Raise Your Voice For Humanity

Raise Your Voice For Humanity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raise Your Voice For Humanity, Nonprofit Organization, Dhaka.

এটি একটি অলাভজনক,অরাজনৈতিক দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান। যার উদ্দেশ্যে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। আসুন এই মহৎ কাজে আপনিও আমাদের সহযোগী হোন।
"পূর্ণ হোক সকল স্বপ্ন, মনুষ্যত্বের সম্বলে"

বিকাশ/নগদ: ০১৯৬৪৮৫৩৪০৭(পার্সোনাল)

29/06/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, প্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত জাহিদ ভাই আজ ইন্তেকাল করেছেন(যার জন্য বিগত ৩ মাসের অনুদান পাঠানো হয়েছিল)
:- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজীউন।
বয়সটা ছিল মাত্র ১৮! কত স্বপ্ন, কত ইচ্ছা! ছেলেটা বাঁচতে চেয়েছিল।
অথচ সব কিছুর অবসান ঘটিয়ে আমাদের ভাই আলিঙ্গন করেছে অমোঘ সত্য মৃত্যুকে।
এ দ্বারা প্রমাণিত, জীবন একেবারেই অপ্রত্যাশিত। পরবর্তী নিঃশ্বাস নিতে পারবো কিনা এই বিষয়েরও কোনো নিশ্চয়তা নেই।
সবাই জাহিদের জন্য দোয়া কইরেন।
আল্লাহ যেন মরহুম কে মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে।
:-আমিন।

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ। আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত এপ্রিল,মে এবং জ...
20/06/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ।
আশা করি সকলেই ভালো আছেন।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত এপ্রিল,মে এবং জুন মাসে উত্তোলিত মোট অনুদানের পরিমাণ ৫৯৩৫ টাকা। যা আজ ** জাহিদ** (মাত্র ১৮ বছরের একজন শিক্ষার্থী) নামক একজন প্লাস্টিক এনিমিয়া রোগীর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আমাদের দায়িত্বরত সদস্য জাহিদের বোনের সাথে কথা বলে জানতে পারে জাহিদের অবস্থা একেবারেই করুণ। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনাদের সকলের প্রতি। একইসাথে উনি আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। জাহিদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই যদি কেউ জাহিদ কে সহযোগিতা করতে চান তাহলে তার বোনের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কিংবা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন।
যোগাযোগ : ১. 01795291618 (Bkash;জাহিদের বোনের নাম্বার)
২. 01964853407(Nagad & Bkash; Raise Your Voice For Humanity)

চলমান জুন মাসের মোট অনুদানের হিসাব প্রকাশ করা হলো। যারা অনুদান পাঠিয়েছেন তাদের প্রতি  ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্র...
20/06/2026

চলমান জুন মাসের মোট অনুদানের হিসাব প্রকাশ করা হলো।
যারা অনুদান পাঠিয়েছেন তাদের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হলো।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
:- আমিন।

আসসালামু আলাইকুম,  জাহিদ হাসান নামক একজন ভাই প্লাস্টিক এনিমিয়া(Aplastic Anemia) নামক রোগে আক্রান্ত। এটি একটি অন্যন্ত গুর...
01/06/2026

