বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিস্ট্রেশন নং ১৬/২০২৩.উদ্যোক্তা প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নের জন্য একটি অলাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠান

17/04/2026
*শুভেচ্ছা ও অভিনন্দন*বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র *কুষ্টিয়া,চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নবগঠিত আহবায়ক কমিটি-র সকল...
20/10/2025

*শুভেচ্ছা ও অভিনন্দন*
বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র *কুষ্টিয়া,চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নবগঠিত আহবায়ক কমিটি-র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।* বাংলদেশের নিরাপদ শিল্পায়ন,উদ্যোক্তা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনাদের এই দায়িত্ব গ্রহণ শুধুমাত্র একটি পদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দেশ ও জাতির উন্নয়নে প্রতিটি পদ-ই দুরন্ত সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিক।
*আমরা আশা রাখি আপনাদের নেতৃত্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই তিন জেলার উদ্যোক্তারা নতুন উদ্যমে এগিয়ে যাবে।* বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন হোক দেশের শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সুন্দর আগামীর প্রত্যাশায় আপনাদের জন্য-
*শুভেচ্ছা ও শুভকামনা* রইলো।
*শুভেচ্ছান্তে,*
মোঃ মাসুম রেদোয়ান
ব্যবস্থাপনা পরিচালক
কালার্স ফুডস ইন্ডাস্ট্রি
প্রচার সম্পাদক
*বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন।*

নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন?তাহলে চোখ বুলিয়ে নিন এই ১০টা সোনার নিয়ম ✨আমরা অনেকেই ব্যবসা শুরু করি হুট করে, কিন্তু পরে দ...
28/08/2025

নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন?
তাহলে চোখ বুলিয়ে নিন এই ১০টা সোনার নিয়ম ✨

আমরা অনেকেই ব্যবসা শুরু করি হুট করে, কিন্তু পরে দেখি হিসাব-নিকাশ মিলছে না, ধৈর্য হারিয়ে ফেলি, বা কাস্টমার ধরে রাখতে পারি না। তাই শুরুতেই কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি—

🔥 যা মানতেই হবে 🔥

✅ ১. নিজের অভিজ্ঞতার খাতে ব্যবসা করুন
– জানেন না, বোঝেন না—সেই সেক্টরে ঢুকলে ঝামেলা হবেই।

✅ ২. অন্যকে কপি করে ঝাঁপাবেন না
– পাশের দোকানদার দেখে নামলে, ব্যবসা টিকে থাকে না।

✅ ৩. মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়
– প্রথমবার বিক্রি হবে, কিন্তু মান খারাপ হলে গ্রাহক আর ফিরবে না।

✅ ৪. ব্যক্তিগত টাকা আর ব্যবসার টাকা আলাদা রাখুন
– শুরু থেকেই এই ডিসিপ্লিন না আনলে, হিসাব কখনোই পরিষ্কার হবে না।

✅ ৫. ধৈর্য ধরুন
– ব্যবসা দাঁড়াতে সময় লাগে, রাতারাতি সফলতা আসে না।

✅ ৬. লিখিত প্ল্যান বানান
– মাথায় শুধু আইডিয়া থাকলে হবে না, কাগজে নামান।

✅ ৭. টু-ডু লিস্ট করে কাজ শুরু করুন
– কোনটা আগে, কোনটা পরে—লিস্ট করলে কাজের গতি বাড়বে।

✅ ৮. মার্কেট অ্যানালাইসিস করুন
– গ্রাহকের চাহিদা, প্রতিযোগীর অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত নিন।

✅ ৯. সঠিক কস্টিং করুন
– শুধু “১০০ টাকায় কিনে ১১০ টাকায় বিক্রি” ব্যবসা নয়।
👉 খরচের লিস্টে ধরতে হবে:

প্রোডাক্ট আনার খরচ
বিজ্ঞাপন
বেতন
ইউটিলিটি বিল
রিটার্ন চার্জ
রিস্ক প্রিমিয়াম ইত্যাদি

✅ ১০. সব লেনদেন লিখে রাখুন, প্রপার একাউন্টিং করুন
– বছর শেষে মাথা না ঠুকতে চাইলে, আজ থেকেই হিসাব রাখতে শিখুন।

