ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট ইসলামী আন্দোলন বাংলাদেশ,কেন্দ্রীয় মহিলা ইউনিট-এর অফিসিয়াল ফেসবুক পেজ
(3)

15/06/2026

দুঃসময়ের ঝড় যাবে থেমে – ইনশাআল্লাহ,
সম্ভাবনার গান উঠবে বেজে – ইনশাআল্লাহ,
লাখো শহীদের খুন যাবেনা বৃথা – ইনশাআল্লাহ,
ত‍্যাগেই আবার হবে মুক্তি আকা – ইনশাআল্লাহ,

14/06/2026

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে
অগ্রভাগে থেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সেই সংগ্রামের পথচলার খন্ডাংশ

08/06/2026

বাংলাদেশের অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক থেকে সরাসরি সম্প্রচার

শফিকুল কবির মিলনায়তন
ঢাকা রিপোর্টাস ইউনিটি, সেগুনবাগিচা, ঢাকা।

বিদ্যমান আইনি ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষা করতে পারছে না; নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে-মহিলা বিভা...
21/05/2026

বিদ্যমান আইনি ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষা করতে পারছে না; নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে
-মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা ও সদস্য সচিব হাফেজা বুশরা এক বিবৃতিতে বলেছেন, বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষায় ব্যর্থ হয়েছে। শুধু রামিসার ক্ষেত্রেই নয় বরং আদালতে দাখিল হয়েছে এমন দেড় লক্ষ নারী ও শিশু নির্যাতনের বিচার করতেও বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ ব্যবস্থা আমরা বিগত ৫৫ বছরে দেখেছি। এই আইনি ব্যবস্থা অপরাধীর পক্ষে অবস্থান নেয়, অপরাধীকে সুযোগ করে দেয়। কোন অপরাধীর-ই শাস্তি বাস্তবায়ন হয় না। ফলে দেশে একেরপর এক ঘটনা ঘটেই চলছে। একের পর এক ভয়াবহ হত্যাকান্ডের শিকার হচ্ছে আমাদের কোমলমতী শিশুরা। এমন বাস্তবতায় আমরা দাবী করছি যে, শিশু ও নারীদের রক্ষা করতে শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে। শরীয়াহ আইনের সফলতা প্রমানিত। বিশ্ব প্রায় এক হাজার বছর এই আইনের অধিনে নিরাপত্তার সাথে জীবন যাপন করেছে।

আজ ২১ মে বিবৃতিতে দুই নারী নেত্রী এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের নেত্রীদ্বয় বলেন, আমরা অপরাধীর পরিচয়কে বড় করতে দেখতে চাই না। অপরাধ যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। গতকাল রামপুরার মাদ্রাসায় একটি ছেলে শিশুর লাশ উদ্ধার হয়েছে। সেই শিশুর সাথেও নিপিড়নমূলক আচরন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা দ্রুত তদন্ত করার আহবান জানাচ্ছি। তদন্ত শেষে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেত্রীদ্বয় বলেন, গত বছর আছিয়া হত্যা নিয়েও দেশ আলোড়িত হয়েছিলো। তৎকালীন আইন উপদেষ্টা নব্বই দিনের মধ্যে বিচারের আশ্বাস দিয়েছিলেন। আজকে এক বছর হতে চললো, অপরাধীর শাস্তি কার্যকর হয় নাই। রসু খান নামে সিরিয়াল কিলারকে ২০০৯ সালে একাধিক হত্যার অপরাধে আটক করা হয়। সেই নৃশংস অপরাধীর শাস্তিও বাস্তবায়ন হয় নাই। আসলে দেশে কোন অপরাধীর শাস্তিই বাস্তবায়িত হয় না। সেজন্য অপরাধীরা সাহস পায়। শরীয়াহ আইন প্রবর্তিত হলে দ্রুততম সময়ে কঠোর শাস্তি বাস্তবায়ন হবে। এতে করে অপরাধীদের মনে ভীতি তৈরি হবে। অপরাধ প্রবনতা কমে যাবে। তাই রামিসাদের রক্ষা করতে শরীয়াহ ছাড়া কোন উপায় নাই।

