Quantum Foundation

Quantum Foundation ভালো ভাবুন, ভালো থাকুন
(Official Page)

২০২০ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন মাহমুদার রহমান চৌধুরী। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকা...
27/08/2026

২০২০ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন মাহমুদার রহমান চৌধুরী। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মাহমুদার রহমান চৌধুরী কোয়ান্টাম মেথড কোর্সের ৪৩১ তম ব্যাচে অংশগ্রহণ করেন। এ-ছাড়াও তার বৃহত্তর পরিবারের অনেক সদস্যই কোয়ান্টামের সাথে একাত্ম।

উল্লেখ্য, তার কন্যা চৌধুরী সাবরিন মাহমুদ ৪৩১ তম ব্যাচের কোয়ান্টাম গ্রাজুয়েট ও জামাতা মাসুম পাঠান ১৩ তম ব্যাচের কোয়ান্টাম প্রো-মাস্টার এবং গাজীপুর শাখার একজন আর্ডেন্টিয়ার।

কর্মজীবনে মাহমুদার রহমান চৌধুরী ছিলেন ঢাকা ওয়াসার উপ-বিভাগীয় প্রকৌশলী। ব্যক্তিজীবনে তিনি অনেক পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন। মানুষের যে-কোনো প্রয়োজনে বাড়িয়ে দিতেন সহযোগিতার হাত। একজন দানশীল মানুষ ছিলেন তিনি। বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে নিয়মিত দান করতেন তিনি।

পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাহমুদার রহমান চৌধুরী। পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্য দোয়া করা হয়।

অন্যায় ও খারাপকে সদ্ভাব ও সৎকর্ম দিয়ে জয় করাই হোক মানুষের শ্রেষ্ঠ আচরণ
26/08/2026

অন্যায় ও খারাপকে সদ্ভাব ও সৎকর্ম দিয়ে জয় করাই হোক মানুষের শ্রেষ্ঠ আচরণ

প্রতিবার আহারের পর বজ্রাসন চর্চা করে হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক ও উন্নত রাখুন
26/08/2026

প্রতিবার আহারের পর বজ্রাসন চর্চা করে হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক ও উন্নত রাখুন

২৩ ও ২৪ আগস্ট ২০২৬ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ওয়েলবিয়িং সেমিনার। ১৪৯ তম এবং ১৫০ ...
26/08/2026

২৩ ও ২৪ আগস্ট ২০২৬ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ওয়েলবিয়িং সেমিনার। ১৪৯ তম এবং ১৫০ তম আইন ও প্রশাসন কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৭৭ জন কর্মকর্তা (৬৬ জন পুরুষ ও ১১ জন নারী) অংশগ্রহণ করেন।

পুরুষ কর্মকর্তাদের ইয়োগা সেশন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র ইয়োগা ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায়।

নারী কর্মকর্তাদের ইয়োগা সেশন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্ডেনিয়ার ফেরদৌসী সুলতানা।

মনোদৈহিক সুস্থতা অর্জনে কোয়ান্টাম ইয়োগার প্রয়োজনীয় কয়েকটি আসন ও ব্রিদিং এক্সারসাইজ অনুশীলন করেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণের সমাপনী দিনে আইন ও প্রশাসন কোর্সের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ‘রোগ নিরাময়ে কোয়ান্টাম ব্যায়াম ও সৌন্দর্যচর্চা’ এবং ‘এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ’—বই দুটি প্রদান করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপহার প্রদান করা হয় ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’ বইটি। এ সময় তারা কোয়ান্টাম প্রকাশনার অন্যান্য বইও সংগ্রহ করেন।

স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রাখার পাশাপাশি নিজের সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্ব পালন করাই হলো সত্যিকারের তাওয়াক্কুল #হাদীস   ...
26/08/2026

স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রাখার পাশাপাশি নিজের সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্ব পালন করাই হলো সত্যিকারের তাওয়াক্কুল

#হাদীস

26/08/2026

১২ রবিউল আউয়াল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)
১৪৪৮ হিজরি । ২৬ আগস্ট

২০০৪ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন সিদ্দিক জামাল। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।সিদ্দিক জামাল কোয়...
26/08/2026

২০০৪ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন সিদ্দিক জামাল। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

সিদ্দিক জামাল কোয়ান্টাম মেথড কোর্স করেছিলেন ১৬ তম ব্যাচে এবং পায়োনিয়ার ব্যাচের প্রো-মাস্টার। কোয়ান্টামের সব প্রোগ্রামে নিয়মিত অংশ নিতেন।

জীবনযাপনে সাদাসিধে হলেও অত্যন্ত পরিশ্রমী ও কর্মনিষ্ঠ ছিলেন। সৃজনশীলতা ছিল তার বড় গুণ। পড়তে ভালবাসতেন। বই-এর বেশ বড় সংগ্রহ গড়ে তুলেছিলেন। পরিবারেও বই পড়া ও সংস্কৃতির চর্চা চালু করতে পেরেছিলেন। তার অনুপ্রেরণা ও উৎসাহে সন্তানেরা সেই ছোটবেলায় নিজেদের লেখা দিয়ে পারিবারিক দেয়াল পত্রিকা বের করতো।

পরম করুণাময় তার সকল সৎ নিয়ত এবং সৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং তার আত্মার অনন্ত প্রশান্তি দান করুন। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্য দোয়া করা হয়।

২৬ আগস্ট ২০২৬ কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের উদ্যোগে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে কোয়ান্টাম মেথড মেডিটেশন ...
26/08/2026

২৬ আগস্ট ২০২৬ কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের উদ্যোগে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে কোয়ান্টাম মেথড মেডিটেশন ও ইয়োগা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচনা করেন ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার প্রফেসর ডা. মো. মঞ্জুরুল হক। ইয়োগা বিষয়ক আলোচনা করেন ইয়োগা ইন্সট্রাকটর কাজী মাহাবুব হোসেন মারুফ।

অনুষ্ঠানে আসুন সুস্থ থাকি এবং বঙ্গাসন বসে থাকাই ব্যায়াম শীর্ষক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা ভ্রমণ প্রাণায়াম চর্চা করেন। প্রোগ্রামের শেষ ভাগে সবাই 'মন ভালো তো সব ভালো' মেডিটেশনে অংশ নেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব লুবনা ইয়াসমিন।

সেমিনারে প্রতিষ্ঠানের ৬ জন প্রভাষকসহ মোট ৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সুস্থ, সুন্দর ও সচেতন জীবনযাপনের লক্ষ্যে আয়োজিত এই সেমিনারটি অংশগ্রহণকারীদের মাঝে মেডিটেশন, ইয়োগা ও সুস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।

26/08/2026

নবীজী (স)—মুক্ত আলোচনায় শিক্ষাবিদ, পরমাণুবিজ্ঞানী ও লেখক আল্লামা প্রফেসর ড. এম শমশের আলী

Address

31/v Shilpacharya Zainul Abedin Sarak, Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Quantum Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share