Law Sixth Batch Welfare Association,JnU

Law Sixth Batch Welfare Association,JnU This is the official page of LAW Sixth Batch (Session 2013-14) at Jagannath University.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের সাথে এলএলবি (অনার্স)  ও এলএলএম সম্পন্ন করেছেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। সোন...
06/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের সাথে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেছেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। সোনালী ব্যাংক পিএলসি'র সিনিয়র অফিসার (আইন') পদে নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের পক্ষ থেকে তার এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তারা মিয়ার মা তথা আমাদের আন্টির বয়স হয়েছে।সাথে হার্টের অসুখ বেঁধেছে।আন্টি তো মা এখনো তার সবেধন নীলমনি "তারা" এর কথা মনে ...
02/08/2026

তারা মিয়ার মা তথা আমাদের আন্টির বয়স হয়েছে।সাথে হার্টের অসুখ বেঁধেছে।
আন্টি তো মা এখনো তার সবেধন নীলমনি "তারা" এর কথা মনে করে বিলাপ করেন। মা তো মা ই😭আমৃত্যু তার বিলাপ জারি রইবে।
আমাদেরকে পেয়ে উনি অনেক খুশি হয়েছেন।সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রতিবছরের ন্যায় এবছরো মৃত্যুবার্ষিকীতে ব্যাচের পক্ষ থেকে মিলাদ বাবদ ৫০০০/- ও এককালীন ৩৫,০০০ টাকা সহ মোট ৪০,০০০/- অনুদান প্রদান করা হয়েছে।এছাড়া প্রতিবছর ঈদের দিনগুলোতে আমরা তারার পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে থাকি।আমরা আশ্বস্ত করেছি যদি কোন বিশেষ প্রয়োজন হয় তখনো উনার "তারা" হয়ে আমাদের পাশে পাবেন।

উল্লেখ্য, তারা মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের (ভার্সিটি ৯ম ব্যাচ) বন্ধু ছিলো।নিজবাড়ি ফুলবাড়িয়ার পলাশপুর থেকে ঈদের ছুটি কাটিয়ে সিএনজি যোগে ক্যাম্পাসে যাওয়ার পথে ফুলবাড়িয়া রোডে সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ০২/০৮/২০১৪ খ্রিস্টাব্দ তারিখে মৃত্যুবরণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি নির্বাচনে Adv. Mehedi Hasan যুগ্ম-সাধারণ সম্পাদক,  Adv. Mahmudul Hasan Ripon সাংগঠনি...
20/05/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি নির্বাচনে Adv. Mehedi Hasan যুগ্ম-সাধারণ সম্পাদক, Adv. Mahmudul Hasan Ripon সাংগঠনিক সম্পাদক এবং Adv. Md. Wahedur Rahman Sazzad দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ষষ্ঠ ব্যাচের বন্ধুের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

Md Arif Mahmud, Sheikh Ishtiaque Ahmed, H M Hasan Nayeb, proud students of Department of Law at Jagannath University (La...
17/03/2026

Md Arif Mahmud, Sheikh Ishtiaque Ahmed, H M Hasan Nayeb, proud students of Department of Law at Jagannath University (Law 6th Batch, Varsity 9th Batch) have been enrolled as an Advocate under the Bangladesh Bar Council enrollment examination.

A big congratulations on behalf of Law 6th Batch to our beloved friends.

We are hopeful that you will play a crucial role in the smooth functioning of the court, ensuring fair and impartial trial, avoiding conflict of interests, representing clients' interest upholding the law and order and promoting the Administration of Justice!

