19/10/2026
#৩৫তম টিউবওয়েল ইনস্টলেশন এর কাজ সম্পন্ন হয়েছে। আশেপাশের জায়গায় পরিস্কার করে কিছু ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ।
খুলনার বাগেরহাট জেলার ফকিরহাট আড়ুয়াডাঙ্গা তে বসবাসরত মো: নাসির খান (পেশা: ভ্যান চালক ) এর হতদরিদ্র পরিবার এর উঠানে ইনস্টলেশন করা হয়েছে একটি টিউবওয়েল । যা আশেপাশের ৫,৭ ঘরের উপকারে আসবে ।সম্পূর্ণ কাজটি তদারক করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী রাগীব হাসান ও তার দল ।ধন্যবাদ রাগীব ও তার দল কে এত সুন্দর করে কাজটি সম্পন্ন করার জন্য।