ZOAR Foundation

ZOAR Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ZOAR Foundation, Nonprofit Organization, Dhaka.

21/02/2026

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ZORA Foundation এর অভিভাবক এবং এডমিন সভাপতি #ড. আলমাসুর রহমান স্যারের সহধর্মিণী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শারীরিকভাবে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সময় পার করছেন এবং সেখানে তাঁর সার্বিক চিকিৎসা কার্যক্রম চলছে।

এই কঠিন সময়ে আমি সবার কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে মন থেকে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন। পরম করুণাময়, সেফা দানকারী মহান আল্লাহ্ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন। আমিন।

নাম : মো মোশারফ বাড়ি: জামালপুর, উপজেলা :ইসলামপুরবসয় :২৮ বছর পেশায় তিনি  ডিম বিক্রিতাতার  ১ ছেলেব্লাড ক্যান্সার এ আক্রান্...
07/12/2025

নাম : মো মোশারফ
বাড়ি: জামালপুর, উপজেলা :ইসলামপুর
বসয় :২৮ বছর
পেশায় তিনি ডিম বিক্রিতা
তার ১ ছেলে
ব্লাড ক্যান্সার এ আক্রান্ত ( বর্তমানে তিনি ঢাকা ক্যান্সার হস্পিটালে ভর্তি)
আর্থিক অনাটনে এখন তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না। আমাদের মানবিক দিক থেকে যদি কেও বা কারা এগিয়ে আসি আল্লাহর হুকুমে আমারা উছিলা হতে পারি.
আমরা সবাই মো:মোশারফ এর জন্য সাহায্য হাত বাড়িয়ে দেয়
(নগদ পারসোনাল নাম্বার) +৮৮০১৬২৭৭৭৬৮৮৪

তার রক্ত গ্রুপ বি - কেউ যদি রক্ত দিতে চান তাহলে
যোগাযোগ +০৮৮০১৬২৭৭৭৬৮৮৪

নাম : মো মোশারফ বাড়ি: জামালপুর, উপজেলা :ইসলামপুরবসয় :২৮ বছর পেশায় তিনি  ডিম বিক্রিতাতার  ১ ছেলেব্লাড ক্যান্সার এ আক্রান্...
13/11/2025

নাম : মো মোশারফ
বাড়ি: জামালপুর, উপজেলা :ইসলামপুর
বসয় :২৮ বছর
পেশায় তিনি ডিম বিক্রিতা
তার ১ ছেলে
ব্লাড ক্যান্সার এ আক্রান্ত ( বর্তমানে তিনি ঢাকা ফরায়জী হস্পিটালে CCUতে ভর্তি)
আর্থিক অনাটনে এখন তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না। আমাদের মানবিক দিক থেকে যদি কেও বা কারা এগিয়ে আসি আল্লাহর হুকুমে আমারা উছিলা হতে পারি.
আমরা সবাই মো:মোশারফ এর জন্য সাহায্য হাত বাড়িয়ে দেয়
(নগদ পারসোনাল নাম্বার) +৮৮০১৬২৭৭৭৬৮৮৪

22/09/2025
প্রজেক্ট: বিধবা কাকলি বেগম।ঠিকানা : গ্রাম: খাঁগড়কুড়ি ,  সান্তাহার , নওগাঁ I মোঃ আতাউর রহমান পেশায় একজন রিকশাচালক ছিলেন ...
19/08/2025

প্রজেক্ট: বিধবা কাকলি বেগম।ঠিকানা : গ্রাম: খাঁগড়কুড়ি , সান্তাহার , নওগাঁ I মোঃ আতাউর রহমান পেশায় একজন রিকশাচালক ছিলেন I ৩ সন্তান এবং স্ত্রীকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে তাদের বসবাস I প্রতিদিনের মত সেদিনও রিকশা চালাতে গিয়ে আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনায় মারা যান। অভাবের সংসারে তার বাবা দ্বিতীয় বিয়ে করায় বাড়ির ভিটেটুকুও মেলেনি তার। লোকালয় ছেড়ে দূরে এক ঝুপড়িতে একটি গুচ্ছ ঘর করে দেওয়া হয় তাদের। সংসারের যাবতীয় দায়িত্ব বহন করে আসছিলেন রিকশাচালক আতাউর রহমান। এখন শুধু কোন রকম বেঁচে আছে কাকলি বেগম এবং তার ৩ সন্তান I এই অসহায় পরিবারের স্বাবলম্বী হবার জন্য....

আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি

ত্যাগের মহিমায় পবিত্র কুরবানী  কুরবানীর সময় যেমন একটি চিত্র দেখা যায় গ্রাম, প্রত্নতত্ত্ব অঞ্চল এবং খেটে খাওয়া মানুষদের ক...
17/05/2025

ত্যাগের মহিমায় পবিত্র কুরবানী
কুরবানীর সময় যেমন একটি চিত্র দেখা যায় গ্রাম, প্রত্নতত্ত্ব অঞ্চল এবং খেটে খাওয়া মানুষদের কাছে সেই চিত্র টি ভিন্ন যেখানে মানুষ এতই দরিদ্র যে কুরবানির গোশত তাদের জুটে না বহুবছর ।তাদের কাছে কুরবানির গোশত পৌঁছে দিতে প্রতিবারের মতো এবার জোয়ার ফাউন্ডেশন কুরবানীর প্রজেক্ট ২০২৫ হাতে নিয়েছে।
সেক্ষেত্রে একটি ছাগল একজনের পক্ষ থেকে এবং একটি গরুর সাত ভাগের এক ভাগ একজনের পক্ষ থেকে কুরবানী করে গোশত গরিবদের মধ্যে বণ্টন করা হয়। আপনারা যারা বিদেশে কোরবানি করেন তারা গরিবদের অংশের কোরবানির গোসতের দাম ধরে ডোনেট করতে পারেন এবং আমরা তা গরিবদের মাঝে বিতরন করে দেব ইনশাল্লাহ I
কুরবানির মাংস ঈদের দিন , ঈদের ২য় এবং ৩য় দিনে গরিব ,দুঃখী এবং এতিমদের মাঝে যেকোনো এলাকায় বিতরন করে দেয়া হবে I

👉গরুর প্রতি ভাগ - ৳ ১৪৮০০/-( $ ১৩৫ )
👉ছাগল (১টি) -৳ ১৭৭৫০/-($ ১৬২ )

আপনারা যারা কোরবান প্রজেক্টে অংশগ্রহণ করবেন দয়া করে Description এ গরু/ছাগল যেটিতে সহযোগিতা করবেন তা লিখে দিবেন এবং যার নামে কুরবানি দেয়া হবে সেই নাম আমাদের ইনবক্সে জানাবেন দয়াকরে I

আপনাদের সহযোগিতা কামনা করছি I

PLEASE DONATE GENEROUSLY :

Bank Deposit/Transfer:
———————————
Bkash for Bangladesh: +8801791239109 (Personal)

Bank Transfer From Bangladesh:
—————————————————
ACC. Name: Saima Almas Rahman
ACC. No: 0200021320732
Agrani Bank Limited
Mouchak Branch Dhaka, Bangladesh

Description : Cow/Goat-2025 & Your Name

09/05/2025

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ-নারীর ওপর কোরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। নবীজীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন- আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন।' (সুরা কাওসার:২)

অন্য আয়াতে এসেছে- (হে রাসূল!) আপনি বলুন, আমার নামায, আমার কোরবানি, আমার জীবন,আমার মরণ রাব্বুল আলামীনের জন্য উৎসর্গিত। (সুরা আনআম : ১৬২)

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন।

আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরবানির গোশত একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, একভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ গরিব-মিসকিনদের দিতেন।

এছাড়া ইবন মাসঊদ (রা.) কোরবানীর গোশত তিনভাগ করে একভাগ নিজেরা খেতেন, একভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং একভাগ ফকির-মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে।

কোরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়। কারণ কুরবানির মাধ্যমে কুরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে।

আল্লাহ তাআলাও এটাই চান,বলেছেনও তাই- (মনে রেখো, কুরবানির জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনই পৌঁছে না; বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে। (সূরা হজ : ৩৭)

আলহামদুলিল্লাহ গরিব অসহায় কিছু মানুষদের  জোয়ার ফাউন্ডেশন এর মাধ্যমে যাকাত প্রদান  করা হলো আলহামদুলিল্লাহ
08/04/2025

আলহামদুলিল্লাহ গরিব অসহায় কিছু মানুষদের জোয়ার ফাউন্ডেশন এর মাধ্যমে যাকাত প্রদান করা হলো
আলহামদুলিল্লাহ

