04/09/2026
সলিমুল্লাহ মুসলিম হলে INSAF - Initiative for Safe and Assured Future -এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে INSAF – Initiative for Safe and Assured Future-এর উদ্যোগে অর্ধদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পটি হল সংসদের ভিপি জায়েদুল হক ও এজিএস শাহিন আলমের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে INSAF-এর নির্বাহী পরিচালক মো. আহসান হাবীব ইমরোজ বলেন,
“শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই INSAF-এর পথচলা শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনভিত্তিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে INSAF।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অর্ধদিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়।