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতনারী প্রশ্নকে পশ্চিমের ভোগবাদী দৃষ্টিকোণে না বরং আমাদের হাজার বছরের...
17/05/2026

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নারী প্রশ্নকে পশ্চিমের ভোগবাদী দৃষ্টিকোণে না বরং আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে
-অধ্যক্ষ ইউনুস আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাজনীতিতে নারী প্রশ্ন বহুল চর্চিত একটি বিষয়। দেশে বহু নারীবাদী সংগঠন রয়েছে, নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে অনেকেই কাজও করছেন কিন্তু বাস্তবতা হলো, নারীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশে সত্যিকার কোন পরিবর্তন আসছে না। নারী প্রশ্ন কেবলই রাজনীতির বিষয় থেকে যাচ্ছে, কার্যকর কিছু হচ্ছে না। এর প্রধান কারণ হলো, নারী প্রশ্নকে পশ্চিমের দৃষ্টিতে দেখা হয়। যে পশ্চিমের সাথে আমাদের উৎপাদন ব্যবস্থা, সংস্কৃতি, বোধ-বিশ্বাস কোনকিছুরই মিল নাই। তাই নারীর সত্যিকার উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে নারী প্রশ্নকে আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে।

আজ ১৭ মে, রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পুরানা পল্টনের সৈয়দ ফজলুল করীম র. রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে বিগত জাতীয় নির্বাচন ও তৎপরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রী শাখা গঠন নিয়েও আলোচনা হয়।

মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য পূর্ণ পর্দা মান্য করে আলাদা বসার ব্যবস্থা করা হয়।

ইসলামের মৌলিক বিধান জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম বলা চরম নির্বুদ্ধিতা-নুরুস সাবিহাইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখার ...
03/05/2026

ইসলামের মৌলিক বিধান জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম বলা চরম নির্বুদ্ধিতা
-নুরুস সাবিহা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখার সভানেত্রী মিসেস নুরুস সাহিবা ও সদস্য সচিব হাফেজা বুশরা আজ ৩ মে, রবিবার এক বিবৃতিতে বলেছেন, যাকাত ইসলামের একটি মৌলিক বিধান। পাঁচটি প্রধান স্তম্ভের একটি। পবিত্র কোরআনে বহু জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। সুরা তওবায় আল্লাহ তায়ালা বলেন, ‘উহাদের সম্পদ হতে ছাদাক্বাহ্ (জাকাত) গ্রহণ করবে। এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। অর্থ্যাৎ জাকাত সম্পদের পবিত্রকারী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাকাতকে অমঙ্গল দূরকারী হিসেবে বলেনছেন। জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে তাহলে কি হবে? রাসূল (ছাঃ) বললেন, যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে, তাহলে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যাবে। সেই জাকাত সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি বলে, ‘চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, আমি আবারও বলছি। তার এই মন্তব্য চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। এর মাধ্যমে তিনি ইসলাম অবমাননা করেছেন। তাকে এজন্য ক্ষমা চাইতে হবে।

নেত্রীদ্বয় বলেন, জামায়াতের সাথে তাদের সম্পর্ক অম্ল-মধুর। তারা দীর্ঘসময় একসাথে রাজনীতি করেছে। এখন তারা পরস্পর বিরোধী রাজনীতি করছে বলে দেখা গেলেও সম্পর্কের বাতাবরণে মিষ্টতা দেখা যায়। তাদের মধ্যে তর্কে ইসলামের মৌলিক বিধানকে অপমান করার সুযোগ নাই। আমরা আশা করবো, জনাবা নিলোফার চৌধুরী মনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা ও ইস্তেগফার করবেন।

Address

60/A Purana Paltan, Bangladesh, Address
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share