✪ রামাযানে অসুস্থ, মুসাফির ও অতিবৃদ্ধ বা মৃত্যপথযাত্রীর রোযার ক্ষেত্রে করণীয়✪ টাকা দিয়ে ফিদিয়া দেয়ার বিধানপ্রশ্ন: কোনও ব...
27/03/2025

✪ রামাযানে অসুস্থ, মুসাফির ও অতিবৃদ্ধ বা মৃত্যপথযাত্রীর রোযার ক্ষেত্রে করণীয়
✪ টাকা দিয়ে ফিদিয়া দেয়ার বিধান

প্রশ্ন: কোনও ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তার ফিদিয়া হিসেবে ৫০০ টাকা গরিব-মিসকিনকে দান করলেই আদায় হয়ে যাবে- একথাটা কতটুকু সঠিক? বা রোজা কেউ রাখতে সক্ষম না হলে ইসলামের দৃষ্টিতে তার করণীয় কি?

উত্তর:

❑ সাময়িক রোগী ও মুসাফির ব্যক্তি রোযা রাখতে না পারলে করণীয়:

কোনো ব্যক্তি যদি রমযানুল মোবারকে অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে তাহলে তার জন্যে কী করণীয় আর কেউ যদি রমজানে রোযা রাখতে মোটেও সক্ষম না হয় সে ব্যাপারে ইসলাম কী বলেছে এর উত্তর আমরা সুরা বাকারার ১৮৪ নাম্বার আয়াতে পাই। আল্লাহ তা'আলা বলেছেন,
ٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ
“কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে।
অর্থাৎ যে কয়দিন অসুস্থ থাকবে, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে সক্ষম হয়নি অথবা সফরে থাকার কারণে রোজা ভেঙে ফেলেছে তার জন্যে করণীয় হল, রমজানের পরে আগামী রমজান আসার আগ পর্যন্ত যে কোনো সময় সেই রোযাগুলো কাযা করে নেয়া।

❑ অতিবৃদ্ধ, জটিল রোগে আক্রান্ত বা মৃত্যুপথযাত্রী ব্যক্তি যদি রোযা রাখতে সক্ষম না হয় তাহলে করণীয়:

উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলা বলছেন:
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
“আর এটি (রোযা রাখা) যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে।”
এই আয়াতের তাফসীর হল, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত বয়স হওয়ার কারণে কারণে অথবা শয্যাশায়ী রোগে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে সক্ষম না হয় অর্থাৎ এমনভাবে অসুস্থ হয়েছে যে, এই রোগ থেকে আর মুক্তি পাওয়ার আর সম্ভাবনা দেখা যায় না বা প্রায় মৃত্যু পথযাত্রী। তাহলে এ ধরণের লোকের ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। আর তা হল, একটা রোযার বিনিময়ে একজন মিসকিনকে খাদ্যদ্রব্য প্রদান। কেননা অত্র আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন: فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
“একজন অসহায় মানুষকে খাবার ফিদিয়া দিবে।”

❑ খাবার খাওয়ানো বা খাদ্যদ্রব্য দ্বারা ফিদিয়া দেয়ার পরিমান ও পদ্ধতি:

এ মর্মে সম্মানিত মুফাসসির ও ফকীহগণ উল্লেখ করেছেন যে, প্রতিটি রোযার বিনিময়ে একজন গরিব মানুষকে একবেলা পেটভরে খাবার খাওয়াতে হবে অথবা তাকে খাদ্যদ্রব্য দান করতে হবে। খাদ্যদ্রব্য প্রদানের নিয়ম হল, প্রত্যেক সমাজের প্রধান খাবার প্রায় অর্ধ সা’ তথা সোয়া/দেড় কিলোগ্রাম পরিমান প্রদান করা।
সুতরাং কোনো ব্যক্তি যদি একমাস রোযা রাখতে না পারে মৃত্যু পথযাত্রী হওয়ার কারণে অথবা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে অথবা এমন রোগাক্রান্ত হওয়ার কারণে যে রোগ থেকে সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই তাহলে প্রতিটি রোযার বিনিময়ে একজন গরিব-অসহায় মানুষকে একবেলা পেটপুরে তৃপ্তি সহকারে খাবার খাওয়াবে অথবা সোয়া/দেড় কিলো পরিমাণ চাল (যেটা আমাদের দেশের প্রধান খাদ্রদ্রব্য) দান করবে। তাহলেই যথেষ্ট হবে ইনশা আল্লাহ।

