অনির্বাণ - Rise & Lead

অনির্বাণ - Rise & Lead Women’s Returnship Programme

সব থেমে যাওয়া হেরে যাওয়া নয়। ওগুলো আসলে বুকের ভেতর লুকিয়ে রাখা একেকটা যুদ্ধ। কখনও কখনও থেমে যাওয়াই ফিরে আসার সবচেয়ে শক্ত...
02/07/2026

সব থেমে যাওয়া হেরে যাওয়া নয়। ওগুলো আসলে বুকের ভেতর লুকিয়ে রাখা একেকটা যুদ্ধ। কখনও কখনও থেমে যাওয়াই ফিরে আসার সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি।

সব থেমে যাওয়া হেরে যাওয়া নয়। ওগুলো আসলে বুকের ভেতর লুকিয়ে রাখা একেকটা যুদ্ধ। কখনও কখনও থেমে যাওয়াই ফিরে আসার সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি।

অনেক নারী একদিন হঠাৎ করে কর্মজীবন থেকে সরে দাঁড়ান না। এর পেছনে থাকে সন্তানপালনের দায়িত্ব, মানসিক অবসাদ, স্বাস্থ্যগত জটিলতা, ব্যক্তিগত পরিবর্তন, সামাজিক প্রত্যাশা, পারিবারিক চাপ কিংবা এমন সব কাঠামোগত বাধা, যার কথা খুব কমই বলা হয়।

তারপর একদিন যখন তাঁরা আবার কাজে ফিরতে চান, পথটা সহজ থাকে না। দীর্ঘ বিরতির পর আত্মবিশ্বাস নড়ে যায়, সুযোগ কমে আসে, আর সমাজের চোখে কর্মবিরতি হয়ে ওঠে এক অদৃশ্য দাগ।

নারী জীবনের এই না-বলা গল্পগুলোর পাশে দাঁড়াতেই ওয়াটারএইড বাংলাদেশের ‘WASH খাতে নারীর নেতৃত্ব শক্তিশালীকরণ’ কার্যক্রমের অধীনে শুরু হয় ‘উইমেন্স রিটার্নশিপ প্রোগ্রাম’ (WRP)।

এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়। এটি নারীদের আবার নিজের শক্তি চিনে নেওয়ার জায়গা। পেশাগত পরিচয় ফিরে পাওয়ার সুযোগ। নতুন দক্ষতা, নতুন আত্মবিশ্বাস এবং নতুন উদ্দেশ্য নিয়ে ফিরে আসার একটি দরজা।

এর এবারের সংখ্যায় উঠে এসেছে ১০ জন অসাধারণ নারীর গল্প, যাঁরা থেমে গিয়েও হারিয়ে যাননি। তাঁরা আবার শুরু করেছেন। কেউ ধীরে, কেউ দ্বিধা নিয়ে। কিন্তু প্রত্যেকেই ফিরেছেন আরও প্রস্তুত হয়ে। আরও প্রজ্ঞা নিয়ে। নেতৃত্ব দেওয়ার আরও শক্তি নিয়ে। তাঁদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, কর্মবিরতি পেশাজীবনের সমাপ্তি নয়।

আমরা চাই, এই অদম্য গল্পগুলো কর্মবিরতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিক। অনুপ্রাণিত করুক সেইসব নারীকে, যাঁরা কখনও থেমেছেন, দ্বিধায় ভুগেছেন, কিংবা একা একা ভেবেছেন, “এরপর কী?”

08/03/2026

06/03/2026
"কিন্তু একটি চিন্তা কখনও তাকে ভাঙতে দেয়নি—“আমাকে দিয়ে হবে না”—এটা কখনও মনে হয়নি।"
19/02/2026

"কিন্তু একটি চিন্তা কখনও তাকে ভাঙতে দেয়নি—“আমাকে দিয়ে হবে না”—এটা কখনও মনে হয়নি।"

"Career pause, not due to a lack of ambition or ability. It was exhaustion—plain and simple." Read the article to know m...
17/02/2026

"Career pause, not due to a lack of ambition or ability. It was exhaustion—plain and simple."

Read the article to know more.

Address

House 97/B, Road 25, Block A, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when অনির্বাণ - Rise & Lead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share