Green Voice-Habibullah Bahar University College

Green Voice-Habibullah Bahar University College পরিবেশ বাচলেই আগামী প্রজন্ম ভালভাবে বাচতে পারবে।
জয়তু গ্রীন ভয়েস ��

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ...
21/06/2026

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশব্যাপী ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে। এই জাতীয় ও মানবিক উদ্যোগে শামিল হতে 'গ্রীন ভয়েস' সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে।
​দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষে আজ গ্রীন ভয়েস হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিট নিজ ক্যাম্পাসে ক্যাম্পেইন পরিচালনা করে। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে অবগত হয় এবং আগ্রহীরা নিবন্ধন সম্পন্ন করেন।

আগ্রহীরা এখনো নিবন্ধন করতে পারবে।

যুক্ত হতে ও বিস্তারিত জানতে:
ছবিতে থাকা QR কোডটি স্ক্যান করুন অথবা কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

​আপনার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ...
15/06/2026

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশব্যাপী ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে। এই জাতীয় ও মানবিক উদ্যোগে শামিল হতে 'গ্রীন ভয়েস' সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে।

যুক্ত হতে ও বিস্তারিত জানতে:
ছবিতে থাকা QR কোডটি স্ক্যান করুন এবং আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

​আপনার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

​ #গ্রীনভয়েস

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ কর...
11/06/2026

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে যত্রতত্র ও উচ্চমাত্রার হর্ন ব্যবহারের ফলে আমাদের শ্রবণশক্তি লোপ পাওয়ার পাশাপাশি নানাবিধ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

​এই ভয়াবহতা রোধে এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে— পরিবেশ অধিদপ্তর (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)-এর ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর অধীনে এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর সহযোগিতায় আজ (১১ জুন) রাজধানীর গুলশান-২ চত্বর এলাকায় আয়োজিত হলো "শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন"-এর ৫ম এবং সমাপনী দিন। আজকের সফল আয়োজনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটলো ৫ দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইনের।

​সমাপনী দিনেও গ্রীন ভয়েসের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ ও পরিবেশকর্মী অত্যন্ত সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করেন:

​🚏 রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে "অযথা হর্ন বাজানো নিষেধ" সম্বলিত সচেতনতামূলক স্টিকার যুক্ত করেন।

📄 সাধারণ মানুষ, চালক এবং পথচারীদের মাঝে শব্দদূষণের কুফল ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

🪧 প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অযথা হর্ন না বাজানোর জন্য চালকদের প্রতি বিনীত আহ্বান জানান।

​ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা আমাদের প্রতিদিনের। আসুন, সচেতন হই। অযথা হর্ন বাজানো থেকে নিজে বিরত থাকি এবং অন্যকেও বিরত থাকতে উৎসাহিত করি। একটি সুস্থ ও শান্ত পরিবেশ বিনির্মাণে আপনার একটি সচেতন পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।

​"আসুন, শব্দদূষণ প্রতিরোধ করি
সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি।"

বনানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিতরাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে আজ ০৯ জুন ২০২৬...
09/06/2026

বনানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে আজ ০৯ জুন ২০২৬, মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর উদ্যোগে এবং বনানী সোসাইটি ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বনানী সোসাইটির অফিস ব্যবস্থাপক সায়েদ মোস্তাক উদ্দিন, গ্রীন ভয়েসের কো-ফাউন্ডার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক শাকিল কবির ও ফাহমিদা নাজনীনসহ অন্যান্য পরিবেশকর্মীরা।

ক্যাম্পেইন চলাকালে গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের মাঝে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন যানবাহনে শব্দ দূষণবিরোধী স্টিকার লাগানো হয় এবং চালকদের অপ্রয়োজনে হর্ন না বাজানোর জন্য অনুরোধ জানানো হয়।

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ কর...
08/06/2026

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে যত্রতত্র ও উচ্চমাত্রার হর্ন ব্যবহারের ফলে আমাদের শ্রবণশক্তি লোপ পাওয়ার পাশাপাশি নানাবিধ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

​এই ভয়াবহতা রোধে এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে— পরিবেশ অধিদপ্তর (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)-এর ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর অধীনে এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর সহযোগিতায় আজ (৮ জুন) রাজধানীর নিকেতন সোসাইটি (২য় গেট) এলাকায় আয়োজিত হলো "শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন"-এর ২য় দিন।

​ক্যাম্পেইন চলাকালীন গ্রীন ভয়েসের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ ও পরিবেশকর্মী:

​🚏 রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে "অযথা হর্ন বাজানো নিষেধ" সম্বলিত সচেতনতামূলক স্টিকার যুক্ত করেন।

​📄 সাধারণ মানুষ, চালক এবং পথচারীদের মাঝে শব্দদূষণের কুফল ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

​🪧 প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অযথা হর্ন না বাজানোর জন্য চালকদের প্রতি বিনীত আহ্বান জানান।

​আসুন, সচেতন হই। অযথা হর্ন বাজানো থেকে নিজে বিরত থাকি এবং অন্যকেও বিরত থাকতে উৎসাহিত করি। একটি সুস্থ ও শান্ত পরিবেশ বিনির্মাণে আপনার একটি সচেতন পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।

​"আসুন, শব্দদূষণ প্রতিরোধ করি
সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি।"


শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ কর...
07/06/2026

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে যত্রতত্র ও উচ্চমাত্রার হর্ন ব্যবহারের ফলে আমাদের শ্রবণশক্তি লোপ পাওয়ার পাশাপাশি নানাবিধ স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

এই ভয়াবহতা রোধে এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে— পরিবেশ অধিদপ্তর (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)-এর ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর অধীনে এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর সহযোগিতায় আজ ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান-২ এ আয়োজিত হলো "শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন"-এর ১ম দিন।

ক্যাম্পেইন চলাকালীন আমাদের গ্রীন ভয়েসের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ:

১. 🚏 রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে "হর্ন বাজানো নিষেধ" এবং "নো হর্ন" সম্বলিত সচেতনতামূলক স্টিকার যুক্ত করে।
২. 📄 সাধারণ মানুষ, চালক এবং পথচারীদের মাঝে শব্দদূষণের কুফল ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কিত লিফলেট বিতরণ করে।
৩. 🪧 প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অযথা হর্ন না বাজানোর জন্য চালকদের প্রতি বিনীত আহ্বান জানায়।

আসুন, সচেতন হই। অযথা হর্ন বাজানো থেকে নিজে বিরত থাকি এবং অন্যকেও উৎসাহিত করি। একটি সুস্থ ও শান্ত পরিবেশ বিনির্মাণে আপনার একটি সচেতন পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।

"আসুন, শব্দদূষণ প্রতিরোধ করি
সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি।"


বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিতপরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’এর আওতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গুলশান-২ চত্ত্বরে ০৫ জুন ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৯:৩০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর, গুলশান সোসাইটি ও Green Voice-গ্রীন ভয়েস এর সমন্বয়ে শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লূৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর ২...
18/04/2026

আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাবিমূলক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “খাল-জলাশয়-নদী বাঁচাও, সৌর থেকে শক্তি নাও, পৃথিবীকে বাঁচাও”।

সমাবেশে বক্তারা বলেন, নদী, খাল ও জলাশয় রক্ষা মানেই দেশের অস্তিত্ব রক্ষা। অপরিকল্পিত নগরায়ণ, দূষণ ও দখলের কারণে পরিবেশ আজ মারাত্মক সংকটে—এ অবস্থা থেকে উত্তরণে সরকার, নাগরিক সমাজ ও তরুণদের সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির প্রসারের ওপর জোর দেওয়া হয়।

প্রায় ৫০০ এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত র‌্যালিটি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে টিএসসি ও শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে নিম্নলিখিত দাবিসমূহ তুলে ধরা হয়—

১. খাল, জলাশয় ও নদী দখল-দূষণ বন্ধ করে অবৈধ দখলদার উচ্ছেদ এবং প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধারে জরুরি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
২. নবায়নযোগ্য শক্তি, বিশেষত সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ করতে হবে; বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি না করে লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
৩. ইটভাটা, শিল্পকারখানা ও যানবাহনের বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ, বন উজাড় রোধ এবং কৃষিজমি সংরক্ষণে কার্যকর নজরদারি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. খাদ্যে বিষাক্ত উপাদান নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা চালু এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালি 📅 তারিখ: ১৮ এপ্রিল ২০২৬⏰ সময়: সকাল ১০টা📍 স্থান: স্বোপার্জি...
16/04/2026

গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালি

📅 তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
⏰ সময়: সকাল ১০টা
📍 স্থান: স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করতে
গ্রীন ভয়েস-এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।

আসুন, একসাথে গড়ে তুলি সবুজ ও বাসযোগ্য পৃথিবী। 🌏💚

ঈদ মোবারক🌙
20/03/2026

ঈদ মোবারক🌙

Address

Santinagor
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice-Habibullah Bahar University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share