❑ টাকা দিয়ে ফিদিয়া দেয়া:

যেমনটি আপনি প্রশ্ন করেছেন যে, ৫০০টাকা দিলে ফিদিয়া আদায় হবে কিনা? আমরা বলব, যেহেতু কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু তা'আলা طَعَام বলেছেন। طَعَام মানে খাবার বা খাদ্যদ্রব্য। সুতরাং খাবার খাওয়ানো বা খাদ্যদ্রব্য দান করা উচিৎ। এর পরিবর্ততে টাকা-পয়সা, পোশাক বা আসবাব-সামগ্রী কিনে দেয়া ঠিক হবে না।
সুতরাং যারা বলে যে ৫০০ টাকা দিলেই ফিদিয়া আদায় হয়ে যাবে তাদের কথা সঠিক নয়। সঠিক কথা হল, প্রতিটি রোযার বিনিময়ে একজন মিসকিনকে একবেলার খাবার দিতে হবে। আর তা যদি আমরা সোয়া/দেড় কিলোগ্রাম চাউল দেই (যেমনটি সম্মানিত ফকীহগণ উল্লেখ করেছেন)তাহলেও ইন শা আল্লাহ যথেষ্ট হবে।
অবশ্য যদি কেউ ফিদিয়া হিসেবে টাকা প্রাদান করে কিন্তু সেই টাকা দিয়ে গরীব-মিসকিনদেরকে খাদ্যদ্রব্য ক্রয় করে দেয়া হয় তাহলে ইনশাআল্লাহ তাতেও অসুবিধা নেই। আল্লাহু আলাম।
●●●●●●●●●●●
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, KSA
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

25/02/2025

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "
———————————————

যাকাত প্রজেক্ট ২০২৫ এর জন্য অনুদান আহ্বান:
———————————————————-

আসসালামু আলাইকুম।

দরিদ্র মানুষজন অর্থের অভাবে কষ্ট করে। আর ইসলাম আমাদের শেখায়, কিভাবে যাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট দূর করে মুখে হাসি ফোটানো যায়। আলহামদুলিল্লাহ, আমরা এ বছরও #যাকাত প্রজেক্ট ২০২৫ হাতে নিয়েছি। আপনাদের যাকাত ফান্ড সংগ্রহ করে ইসলামের নিয়ম অনুযায়ী প্রকৃত হকদারের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

যাকাতের হিসাব নির্ধারণ।
১. যাকাত ফরজ হওয়ার শর্ত:
একজন মুসলিম হওয়া বালেগ (প্রাপ্তবয়স্ক) হওয়া
নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া ঋণমুক্ত হওয়া সম্পদ এক বছর পূর্ণ হওয়া
২. নেসাবের পরিমাণ:
স্বর্ণের ভিত্তিতে: ৭.৫ ভরি (৮৭.৪৮ গ্রাম) স্বর্ণরূপার ভিত্তিতে: ৫২.৫ ভরি (৬১২.৩৬ গ্রাম) রূপানগদ টাকা বা সম্পদের নেসাব:যদি কারো নগদ টাকা, সঞ্চয়, ব্যবসার পণ্য বা ব্যাংক ডিপোজিট ৫২.৫ ভরি রূপার মূল্যের সমান বা বেশি হয়, তবে তার উপর যাকাত ফরজ হবে।
৩. যাকাতের হার:
মোট সম্পদের ২.৫% (১/৪০ অংশ) যাকাত দিতে হবে।
যাকাত হিসাবের সূত্র:
যাকাত = (নগদ অর্থ + সোনা/রূপার মূল্য + ব্যবসার পণ্য + ব্যাংক ডিপোজিট) - (ঋণ বা প্রয়োজনীয় খরচ) × ২.৫%

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন:
“যাকাত তো ফকির-মিসকিন, যাকাত আদায়কারীদের বেতন, যাদের মন জয় করা হয়, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত।”— (সূরা আত-তাওবা: ৬০)

যাকাত প্রকল্পের উদ্দেশ্য:
✅ দরিদ্র ও অসহায়ের বাসস্থান সহায়তা।
✅ এতিম ও অসহায় শিশুদের শিক্ষা।
✅বিধবা ও অসহায় নারীদের সহায়তা প্রদান।
✅ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি।

আসুন, যাকাতের এই মহান আদেশ পালন করে আল্লাহর রহমত ও বরকত লাভ করি এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাই.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZOAR Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share