Let's Spread Awareness

Let's Spread Awareness Let’s Spread Awareness is a non-profit organization committed to addressing critical social issues and helping those in need.

Our dedicated team works tirelessly to create a more beautiful and compassionate Bangladesh 2.0 together.

ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ
তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

Happy Birthday,Sajid Ahmed 🎉Wishing you a truly wonderful birthday Thank you for always being so kind, supportive, and i...
18/02/2026

Happy Birthday,Sajid Ahmed 🎉
Wishing you a truly wonderful birthday Thank you for always being so kind, supportive, and inspiring to everyone around you. You mean a lot to all of us at Let’s Spread Awareness.
May this year bring you happiness, success good health, and many beautiful moments. Enjoy your special day! 🎂✨

আমাদের টিম মেম্বারদের  অক্লান্ত পরিশ্রম এর কারণে আমরা ফেনী জেলাতে ৪০০০+ মানুষ কে ত্রাণ দিতে সক্ষম হয়ছি । আমরা ত্রাণ বিত...
19/09/2024

আমাদের টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রম এর কারণে আমরা ফেনী জেলাতে ৪০০০+ মানুষ কে ত্রাণ দিতে সক্ষম হয়ছি ।

আমরা ত্রাণ বিতরণের সময় বন্যাকবলিত মানুষের কোন ছবি তুলিনি কারণ অসহায় মানুষের ছবি তোলার পক্ষে আমরা নই ।💕

১ম পর্ব:

ফেনী শহরে ত্রান বিতরণ।

২য় পর্ব:

মুন্সিরহাট, বাউরপাথর, শিকারী কোনা ( ইন্ডিয়ান বর্ডার) পশ্চিম সলিয়া । পুরাতন মুন্সিরহাট।

৩য় পর্ব:

উত্তর কোলাপাড়া, ঘোনিয়ামোরা, জগতপুর, মনিপুর (নদীর ওইপাড়), ফুলগাজী, সাতকুঁচিয়া।

৪র্থ পর্ব:

পশ্চিম অলকা, কালিবাজার, পাগলিরকূল, ধনিকুন্ডা (ধোয়া বাড়ি এলাকা), রাজষপুর ৩ গ্রাম সমিতি, ফুলগাজী (গাইনবাড়ি), পশ্চিম চিথলিয়া, বক্স মাহমুদ (কাপ্তান বাজার)।

সর্বমোট ৪০০০+ ত্রাণ বিতরণ করেছি আমরা।
ঢাকা let's spread awerness team + Rapid response BD +. Gazipur সেচ্ছাসেবক টিম সমন্বয় করে লোকাল সেচ্ছাসেবক টিম Parashuram youth club এর সহায়তায় আমরা ৪০০০+ মানুষ কে ত্রাণ বিতরণ করেছি এবং কিছু টাকা পরশুরাম youth club কে দিয়ে এসেছি চাল, ডাল বিতরণের জন্য ।

নাম গোপন রেখে আমাদের ফান্ড দিয়ে সহায়তা করার জন্য ফান্ড দাঁতা দের জানাই অসংখ্য ধন্যবাদ 💕

বন্যার্তদের সাহায্যের জন্য আগস্ট (২৪-৩০) পর্যন্ত আমদের মাঠ পর্যায় কার্যক্রম পরিচালনা করা হয়।যেখানে আমরা নগদ অর্থের পাশ...
12/09/2024

বন্যার্তদের সাহায্যের জন্য আগস্ট (২৪-৩০) পর্যন্ত আমদের মাঠ পর্যায় কার্যক্রম পরিচালনা করা হয়।যেখানে আমরা নগদ অর্থের পাশাপাশি ব্যবহৃত কাপড়, শুকনো খাবার, উত্তরার বিভিন্ন সেক্টর থেকে সংগ্রহ করি। যারা আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদের সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ।

৭ আগস্ট,২০২৪ আমাদের উত্তরাতে আমরা একটি কার্যক্রম পরিচালনা করি Let's spread awareness. যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল ল...
10/09/2024

৭ আগস্ট,২০২৪ আমাদের উত্তরাতে আমরা একটি কার্যক্রম পরিচালনা করি Let's spread awareness. যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল লিফলেট ও ফুল দেওয়ার মাধ্যমে মানুষকে কিছু ব্যাপারে সচেতন করা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমটি করা। যারা সেইদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পরিশ্রম, সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। আসলে দেশের এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করা। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখেছি যে সাধারণ মানুষ কতটা আন্তরিক। তারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে একই সাথে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কখনো বা খাবার পানির মাধ্যমে, কখনো বা আমাদের পরামর্শ দেওয়ার মাধ্যমে। এতেই বুঝা যায় যে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সবাই কতটা উৎসাহিত। শেষবারের মতো সবাইকে অনেক ধন্যবাদ এবং উত্তরাবাসীকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার জন্য।

শুধুমাত্র উত্তরা না আমরা চাই এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সবাই একসাথে কাজ করে আমরা সকলে মিলে আমাদের নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।

মানুষকে সচেতন করার জন্য যেইসব বিষয় আমরা তুলে ধরেছিলাম তার একটা সংক্ষিপ্তরূপ দিয়ে দিচ্ছি যাতে আমরা সবাই সচেতন হতে পারি:

১। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি জনগণের তাই এগুলো রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

২। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিপদে এদের পাশে দাঁড়ানো।

৩। নিজে নিয়ম-শৃঙ্খলা মেনে চলুন এবং অন্যকে মেনে চলতে উৎসাহিত করুন।

৪। কোথাও কোন প্রকারের সহিংসতা হতে দেখলে অবশ্যই সেগুলোকে বাধা দিতে হবে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এর সাথে সাথে কোন প্রকার জ্বালাও ভাঙচুর করা যাবে না।

৫। চাঁদাবাজি বন্ধে সবাই মিলে কাজ করা। চাঁদাবাজদের প্রশ্রয় না দেওয়া।

৬। যে কোন প্রয়োজনে সেনাবাহিনীর/পুলিশের সহযোগিতা নিন।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Spread Awareness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share