আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন

আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন, Charitable organisation, Dendabor West Para, Kalabagan, Savar Cantonment, Ashulia, Savar, Dhaka.

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ইং  বিজিএমইএ এর মাননীয় সভাপতি জনাব মাহমুদ হাসান খান স্যারের সাথে বিডি কমার্শিয়ালের নির্বাচন পরবর...
24/06/2026

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ইং বিজিএমইএ এর মাননীয় সভাপতি জনাব মাহমুদ হাসান খান স্যারের সাথে বিডি কমার্শিয়ালের নির্বাচন পরবর্তী সময়ে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য কর্তৃক শুভেচ্ছা বিনিময় করেন।

সভাপতি মহোদয় শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সময় দেন এবং আমাদের উপস্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহিত শুনেন এবং দিকনির্দেশনা দেন ও ভবিষ্যতে বিডি কমার্শিয়াল এর পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিডি কমার্শিয়াল এর কার্যনির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম জিন্নাহ, সাধারণত সম্পাদক জনাব কাফি খান, প্রধান উপদেষ্টা জনাব হুমায়ুন কবির সহ আরও অনেকে।

আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন এর বর্তমান সদস্য সংখ্যাঃ
18/03/2025

আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন এর বর্তমান সদস্য সংখ্যাঃ

18/03/2025
15/03/2025

*পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

* আস-সুন্নাহ কর্জে হাসানা কার্যক্রম” এর নীতিমালা

ঘোষনা পত্রঃ

আমাদের মিশন: মুসলিম সমাজের জন্য কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) সহজলভ্য করা। সুদের বোঝা দূর করা। কুরআন-হাদীসে বর্ণিত, কর্জে হাসানার উপকার ও ফজিলত লাভ করা এবং সমাজ থেকে সুদ ব্যবস্থা নির্মূল করা।

আমাদের ভিশন: মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে সুদমুক্ত সমাজ গড়ে তোলা।

ধারা ১: এই প্রজেক্ট এর নাম হবে "আস-সুন্নাহ কর্জে হাসানা কার্যক্রম”

ধারা ২: কর্জে হাসানা কী?

কর্জে হাসানা হচ্ছে সুদমুক্ত ঋণ। আপনাকে যে পরিমান কর্জ দিবো, আপনি ধাপে ধাপে (কিস্তিতে) অথবা এক কালীন ঠিক সেই পরিমাণ অর্থই আমাদের ফেরত দিবেন।

ধারা ৩: আস-সুন্নাহ কর্জে হাসানা কার্যক্রম ফান্ড গঠনঃ

ক) কর্জে হাসানার প্রজেক্ট এর সদস্যদের মাসিক বা এককালীন (ফেরতযোগ্য) অনুদান এই কার্যক্রমের ফান্ড গঠনের প্রদান উৎস।

তবে শর্ত থাকে যে, (১) মাসিক অনুদান ১০০০ টাকা। চলতি মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে এই টাকা পরিচালক/ক্যাশিয়ারের নিকট জমা দিতে হবে।

(২) 'আস-সুন্নাহ কার্জে হাসানা কার্যক্রম'এর প্রত্যেক সদস্যকে সর্বনিম্ন ২৪০০০ হাজার টাকা, মাসিক কিস্তিতে কিংবা এক কালীন ফান্ড এ জমা রাখতে হইবে, এর ব্যত্যয় হলে সদস্য পদ বাতিল হইবে।

(৩) কেউ সেচ্ছায় কর্জে হাসানার প্রজেক্ট ত্যাগ করলে, তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

খ) কেউ যদি তার নির্দিষ্ট পরিমান অলস টাকা কমপক্ষে একবছর পর ফেরত নেয়ার শর্তে " আস-সুন্নাহ কর্জে হাসানা কার্যক্রম তহবিলের জন্য ব্যবহারের শর্তে জমা রাখতে চায় তাও গ্রহণ করা হবে।

গ) আপনার অলস টাকার সাময়িক এই কর্জের সাথে অতিরিক্ত কিছু পাবার আশা করবেন না, করলে তা সুদ হিসেবে বিবেচিত হবে।

ধারা ৪: কিভাবে কর্জ দিবো?

কর্জে হাসানার প্রজেক্ট এর সদস্যদেরকে ফান্ডে টাকা থাকা সাপেক্ষে উপযুক্ত প্রার্থীকে কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানার প্রজেক্ট এর সদস্যরা ফর্ম পূরণ করে এবং পরিচালকের সাথে কথা বলে ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পত্র পর্যবেক্ষণ করে ২ থেকে ৩ দিনের মধ্যে কর্জ(ব্যাংক চেক বা নগদ টাকা) প্রদান করবেন।

ধারা ৫: ঋণ নেয়ার শর্তসমূহ-

ক) আপাতত কর্জে হাসানার প্রজেক্ট এর সদস্যদের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। নিন্মোক্ত শর্ত পূরণ করে কর্জ নিতে পারবেন-

খ) কর্জে হাসানার প্রজেক্ট এর সদস্য হতে হবে।

আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন এর সদস্যদের নামের তালিকা
15/03/2025

আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন এর সদস্যদের নামের তালিকা

Address

Dendabor West Para, Kalabagan, Savar Cantonment, Ashulia, Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস-সুন্নাহ কর্জে হাসানা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share