Takwa-تقوى

Takwa-تقوى Charity Organisation

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্ত...
09/06/2025

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্তচাপ বাড়ে না।

কারণ,তার কিডনি পানিকে ফিল্টার করে,যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে,এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা এসিডের মত,যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

‎ أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে।
আল কুরআন [৮৮:১৭]

সুবহানাল্লাহ!

একটি এক্স-রে ছবি, যা দেখতে যেন কোনো ভৌতিক সিনেমার দৃশ্য… কিন্তু এটি বাস্তব।এই ছবিতে শত শত টেপওয়ার্মের লার্ভা একটি রোগীর...
21/05/2025

একটি এক্স-রে ছবি, যা দেখতে যেন কোনো ভৌতিক সিনেমার দৃশ্য… কিন্তু এটি বাস্তব।

এই ছবিতে শত শত টেপওয়ার্মের লার্ভা একটি রোগীর শরীরজুড়ে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে নিতম্ব অঞ্চলে ঘনভাবে অবস্থান করছে। এটি সিস্টিসারকোসিস (cysticercosis) নামক এক মারাত্মক পরজীবী সংক্রমণের উদাহরণ, যা টেপওয়ার্মের ডিমে সংক্রমিত কাঁচা বা কম সেদ্ধ শুকরের মাংস খাওয়ার ফলে হয়ে থাকে।

Dr sazzad

সূরা কাউসার (১০৮:২):“অতএব, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানী করো।
20/05/2025

সূরা কাউসার (১০৮:২):

“অতএব, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানী করো।

সংস্থার পরিচিতিএই সংস্থা একটি মানবিক সহায়তামূলক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হচ্ছে অসহায়, অর্থাভাবে জর্জরিত এবং চিকিৎসাবঞ্...
20/05/2025

সংস্থার পরিচিতি

এই সংস্থা একটি মানবিক সহায়তামূলক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হচ্ছে অসহায়, অর্থাভাবে জর্জরিত এবং চিকিৎসাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পেরে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাচ্ছেন—আমাদের সংস্থা তাদের জন্য আশার আলো হয়ে উঠবে।

আমাদের কাজের পরিধি শুধুমাত্র স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ নয়। যেসব মানুষ নিঃস্ব, একাকী এবং সহায়সম্বলহীন, তাদের জীবনমান উন্নয়নের জন্যও আমরা নিরলসভাবে কাজ করব। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটময় পরিস্থিতিতে আমাদের সংস্থা সবার আগে এগিয়ে যাবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমাদের একটি নিবেদিত ও প্রশিক্ষিত টিম থাকবে, যারা যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেবে।

এই সংস্থার অর্থায়ন সম্পূর্ণরূপে জনসাধারণের অনুদানের মাধ্যমে পরিচালিত হবে—বাংলাদেশের ভেতর থেকে এবং প্রবাসী বাঙালিদের সহায়তায়। প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে, যাতে দাতারা তাদের অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত হতে পারেন।

সংস্থার ফান্ড থেকে এম্বুল্যান্স পরিষেবা, স্বাস্থ্য সহায়তা, খাদ্য বিতরণ, দুর্যোগকালীন সহায়তা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হবে। সংস্থায় কিছু মেধাবী ও দক্ষ কর্মী নিয়োজিত থাকবে, যাদের জন্য একটি নির্ধারিত মাসিক বেতন প্রদান করা হবে।

আমাদের স্বপ্ন, এ সংস্থা একদিন মানুষের ভরসার প্রতীক হয়ে উঠবে—একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে একটি শক্তিশালী পদক্ষেপ।

Address

Jatrabari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takwa-تقوى posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share