশ।
​🤝 মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
​সেবা ও সহমর্মিতার পথে অটুট থাকুক আমাদের পথচলা। ❤️🩹
​📌
📌
📌
📌
📌

শুভ জন্মদিন আবিদ হোসেন রাজু ভাই ❤️উপদলনেতা-১,যুব রেড ক্রিসেন্টে,মনপুরা উপজেলা টিম। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কর...
23/03/2026

শুভ জন্মদিন আবিদ হোসেন রাজু ভাই ❤️
উপদলনেতা-১,
যুব রেড ক্রিসেন্টে,মনপুরা উপজেলা টিম।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আপনার বলিষ্ঠ নেতৃত্বে আরো এগিয়ে যাক আমাদের সংগঠন এই প্রার্থনাই করি।

ফটোকার্ডঃ Utsa Das

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🤲🌙 ঈদ মোবারক! 🌙​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম-এর পক্...
20/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🤲
🌙 ঈদ মোবারক! 🌙
​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
​আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করুন এবং এই পবিত্র দিনের বরকতে আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। মানবতার কল্যাণে আমাদের এই টিমের ঐক্য ও সেবার মানসিকতা যেন সর্বদা অটুট থাকে।
​সকলের জন্য রইলো সুস্থতা, নিরাপত্তা ও অনাবিল আনন্দের শুভকামনা। ❤️
​শুভেচ্ছান্তে ,
মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।

মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে সাকুচিয়া বাতানখালী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের সাথে ইফতার ও দ...
06/03/2026

মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে সাকুচিয়া বাতানখালী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়❤️🌸



Bangladesh Red Crescent Society(BDRCS)

অসহায় পরিবারের কাছে পৌঁছে গেল রেড ক্রিসেন্টের সহায়তা❤️কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমের সহায়তায় অসহায় এই পরিবারের খোঁজ পায় য...
04/03/2026

অসহায় পরিবারের কাছে পৌঁছে গেল রেড ক্রিসেন্টের সহায়তা❤️

কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমের সহায়তায় অসহায় এই পরিবারের খোঁজ পায় যুব রেড ক্রিসেন্ট, মনপুরা উপজেলা টিম। অসহায় পরিবারটির খবর জানার পরপরই সহায়তার উদ্যোগ গ্রহন করে যুব রেড ক্রিসেন্ট,মনপুরা উপজেলা টিম।
এরই ধারাবাহিকতায় আজ বিকেলে চাল/ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ ওই পরিবারের হাতে তুলে দেয় যুব রেড ক্রিসেন্ট।
Bangladesh Red Crescent Society(BDRCS)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যু্ব রেড...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যু্ব রেড ক্রিসেন্ট মনপুরা উপজেলা, টিম ভোলা জেলা ইউনিট।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকার অবিচল।

সমস্ত মুসলিম উম্মাহকে  মনপুরা উপজেলা- যুব রেড ক্রিসেন্ট, মনপুরা টিমের এর পক্ষ থেকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোব...
18/02/2026

সমস্ত মুসলিম উম্মাহকে মনপুরা উপজেলা- যুব রেড ক্রিসেন্ট, মনপুরা টিমের এর পক্ষ থেকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এই মহিমান্বিত মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। আসুন, এই মাসে বেশি বেশি ইবাদত, দোয়া ও দান-সদকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ ও দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি, সুখ ও কল্যাণ বয়ে আনুন।
খোশ আমদেদ মাহে রমজান।

দুর্যোগ ক্ষণিকের ভয়-জ্ঞান চিরদিনের ঢাল,সতর্ক থাকলেই জীবন জেতে-নতুন সকাল।'মনপুরা' ৩৭৩ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ। ...
16/02/2026

দুর্যোগ ক্ষণিকের ভয়-জ্ঞান চিরদিনের ঢাল,
সতর্ক থাকলেই জীবন জেতে-নতুন সকাল।

'মনপুরা' ৩৭৩ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ। প্রতিবছর নানান দূর্যোগের সম্মুখীন হয় দ্বীপটি।
উপকূলীয় এই মনপুরা উপজেলার শিক্ষার্থীদের
'দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের' বিষয়ে আরো সচেতন করে তুলতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মনপুরা উপজেলা টিম।

সোমবার 'মনপুরা আন্দিরপার মাধ্যমিক বিদ্যালয়ে' এই আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়! এসময় শিক্ষার্থীদের দূর্যোগের আগে প্রস্তুতি,চলাকালীন সময়ে করণীয়,এবং দূর্যোগ পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মনপুরা উপজেলা টিমের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়❤️
Bangladesh Red Crescent Society(BDRCS)

12/02/2026

Address

Monpura Upozela, Bhola
Dhaka
8360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Red Crescent Monpura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share