Dhaka Wikimedia Community

Dhaka Wikimedia Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Wikimedia Community, Nonprofit Organization, Mirpur/1, Dhaka.

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় ঢাকা বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায় যারা ঢাকায় উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে।

On June 12, the Dhaka Wikimedia Community hosted a hybrid Wikimedia Commons Edit-a-thon to tackle a massive categorizati...
19/06/2026

On June 12, the Dhaka Wikimedia Community hosted a hybrid Wikimedia Commons Edit-a-thon to tackle a massive categorization backlog of Bangladesh Press Information Department (PID) images. A dedicated team of 11 volunteers made an incredible 11,928 edits, slashing the backlog from 11,000 uncategorized images down to nearly 6,000!

The event also featured a custom, real-time tracking tool on Wikimedia Toolforge that updated a live leaderboard every five minutes, keeping energy high. Thanks to this amazing teamwork, thousands of historical images of Bangladesh are now easily discoverable for the world. Huge thanks to everyone who made this maintenance drive a massive success!

👉 Read the full story on Diff: https://w.wiki/RQ$J

12/04/2026
ঢাকার ড্যাফোডিল প্লাজায় আজ অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযো...
11/04/2026

ঢাকার ড্যাফোডিল প্লাজায় আজ অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতা 'উইকিস্কলার ২০২৬'-এর আঞ্চলিক পর্ব। ঢাকা অঞ্চলের এই প্রতিযোগিতায় ঢাকা, কুমিল্লা, গাজীপুর ও চাঁদপুর জেলার মোট ৯টি স্কুল অংশ নেয়।

​প্রতিযোগিতার ফলাফল:
​'ক' গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি): এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আলিফ।

​'খ' গ্রুপ (৯ম-১০ম শ্রেণি): এই বিভাগে সেরা হয়েছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাহেলা মেহজাবীন ছোঁয়া।

​কুইজ প্রতিযোগিতার পাশাপাশি এদিন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উইকিপিডিয়া কর্মশালারও আয়োজন করা হয়। দিনভর চলা এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে জ্ঞানচর্চা এবং উইকিপিডিয়া-ভিত্তিক কুইজ ও কর্মশালাকে ঘিরে দারুণ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।মাতৃভাষার মর্যাদা, ভালোবাসা আর আত্মপরিচয়ের গৌরব চিরকাল অটুট থাকুক।
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
মাতৃভাষার মর্যাদা, ভালোবাসা আর আত্মপরিচয়ের গৌরব চিরকাল অটুট থাকুক।

02/02/2026
15/01/2026
আপনি কি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?আপনি কি চান আপনার জ্ঞান, গবেষণা, বা আগ্রহের বিষয়গুলো বিশ্বের সবচেয়ে বড়...
07/01/2026

আপনি কি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?
আপনি কি চান আপনার জ্ঞান, গবেষণা, বা আগ্রহের বিষয়গুলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষে যুক্ত করতে?
তাহলে এই কর্মশালাটি আপনার জন্যই!

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ উইকিপিডিয়া সম্পাদনা বিষয়ক কর্মশালার আয়োজন করেছে, যেখানে শিখবেন—

✔ উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি, সম্পাদনা ও উন্নয়ন
✔ নির্ভরযোগ্য সূত্র, নিরপেক্ষতা ও কপিরাইট নীতিমালা
✔ মুক্ত জ্ঞান ও উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখার মৌলিক দক্ষতা

📅 তারিখ: ১১ জানুয়ারি ২০২৬
⏰ সময়: বিকাল ৩টা
📍 স্থান: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষ

কেন অংশগ্রহণ করবেন?
→ নিজের জ্ঞানকে বৈশ্বিক জ্ঞানভান্ডারে যুক্ত করার সুযোগ
→ একাডেমিক ও গবেষণায় কাজে লাগবে এমন তথ্য যাচাই ও লেখন দক্ষতা অর্জন
→ মুক্ত জ্ঞানের মাধ্যমে বাংলা ভাষার ডিজিটাল উপস্থিতি আরও সমৃদ্ধ করা
→ নতুন সম্পাদকদের জন্য হাতে-কলমে শেখার সুবর্ণ সুযোগ

📝 অংশগ্রহণের বিস্তারিত কমেন্টে।

আপনার জ্ঞানে সমৃদ্ধ হোক মুক্ত বিশ্বকোষ! 🌍📚

আপনার বিদ্যালয়কেও যুক্ত করতে পারেন এই আয়োজনে।​"কৌতূহল থাকুক জীবন্ত, জ্ঞান হোক অফুরন্ত"— এই মন্ত্রে দীক্ষিত হয়ে উইকিমিডিয়...
25/11/2025

আপনার বিদ্যালয়কেও যুক্ত করতে পারেন এই আয়োজনে।

​"কৌতূহল থাকুক জীবন্ত, জ্ঞান হোক অফুরন্ত"— এই মন্ত্রে দীক্ষিত হয়ে উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৬ সাল থেকে শুরু করতে যাচ্ছে বার্ষিক কুইজ প্রতিযোগিতা ‘উইকিপিডিয়া স্কলার’।

​ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায়, এই প্রতিযোগিতার প্রথম আসরটি ঢাকা ও রাজশাহী অঞ্চলের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে মুক্ত জ্ঞান আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ভবিষ্যতের জ্ঞান-নেতৃত্ব হিসেবে তাদের গড়ে তোলা।

​আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে এই চমৎকার উদ্যোগের অংশ করতে চাইলে পেইজের ইনবক্সে মেসেজ দিন অথবা ইমেইল করুন: [email protected] বা [email protected] -তে।

​প্রতিযোগিতার বিস্তারিত লিংক কমেন্টে দেখুন।

Address

Mirpur/1
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Wikimedia Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share