আসসালামু আলাইকুম, জাহিদ হাসান নামক একজন ভাই প্লাস্টিক এনিমিয়া(Aplastic Anemia) নামক রোগে আক্রান্ত। এটি একটি অন্যন্ত গুরুতর রোগ। যার ফলে অস্থিমজ্জা(Bone marrow) রক্তকণিকা এবং প্লাটিলেট উৎপাদনে ব্যর্থ হয়।
যার দরুণ প্রতি দুই একদিন পর পর ব্লাড দিতে হয়।
এই পর্যন্ত কয়েক লাখ টাকা খরচ হয়েছে তার চিকিৎসার পেছনে। ঢাকা মেডিকেল , পিজি হাসপাতাল(BMU) এর ডাক্তারগণ বলেছেন চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা প্রয়োজন।
কিন্তু এর মধ্যেই জাহিদের পরিবারের পক্ষে যতটুকু সম্ভব করেছে। ওনারা এখন আর্থিক ভাবে অসহায় হয়ে পড়েছেন।
**কিন্তু ১৮ বছরের এই জাহিদ বাঁচতে চায়। স্বাভাবিক ভাবে আর পাঁচজন মানুষের মতো বেঁচে থাকতে চায়।উল্লেখ্য, ও এবার SSC পরীক্ষার্থী ছিল। আবারো সুস্থ্য হয়ে শিক্ষাঙ্গনে ফেরত যেতে চায়**
তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা জাহিদের জন্য আর্থিক সাহায্যের মাধ্যমে এগিয়ে আসুন। আল্লাহর রহমত এবং আমাদের চেষ্টাই পারে এখন জাহিদকে বাঁচাতে।
আশা করি আপনারা মানবিকভাবে এগিয়ে আসবেন।

বিকাশ/নগদ:01964853407(personal) :- Raise Your Voice For Humanity.
বিকাশ/নগদ: 01315302778 (Agent):- রোগীর চাচাতো বোন।
রোগীর সাথে যোগাযোগ :-01760-262377(রোগীর দুলাভাই)

27/05/2026

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"
পবিত্র ঈদ-উল আযহা মোবারক।

আমাদের কুরবানি এবং ইবাদত গুলো হোক আল্লাহর তাকওয়া অর্জনের জন্য।লৌকিকতার জন্যে নয়।
আনন্দঘন পরিবেশে সকলের ঈদ কাটুক।
:- আমিন।
এই ঈদ কে আরো বেশি আন্দদায়ক করতে দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।
আপনার এবং আপনার পরিবার- পরিজনের সুস্বাস্থ্য কামনা করে আবারো জানাই ঈদ মোবারক 🖤
~Raise Your Voice For Humanity.

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ। ২৪৭৫ টাকা হচ্ছে এপ্রিল ও মে মাসে সদস্যদের প্রেরিত অনুদান। Unknown 1000 টাকা হচ্ছে...
27/05/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ।
২৪৭৫ টাকা হচ্ছে এপ্রিল ও মে মাসে সদস্যদের প্রেরিত অনুদান।
Unknown 1000 টাকা হচ্ছে রাস্তায় পাওয়া টাকা।
কিছুদিন আগে রাস্তায় ১০০০ টাকা কুড়িয়ে পাই। অনেক খোঁজাখুজির পরেও প্রকৃত মালিক কে পাইনি। তাই ভাবলাম ওনার নামে ডোনেট করে দেই।
একটা বিষয় স্পষ্ট যে ক্রমশই অনুদানের পরিমাণ কমে যাচ্ছে। সকলকেই অনুদান পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
নচেৎ কোনো উদ্যোগ নেয়া কষ্টসাধ্য হবে।

21/03/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ।
ঈদ মোবারক 🥀🖤
আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এবার ২ টি অস্বচ্ছল পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দেয়া হয়। যারাই এই প্রজেক্ট সফল করার জন্য শ্রম এবং অর্থ দিয়েছেন তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি একইসাথে দোয়া করছি যেন আপনাদের এই দানের বিনিময়ে আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান দান করে।
এভাবেই আমরা একে অপরের পাশে দাড়ালে আমাদের সমাজ এবং রাষ্ট্রের বৃহৎ পরিবর্তন সম্ভব।
আল্লাহ আপনাদের মঙ্গল করুক।