💡 সংক্ষেপে:
ব্যবসা শুরু করা যত সহজ মনে হয়, টিকিয়ে রাখা তত কঠিন। তাই ধৈর্য, সঠিক পরিকল্পনা, কস্টিং আর মান বজায় রাখাই সাফল্যের মূলমন্ত্র।

✨ সেলস মাষ্টার ইন বাংলাদেশ – অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন ✨মাত্র ৬ বছর আগে তরুণ উদ্যোক্তা মাসুদ রানা (ম্যানেজিং ডিরেক্টর) ও...
23/08/2025

✨ সেলস মাষ্টার ইন বাংলাদেশ – অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন ✨

মাত্র ৬ বছর আগে তরুণ উদ্যোক্তা মাসুদ রানা (ম্যানেজিং ডিরেক্টর) ও আসাদুজ্জামান সজীব (চেয়ারম্যান)-এর নেতৃত্বে যাত্রা শুরু করা “সেলস মাষ্টার ইন বাংলাদেশ” আজ দেশের শিল্প খাতে এক উজ্জ্বল নাম।

প্রতিষ্ঠার শুরু ফতুল্লার দেলপাড়া থেকে, আর আজ—বাংলাদেশের সর্বত্র তাদের পণ্য পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে।মালিক, শ্রমিক ও কর্মচারীদের নিবিড় সম্পর্কের ফলেই প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে।

বিশেষ উদ্যোগ হিসেবে, প্রতিষ্ঠার ৬ষ্ঠ বর্ষপূর্তি থেকে প্রতি মাসে লটারির মাধ্যমে একজন কর্মচারীকে ওমরাহ হজ্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে, যার সমস্ত ব্যয় বহন করছে কোম্পানি।

প্রথম ভাগ্যবান নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের সহকারী সেলস ম্যানেজার জনাব কামরুজ্জামান। তিনি আজ ২৩ আগস্ট ২০২৫ তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন ওমরাহ পালনে (সিট নং: পি-৪২)।

তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন—

চেয়ারম্যান আসাদুজ্জামান সজীব ম্যানেজিং ডিরেক্টর মাসুদ রানা হেড অব মার্কেটিং সওগাতুল আলম সোহাগ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই মহৎ উদ্যোগ সত্যিই এক অনুসরণীয় উদাহরণ।

আমরা, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব মাসুদ রানা সাহেবের এই দূরদর্শী পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানাই। 💐

আমাদের বিশ্বাস—“সেলস মাষ্টার ইন বাংলাদেশ” আগামী দিনগুলোতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে।

ব্যবসার বাস্তবতাঅনেকে ভাবে—একটা ব্যবসা শুরু করলেই ফ্রিডম আসবে, বসে বসে টাকা আসবে, দুই-একটা পোস্ট দিলেই অর্ডার ঝরবে।না ভা...
17/08/2025

ব্যবসার বাস্তবতা

অনেকে ভাবে—
একটা ব্যবসা শুরু করলেই ফ্রিডম আসবে, বসে বসে টাকা আসবে, দুই-একটা পোস্ট দিলেই অর্ডার ঝরবে।

না ভাই! ব্যবসা কোনো ফ্যান্টাসি না।
এখানে ভুল করলে—
টাকা যায়, সময় যায়, আত্মবিশ্বাস ভেঙে যায়।

---

✅ সত্যিটা হলো:

বিজনেসে কেউ এসে আপনাকে বাঁচাবে না।

কেউ এসে বলবে না— “ভাই, তুমি এত কষ্ট করছ, এই নাও একটা অর্ডার।”

আপনি যদি দাঁড়িয়ে থাকেন, মার্কেট আপনাকে ফেলে এগিয়ে যাবে।

---

🎯 ব্যবসা মানে কী?

দিনের পর দিন ফল না পেয়েও হাল না ছাড়া।

লোকসান খেয়ে নতুন প্ল্যান বানানো।

আত্মীয়-স্বজনের কথার আঘাত সহ্য করে এগিয়ে যাওয়া।

প্রতিদিন নিজেকে প্রশ্ন করা— “কীভাবে আরও ভালো করা যায়?”

এমন কাজ করা, যেটা করতে ইচ্ছে করে না—তবুও করা।

👉 সংক্ষেপে, ব্যবসা একটা যুদ্ধ।
আর এই যুদ্ধ কেউ দেখে না।

---

📌 তাহলে টিকে থাকবে কারা?

