01/06/2026
দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন, অসুস্থতার সাথে লড়াই করছিলেন... মনের গভীরে যেন একরকম প্রস্তুতই ছিলাম। তবুও আজ যখন আনুষ্ঠানিকভাবে তোফায়েল আহমেদের চলে যাওয়ার খবরটা শুনলাম, বুকটা কেমন যেন খালি হয়ে গেল। আমাদের রাজনৈতিক ইতিহাসের একটা জীবন্ত অধ্যায় আজ চিরতরে বন্ধ হয়ে গেল।
উনসত্তরের গণ-অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো, রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা, কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়া- বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জড়িয়ে থাকবে ওনার নাম।
৮২ বছরের এক বর্ণাঢ্য জীবনের অবসান হলো আজ। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওপারে ভালো থাকবেন তোফায়েল ভাই। বিদায়, ইতিহাসের মহানায়ক। 🖤