02/03/2026

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক অসুস্থ।
সুস্থতা যেমন নেয়ামত ঠিক তেমনিভাবে অসুস্থতাও কিন্তু আল্লাহ প্রদত্ত নেয়ামত। কেননা রোগ - বালাইয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দা-বান্দীদের পরীক্ষা করেন। দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন।
আবার আমাদের পরিবার পরিজনের মধ্যে অনেকেই গত রমজানে ছিল কিন্তু এই রমজানে জীবিত নেই।
আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা কবরবাসী তাদের যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং যারা জীবিত তাদের যেন আল্লাহ তায়ালা মাফ করে দেন।
রমজান চলমান এবং আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন।
আমরা প্রত্যেকেই পরস্পরের জন্য দোয়া করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
এতে মূলত আমাদেরই লাভ।
কেননা আপনি যদি আপনার কোনো মুসলিম ভাই/বোনের জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারাও আপনার জন্য অনুরূপ দোয়া করে।
সার্বিকভাবে আমাদেরই লাভ।
আমাদের সকলের রমজান পরিপূর্ণ ইবাদত, স্বাস্থ্যকর জীবন এবং হাস্যৌজ্জ্বল পরিবেশে কাটুক।🥀🖤
:- আমিন।

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ। আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর তায়ালার তাকওয়া অর্জনের জন্য সিয়াম, সালাত সহ অ...
26/02/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ।
আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর তায়ালার তাকওয়া অর্জনের জন্য সিয়াম, সালাত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত সমূহ পালন করছেন। আশা করি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী সদস্যরাও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন।
আপনারা অনেকেই অবগত আছেন যে, আমাদের রমজানের অনুদান সংগ্রহ চলমান। এবার আমাদের উদ্দেশ্য দুঃস্থ পরিবারকে ঈদের বাজার/কেনাকাটা করে দেয়া।
আশা করি সকলেই এতে সহযোগী ভূমিকা রাখবেন।
রাসুল(সা:) নিজে রমজানে অধিক দান করেছেন এবং আমাদেরকেও রমজান মাসে অধিক দান করার নির্দেশ দিয়েছেন।
আর রমজানের দান নিঃসন্দেহে অন্যান্য ১১ মাসের দানের চেয়ে উত্তম।
তাই যারা এখন পর্যন্ত রমজানের অনুদানের অর্থ পাঠান নি তাদের কে যত দ্রুত সম্ভব অনুদান পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বিকাশ/নগদ :01964853407.

ধন্যবাদ 🥀🖤

এটি একটি অলাভজনক,অরাজনৈতিক দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান। যার উদ্দেশ্যে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। আসুন এই মহৎ কাজে আপনিও আমাদের সহযোগী হোন।
"পূর্ণ হোক সকল স্বপ্ন, মনুষ্যত্বের সম্বলে"

বিকাশ/নগদ: ০১৯৬৪৮৫৩৪০৭(পার্সোনাল)

19/02/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত সদস্যবৃন্দ।
অত্যন্ত দুঃখজনকভাবে জানানো যাচ্ছে যে "রমজানের ইফতারের বাজার " করে দেয়ার প্রজেক্ট টা আমরা সফল করতে পারিনি পর্যাপ্ত পরিমাণ অর্থের অভাবে।
ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এক বা একাধিক পরিবারকে ঈদের বাজার / কোনো পথশিশু কে ঈদের কেনাকাটা করে দেয়ার চেষ্টা করবো।
আশা করি সকলে এতে অংশগ্রহণ করবেন।
আর যেহেতু রমজান চলমান।
তাই দান করলে সত্তর গুণ বেশি সওয়াব পাবেন।
তাছাড়া দান করলে বিপদ-আপদ কেটে যায়।
আল্লাহ আপনাদের জন্য সহজ করুক এবং আপনাদের সাওম, নামাজ, সাহরি, ইফতার সহ সমস্ত ইবাদত কবুল করুক।
নগদ/বিকাশ: 01964853407.
বি:দ্র: অনুদান পাঠানোর সময় কষ্ট করে রেফারেন্স দেয়ার চেষ্টা কইরেন।

ধন্যবাদ 🥀🖤

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raise Your Voice For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share