যারা নিয়মিত শিখে।

যারা ব্যর্থ হলেও উঠে দাঁড়ায়।

যারা দোষারোপ না করে নিজেকে বদলায়।

যারা ‘না’ শুনেও ভেঙে পড়ে না।

যারা ট্রেন্ড দেখে না—বরং ট্রেন্ড তৈরি করে।

যারা প্রতিদিন শেখে, চেষ্টা করে, গেমটা বুঝে খেলে।

যারা শূন্য থেকে আবার শুরু করতেও ভয় পায় না।

👉 বিজনেসের আসল খেলা এখানেই।
বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা শুধু রেজাল্ট চায়, ফাইট না।

---

🔥 কিছু কড়া সত্যি

"You want to start a business? Then be ready to eat sh*t for 2 years." – Alex Hormozi

"The market doesn’t care about your emotions. It only pays for results."

"Don’t start a business to escape work. Start because you’re ready to work more than ever!"

---

📖 আল্লাহ তায়ালা বলেছেন:

“মানুষ যা কিছু চেষ্টা করে, তারই ফল সে পায়।”
(সূরা আন-নাজম – আয়াত ৩৯)

“যে ধৈর্য ধারণ করে, তার প্রতিদান সীমাহীন।”
(সূরা আয-যুমার – আয়াত ১০)

👉 অর্থাৎ—স্বপ্ন নয়, চেষ্টা!
👉 ইচ্ছা নয়, কাজ!
👉 ফল চাইলে পরিশ্রম করতেই হবে।

---

শেষ কথা

প্রশ্ন একটাই:
আপনি কি শুধু ‘বস’ হতেই চান,
নাকি সত্যিকারের একজন উদ্যোক্তা হতে প্রস্তুত?

কারণ বিজনেস হচ্ছে—

একটা ব্র্যান্ড না,

একটা লোকেশন না,

একটা লোগো না।

👉 বিজনেস হচ্ছে—আপনি নিজে!

ব্যবসা মানে—

প্রতিদিন ১০০টা ‘না’ শোনার পরেও, সেই ১টা ‘হ্যাঁ’র জন্য লেগে থাকা।

৩ মাসে নয়, ৩ বছরে রেজাল্ট আসার ধৈর্য রাখা।

এমন সময়েও নিজের উপর বিশ্বাস রাখা, যখন পাশে কেউ নেই।

---

🛣️ মনে রাখুন:

The road to a successful business is not sexy.
It’s boring, brutal, and lonely.
And that’s why most don’t make it.

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দআজ আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্...
30/07/2025

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আজ আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর (সিএম) পরিচালক জনাব সাইফুল ইসলাম মহোদয়ের সাথে।
এই সাক্ষাতে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আমরা বিশ্বাস করি, এই আন্তরিক আলোচনার মাধ্যমে দেশের শিল্পোন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

#বাংলাদেশ_শিল্প_উদ্যোক্তা_অ্যাসোসিয়েশন


#উদ্যোক্তাউন্নয়ন
#শিল্পোন্নয়ন
#মাননিয়ন্ত্রণ


* #বাংলাদেশ_শিল্প_উদ্যোক্তা_অ্যাসোসিয়েশন*বিশেষ আহ্বানএ দেশের তৃণমূল ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তারা আজ চরম সংকটে। কিছু কুচ...
29/07/2025

* #বাংলাদেশ_শিল্প_উদ্যোক্তা_অ্যাসোসিয়েশন*

বিশেষ আহ্বান

এ দেশের তৃণমূল ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তারা আজ চরম সংকটে। কিছু কুচক্রী মহল ব্যবসার পথ রুদ্ধ করে দিচ্ছে, অযথা হয়রানি করছে এবং ব্যবসা বন্ধের পায়তারা করছে।

আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি —
📢 ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হবো।
📢 ন্যায্য দাবি না মানলে ব্যবসায়ী সমাজ ভ্যাট-ট্যাক্স প্রদান বন্ধ করবে।
📢 প্রয়োজন হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শীঘ্রই সরকারের উচ্চ পর্যায় ও প্রশাসনের সাথে বৈঠক হবে, যাতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ হয় এবং নতুন উদ্যোক্তারা সুযোগ পায়। আমরা কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো, ইনশাল্লাহ।

তাই দেশের প্রতিটি ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনকে আহ্বান —
🤝 আসুন, হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হই।
🤝 আসুন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় করি।

অনুরোধক্রমে,
সভাপতি / সাধারণ সম্পাদক
বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন

#শেখা_হচ্ছে_উন্নয়ন #শিল্পউদ্যোক্তা

25/07/2025

শুরুটা হোক পরিকল্পিত, চলাটা হোক সচেতন

উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা শুরু করা নয়—এটি এক ধরনের মানসিকতা, আত্মবিশ্বাস, ও ঝুঁকি নেওয়ার সাহস। আমাদের চারপাশে অনেকেই ব্যবসা শুরু করেন, কিন্তু টিকে থাকতে পারেন না। কেন? কারণ সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন কিছু মৌলিক জ্ঞান, অভ্যাস ও কৌশল।

আসুন জেনে নিই এমন ৭টি গুরুত্বপূর্ণ টিপস, যা একজন নতুন কিংবা অভিজ্ঞ উদ্যোক্তার পথকে আরও মসৃণ ও সফল করতে পারে।

১. 🎯 লক্ষ্য নির্ধারণ করুন — এবং ছোট ছোট ধাপে এগিয়ে যান

শুরুতেই নিজের লক্ষ‍্য নির্দিষ্ট করুন। আপনি কি লাভজনক ব্যবসা করতে চান, নাকি সমাজে প্রভাব ফেলতে চান? লক্ষ্য নির্দিষ্ট না হলে গন্তব্যে পৌঁছানো কঠিন হবে। লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে এগোন, তবেই অগ্রগতি সহজ হবে।

২. 📊 বাজার যাচাই ছাড়া ব্যবসা নয়

পণ্য বা সেবা চালু করার আগে ভালোভাবে বাজার বিশ্লেষণ করুন। কাদের জন্য করছেন? তারা আসলেই এই পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করে কিনা? প্রতিযোগীদের কি অবস্থা?
বাজার বুঝে পরিকল্পনা করুন, ইচ্ছেমতো নয়।

৩. 🤝 সম্পর্ক গড়ুন, বিক্রি হবে সহজে

একজন সফল উদ্যোক্তা শুধু পণ্য বিক্রি করেন না—তিনি সম্পর্ক বিক্রি করেন। কাস্টমারের বিশ্বাস অর্জন করুন। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, গ্রাহকের প্রতিক্রিয়ায় গুরুত্ব দিন।

৪. 💰 অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন

অনেকেই ব্যবসার শুরুতেই বাহারি অফিস, দামি লোগো বা সাজসজ্জার পেছনে অর্থ ব্যয় করেন। মনে রাখবেন—টিকে থাকার জন্য লাভবান হওয়া জরুরি, না যে কীভাবে দেখাচ্ছেন।

৫. 🧠 প্রতিদিন শিখুন

বাজার, প্রযুক্তি, গ্রাহকের মনোভাব—সবই প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই প্রতিদিন কিছু না কিছু শিখুন। বই পড়ুন, ইউটিউবে ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখুন, অন্য উদ্যোক্তার সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করুন।

৬. 📅 কাজের পরিকল্পনা লিখে রাখুন

মনেই রাখলে সব ভুলে যাবেন। প্রতিদিনের টু-ডু লিস্ট করুন। সপ্তাহ, মাস ও বছরের পরিকল্পনা লিখে রাখলে তা বাস্তবায়ন সহজ হয়।

৭. 🔍 ব্যর্থতা মানেই শেষ নয়

প্রত্যেক সফল উদ্যোক্তার পেছনে লুকিয়ে আছে অনেক ব্যর্থতা। ব্যর্থ হলে হাল ছাড়বেন না। ভুল থেকে শিখুন, এবং আরও শক্তভাবে ফিরে আসুন।

উদ্যোক্তা হওয়া মানেই হলো নতুন কিছু শুরু করার সাহস। আর এই সাহসকে টিকিয়ে রাখতে হলে দরকার সচেতনতা, জ্ঞান, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা।

বাংলাদেশের প্রতিটি উদ্যোক্তা এগিয়ে যাক—সফলতার পথ হোক সুদৃঢ় ও পরিকল্পিত।

আপনি একজন উদ্যোক্তা হলে এই টিপসগুলো অনুসরণ করে নিজেকে আরও দৃঢ় করে তুলুন। শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুকে।

#উদ্যোক্তা #ব্যবসা #শিল্পউদ্যোক্তা

Address

Head Office: 1704, Rayerbag, Kadamtali
Dhaka
1362

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share