Tripura Students' Forum - DMB

Tripura Students' Forum - DMB It is a community-based student organization dedicated to promoting education and social development.

আজ টিএসএফ,বিডি,ঢাকা মহানগর শাখা এবং ঢাকাস্থ ত্রিপুরা শিক্ষার্থীদের অংশগ্রহণে অস্ট্রেলিয়া প্রবাসী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্য...
04/01/2026

আজ টিএসএফ,বিডি,ঢাকা মহানগর শাখা এবং ঢাকাস্থ ত্রিপুরা শিক্ষার্থীদের অংশগ্রহণে অস্ট্রেলিয়া প্রবাসী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাচাং সন্তোষ ত্রিপুরা দাদা এবং তাঁর পরিবারের সঙ্গে এক আন্তরিক মিটআপ ও উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, প্রস্তুতির কৌশল এবং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। মাচাং সন্তোষ ত্রিপুরা দাদা তাঁর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগান।
এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত ফলপ্রসূ ও প্রেরণাদায়ক।

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ(টিএসএফ) এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসএফ, বিডি,ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে...
29/12/2025

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ(টিএসএফ) এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসএফ, বিডি,ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন🎉।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ(টিএসএফ) প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ ও ছাত্র সমাজের ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অতীতের পথচলায় সংগঠনটির অবদান আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস, আর ভবিষ্যৎ গঠনেও এর ভূমিকা আরও শক্তিশালী হোক—এই প্রত্যাশা আমাদের সবার।
আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পরিচয় রক্ষার সংগ্রামে টিএসএফ একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা মাধ্যমে ত্রিপুরা শিক্ষার্থীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এই সংগঠনের যাত্রা দীর্ঘ হোক, সমৃদ্ধ হোক।

টিএসএফ আয়োক লকথোক।

২০২৫-২৬  শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,  মেডিকেল,  নার্সিং ও সাতকলেজে যেসব ত্রিপুরা শিক্ষার্থীরা ঢাকায় ভর্তি...
20/12/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং ও সাতকলেজে যেসব ত্রিপুরা শিক্ষার্থীরা ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে আসবেন আপনাদের ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই 🌸🌸

আপনাদের সাহায্য করার জন্য আমরা সদা প্রস্তুত আছি!

আপনাদের কোনো তথ্যর প্রয়োজন হলে , কোনো সাহায্যর প্রয়োজন হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করবেন।

আপনাদের ভর্তি পরীক্ষার যাত্রা শুভ হোক😊🌸

গত ২৩.০৮.২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময়  জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ, ...
24/08/2025

গত ২৩.০৮.২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ, ঢাকা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সভায় টিএসএফ, বিডি, ঢাকা মহানগর শাখার বর্তমান কমিটির সদস্যবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন -
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক
মাচাং ঝিনু ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বিডি, বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক মাচাং সাগর ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বিডি, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাচাং নব জ্যোতি ত্রিপুরা । এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং (২১-২২) মেয়াদি টিএসএফ,বিডি,ঢাকা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি মাচাং পুষার রতন ত্রিপুরা। সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাচাংতি ববি ত্রিপুরা। সাবেক সাধারণ সদস্য মাচাং ক্লিন্টন ত্রিপুরাসহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী।

সভায় সভাপতিত্ব করেন মাচাং জুয়েল ত্রিপুরা (সভাপতি, টিএসএফ,বিডি, ঢাকা মহানগর শাখা) এবং সঞ্চালনায় ছিলেন মিশাল কান্তি ত্রিপুরা ( সাধারণ সম্পাদক, টিএসএফ,বিডি, ঢাকা মহানগর শাখা)।

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে “বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক” কতৃক আয়োজিত আজকের সেমিনারে ত্রিপুরা স্টুডেন্টস্ ...
11/08/2025

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে
“বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক” কতৃক আয়োজিত আজকের সেমিনারে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ,ঢাকা মহানগর শাখা'র অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা।

স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর,আগারগাঁও।

09/08/2025

"আন্তর্জাতিক আদিবাসী দিবসে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা-এর পক্ষ থেকে মনোমুগ্ধকর ত্রিপুরা জাতিগোষ্ঠীর কাথারক নৃত্য পরিবেশনা"।

09/08/2025

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা গর্বের সাথে র‍্যালি ও নানা আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
এটি ছিল আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য এক আন্তরিক অঙ্গীকারের প্রকাশ।

আজ ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানাতে এই দিনট...
09/08/2025

আজ ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানাতে এই দিনটি পালন করা হয়।

আমরা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,ঢাকা মহানগর শাখা আজকের আয়োজনে গর্বিতভাবে ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমাদের অংশগ্রহণ ছিল কেবল একটি কর্মসূচি নয়, বরং নিজেদের অস্তিত্ব, ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার শপথ।

"আমরা ঐক্যবদ্ধ, আমরা গর্বিত, আমরা আদিবাসী"

এই দিনে আমরা সকলকে আহ্বান জানাই—
📌 নিজেদের সংস্কৃতি ও পরিচয়কে ভালোবাসুন
📌 প্রজন্মের পর প্রজন্ম ঐতিহ্য রক্ষা করুন
📌 সামাজিক ন্যায্যতা ও সমতার জন্য একসাথে কাজ করুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫সম্মানিত সুধী,আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রীতি ও শুভেচ্ছা নিবেন।বিশ্বের অন্যান্য দেশের ন্য...
08/08/2025

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫

সম্মানিত সুধী,

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রীতি ও শুভেচ্ছা নিবেন।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ আদিবাসী ফোরামও এ বছর যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করতে যাচ্ছে।

আগামী ৯ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ১০.০০ ঘটিকায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

উক্ত দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ঢাকা মহানগর শাখা & ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা এর যৌথ উদোগে একটি ব্যানার এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দায়িত্বে থাকবেন-
মিশাল কান্তি ত্রিপুরা
GS -TSF,BD,DMB
(01568498781 )

আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আপনাকে সপরিবারে এই বিশেষ আয়োজনে যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

নটর ডেম কলেজ, ঢাকা এবং হলি ক্রস কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।।
26/07/2025

নটর ডেম কলেজ, ঢাকা এবং হলি ক্রস কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।।

শোক বার্তামাইলস্টোন স্কুলে বিমান বিধস্ত ও মর্মান্তিক দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি  ,    এর পক্ষ থেকে গভীরভাবে ...
22/07/2025

শোক বার্তা

মাইলস্টোন স্কুলে বিমান বিধস্ত ও মর্মান্তিক দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি , এর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছি👏।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Students' Forum - DMB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share