বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইডেন মহিলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইডেন মহিলা কলেজ

বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইডেন মহিলা কলেজ Platform of Science Movement

ওয়েবসাইটঃ http://bambiggan.wordpress.com

বিজ্ঞান আন্দোলন মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক) ছাত্র যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী মনন ও চিন্তাপদ্ধতি গঠন।

খ) বিজ্ঞান, বিজ্ঞানের অগ্রগতি ও নানা আবিষ্কার ইতিহাস ও দর্শনের নিরিখে অনুশীলন,ব্যাখ্যা ও প্রচার।

গ) কুসংষ্কার ও অবৈজ্ঞানিক ধারণা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতাসহ সকল গোঁড়ামির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি।

ঘ) শিক্ষা ও বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে নৈতিক মুল্য

বোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা এবং জনমত তৈরি।

ঙ) সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতির পক্ষে প্রচার ও আন্দোলন পরিচালনা।

চ) বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, বিকাশ, প্রয়োগ এবং প্রচারে জনকল্যাণমুখী সরকারি নীতি গ্রহণ এবং বিশেষ বরাদ্দের দাবিতে জনমত গঠন ও আন্দোলন পরিচলনা।

ছ) প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও সর্বোচ্চ সঠিক ব্যবহারে বিদেশ-নির্ভর নীতি পরিহার করে দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটিয়ে সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের দাবিতে অন্দোলন গড়ে তোলা।

জ) বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদীভাঙ্গনসহ সকল প্রাকৃতিক বিপর্যয়ের কার্যকরণ এবং তা থেকে রক্ষার উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

ঝ) কৃষিতে দেশীয় এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তি ও উপকরণের ব্যবহার, কৃষির আধুনিকয়ন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন, পরিবেশ রক্ষা জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আন্দোলন গড়ে তোলা।

ঞ) বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানব-বিধ্বংসী প্রযুক্তির বিরুদ্ধে জনমত গঠন ও আন্দোলন পরিচলনা করা।


মূলমন্ত্রঃ
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি , যুক্তিবাদী মনন , মানুষের জন্য বিজ্ঞান , সমাজপ্রগতি

স্লোগানঃ
বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।


কার্যক্রম→
● স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় এবং এলাকা ভিত্তিক সংগঠনের শাখা তৈরি করে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলা।
● পাঠচক্র ,আলোচনা সভা, প্রদর্শনী, কর্মশালা, বিজ্ঞান মেলা ও ক্যাম্প, শিক্ষাসফর, বিজ্ঞানীদের স্মরণ, বিজ্ঞান বিষয়ক দিবস পালন এবং প্রতিযোগিতা ও অলিম্পিয়াড প্রভৃতি আয়োজন করা।
● বিজ্ঞান বিষয়ক প্রকাশনা প্রকাশ।

চলছে পোস্টার লিখন কর্মশালা...
14/05/2026

চলছে পোস্টার লিখন কর্মশালা...

পোস্টার লিখন কর্মসূচিতে যুক্ত হই সকলে.....
12/05/2026

পোস্টার লিখন কর্মসূচিতে যুক্ত হই সকলে.....

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার আজকের পাঠচক্র।
04/05/2026

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার আজকের পাঠচক্র।

আসুন আগামীকাল দুপুর ১২ টায়....
03/05/2026

আসুন আগামীকাল দুপুর ১২ টায়....

অধ্যক্ষের আগমনে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার আহ্বায়ক-তহুরা পিয়া, সাধারণ ...
30/04/2026

অধ্যক্ষের আগমনে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার আহ্বায়ক-তহুরা পিয়া, সাধারণ সম্পাদক-রুবাইয়া লিনাসহ অন্যান্য সদস্যবৃন্দ....

ক্যাম্পাসে আজ বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য হওয়ার আহবান জানিয়ে পোস্টার লেখা কর্মসূচি চলছে।
23/04/2026

ক্যাম্পাসে আজ বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য হওয়ার আহবান জানিয়ে পোস্টার লেখা কর্মসূচি চলছে।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্যদের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে  বিজ্ঞান বিতরণ......
20/04/2026

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্যদের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিতরণ......

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার পুষ্পস্তবক অর্পণ..
21/02/2026

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার পুষ্পস্তবক অর্পণ..

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার সদস্য আহ্বানে সাড়া দিয়ে সদস্য হচ্ছেন শিক্ষার্থীরা। আগ্রহীরা যোগাযোগ করুন।
20/01/2026

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ইডেন কলেজ শাখার সদস্য আহ্বানে সাড়া দিয়ে সদস্য হচ্ছেন শিক্ষার্থীরা। আগ্রহীরা যোগাযোগ করুন।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য প্রদান করা হচ্ছে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।
19/01/2026

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য প্রদান করা হচ্ছে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।

Address

৮/৪-এ তোপখানা রোড (৫ম তলা), সেগুনবাগিচা
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইডেন মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ইডেন মহিলা কলেজ:

Share