-Adv. Abu Noman Arif

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের বন্ধু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান পূব...
17/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের বন্ধু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান পূবালী ব্যাংক পিএলসি এর জুনিয়র অফিসার ( আইন) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে।

আইন ষষ্ঠ ব্যাচের পক্ষ থেকে মাহমুদুল হাসানকে অভিনন্দন।

পূবালী ব্যাংক পিএলসি তে  অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (AJO) হিসেবে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের ...
17/03/2026

পূবালী ব্যাংক পিএলসি তে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (AJO) হিসেবে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের বন্ধু মো. আরিফ হোসেন সম্প্রতি সোনালী ব্যাংক পিএলসি এর সিনিয়র অফিসার (আইন) এর নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় প্রথমস্থান অধিকার করে সুপারিশপ্রাপ্ত হয়েছে।এছাড়াও আরিফ দূর্নীতি দমন কমিশনের কোর্ট ইনস্পেকটর নিয়োগ পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আরো উল্লেখ্য যে, সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিল এর আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায়ও আরিফ চূড়ান্তভাবে সফলতা পেয়েছে।

আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের পক্ষ থেকে তার কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য আরিফকে উষ্ণ অভিনন্দন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের প্রয়াত বন্ধু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামের মরহুম তারা মি...
11/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের প্রয়াত বন্ধু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামের মরহুম তারা মিয়ার পরিবারে ষষ্ঠ ব্যাচের বন্ধু বান্ধবের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারো ঈদ উপহার ও নগদ ১০,০০০/(দশ হাজার) টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য ময়মনসিংহ শহরে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আইন বিভাগে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তারা মিয়া ২আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাং ১১।০৩।২০২৬ খ্রিস্টাব্দ

গত ০৭/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পুরান ঢাকার রায়সাহেব বাজার সংলগ্ন কালাম'স কিচেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ষষ্ঠ ব্যাচের...
09/03/2026

গত ০৭/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পুরান ঢাকার রায়সাহেব বাজার সংলগ্ন কালাম'স কিচেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ষষ্ঠ ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।সদস্য সচিব ঢাকা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত নন্দীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলো আইন ষষ্ঠ ব্যাচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক মোঃ মনির আলম সহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।মিলনমেলায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ষষ্ঠ ব্যাচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কমিটি গঠন করা হলোঃ

আহবায়কঃ
মোঃ মেহেদী হাসান মুন্না
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

সদস্য সচিবঃ
আবু নোমান আরিফ।
আইনজীবী, ঢাকা জজ কোর্ট।

সদস্যবৃন্দঃ
১) মোঃ আনারুল ইসলাম
সিভিল জজ/ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস
২) মোঃ মেহেদী হাসান
আইনজীবী, ঢাকা জজ কোর্ট।
৩) সুস্মিতা চন্দ
আইনজীবী, ঢাকা জজ কোর্ট।
৪) মোঃমাজহারুল ইসলাম
সহকারী পরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
৫) মোঃ ওয়াহেদুর রহমান সাজ্জাদ
আইনজীবী, ঢাকা জজ কোর্ট।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের পক্ষ থেকে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন। উক্ত আহবায়ক কমিটির দক্ষ নেতৃত্বে অ্যাসোসিয়েশন আরো গতিশীল ও কার্যকর হবে এবং তাদের সৃজনশীল কাজের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সদস্যদের সার্বিক কল্যান সাধিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের ইফতার মাহফিল ও মিলন মেলা পুরান ঢাকার জনসন রোডের কালাম'স কিচেন অনুষ্ঠিত হয়েছ...
07/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের ইফতার মাহফিল ও মিলন মেলা পুরান ঢাকার জনসন রোডের কালাম'স কিচেন অনুষ্ঠিত হয়েছে।এতে আহবায়ক কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো।

উপস্থিত সদস্যরা ২০২৬ সালের জন্য নতুন আহবায়ক কমিটি গঠন সহ মরহুম বন্ধু তারা মিয়ার ফান্ড কালেকশন এবং ঈদ উপহার পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়

তাং ০৭/০৩/২০২৬ ইং

07/03/2026

এতদ্দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ষষ্ঠ ব্যাচের বন্ধু বান্ধবদের জানানো যাচ্ছে যে, অত্র ব্যাচের ইফতার ও মিলন মেলা আজ ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শনিবার সুলতান ডাইনস,জনসন রোড এ অনুষ্ঠিত হবে।উক্ত ইফতার ও মিলনমেলায় সকলের উপস্থিতি একান্ত কাম্য।

ধন্যবাদান্তে

মোঃ মনির আলম
আহবায়ক
আইন ষষ্ঠ ব্যাচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Address

Puran Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Sixth Batch Welfare Association,JnU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share