Ava's Kind Smiles

Ava's Kind Smiles Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ava's Kind Smiles, Charitable organisation, Dhaka.

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সহানুভূতির এক নতুন পথ।ডোনেট করতে ইনবক্স করুন🙏

এটা আপনাদের "আভা" পেজের ডোনেশন পেইজ।

আভার আম্মু,আপনাদের প্রিয় শাম্মী আপু বিশেষশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে ২০২১ সাল থেকে আলহামদুলিল্লাহ।সেই ধারবাহিকতা থেকেই এই প্লাটফর্ম।

বৃষ্টিতে কী অবস্থা সবার?আমাদের কুড়িগ্রাম স্কুলে আজকে ফিজিওথেরাপি ছিলো💙
14/07/2026

বৃষ্টিতে কী অবস্থা সবার?

আমাদের কুড়িগ্রাম স্কুলে আজকে ফিজিওথেরাপি ছিলো💙

বাজারে চাইনিজ হুইলচেয়ারের ছোটো সাইজ গুলোর একটু সংকট চলছে।আমরা মাঝারি সাইজ দিয়ে তাই কাজ করতাম,এখন সেটাও পাওয়া যাচ্ছে ন...
07/07/2026

বাজারে চাইনিজ হুইলচেয়ারের ছোটো সাইজ গুলোর একটু সংকট চলছে।আমরা মাঝারি সাইজ দিয়ে তাই কাজ করতাম,এখন সেটাও পাওয়া যাচ্ছে না।
যেহেতু আমরা চাইনিজ চেয়ার মোডিফাই করে বানাই তাই চেয়ার না থাকলে আমাদের কাজ করা টাফ হয়ে যায়।তাই যারা জুলাই প্রোজেক্টে চেয়ারের আবেদন করেছেন প্লিজ একটু সময় দিবেন🙏

আর কারো সন্ধানে হুইলচেয়ারের পাইকারি সাপ্লাইর এর সন্ধান থাকলে জানাতে পারেন🙏।

আমাদের কুড়িগ্রাম স্কুল এবং জুলাই প্রজেক্টের জন্য কেউ ডোনেট করতে চাইলে ইনবক্স করবেন🙏

07/07/2026

ব্যবহৃত ডিভাইস ডোনেট করা হবে:
দুইটা স্ট্যান্ডিং ফ্রেম এবং একটা কর্নার চেয়ার অনুদান দেওয়া হবে।
কুরিয়ার করা যাবে না।
কারো লাগলে জানাবেন।
এসে নিতে হবে।
পোস্ট ভালো করে পড়ে কমেন্টস করবেন

গাইবান্ধার সিন্দিহানের কাছে পৌঁছে গেলো জুন প্রজেক্টের গিফট।ওরা তাড়াহুড়া করে কোনো রকম জাস্ট বসিয়ে একটা ছবি আমাদের দিয়...
04/07/2026

গাইবান্ধার সিন্দিহানের কাছে পৌঁছে গেলো জুন প্রজেক্টের গিফট।
ওরা তাড়াহুড়া করে কোনো রকম জাস্ট বসিয়ে একটা ছবি আমাদের দিয়েছে।
চেয়ারে কিভাবে বসাবে ,কীভাবে মাপ দিতে হবে সেটা খুব সুন্দর করে আমাদের টিম থেকে বুঝানো হয়।অনলাইনে যেহেতু সার্ভিসটা দেওয়া হয় তাই আমরা চেষ্টা করি যেনো মাপ বা নিয়ম গুলো বুঝে,কোথাও ভুল না হয়।

বাট যারা আবেদন করে তারা এই জিনিসগুলো আমলে নেয়না,তারা ভাবে চেয়ার হইলেই হলো।তাহলে আমরা কম টাকার হুইলচেয়ার দিয়ে দিলেই পারি।এখানে সার্টিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে কাস্টমাইজ করে বানানোর প্রয়োজন হতো না?কিভাবে বসাবে সেটাও বলে দেওয়া হয় কিন্তু কেউ সেটা মানবে না।

আসলে আবেদন করার সময় সবাই যেভাবে যোগাযোগ করে,চেয়ার পেয়ে যাওয়ার পর , আর প্রয়োজন মনে করেনা একটু যোগাযোগ করার!সবাই যদি একটু সময় নিয়ে যোগাযোগ করে,নিয়ম মেনে বসায় তাহলে বাচ্চাটার যেমন উপকার হয় তেমনি আমাদের কষ্ট সার্থক হয় কিন্তু আমরা জাতি হিসেবে বেশ অস্থির এবং অনেক অকৃতজ্ঞ🙏।

মাশাআল্লাহ ওমর ফারুকের কাছে পৌঁছে গেলো আমাদের জুন প্রজেক্টের গিফট- মোডিফাই হুইল চেয়ার/ সিপি চেয়ার।ওমর ফারুকের আম্মু বাচ্...
01/07/2026

মাশাআল্লাহ ওমর ফারুকের কাছে পৌঁছে গেলো আমাদের জুন প্রজেক্টের গিফট- মোডিফাই হুইল চেয়ার/ সিপি চেয়ার।

ওমর ফারুকের আম্মু বাচ্চাটা কে এত্ত যত্নে রাখেন, খুব কম উপার্জনের মাঝেও চেষ্টা করেন ছেলের ভালোর জন্য সব করতে।থেরাপি শিখে সেটা বাসায় করানোর চেষ্টা করেন।এমন ডেডিকেশন খুব দরকার।

সবাই ওমর ফারুকের জন্য দুআ করবেন🙏

সাথে আমাদের ডোনারদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই🙏

সমাজের পিছিয়ে পড়া একদল বিশেষ শিশুদের নিয়ে আমাদের "পাখিদের নীড় স্পেশাল স্কুল" কুড়িগ্রাম ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছি...
30/06/2026

সমাজের পিছিয়ে পড়া একদল বিশেষ শিশুদের নিয়ে আমাদের "পাখিদের নীড় স্পেশাল স্কুল" কুড়িগ্রাম ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ।

আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি বিভিন্ন উৎসবের আয়োজন করতে যেনো আমাদের বিশেষ শিশুরা এবং তাদের মায়েরা একটু ভালো সময় কাটায়।

আজকে আমাদের স্কুলে উৎযাপন হয়েছে "ফল উৎসব"।গ্রীষ্মকালিন ফলের উৎসব যেহেতু সব জায়গায় হচ্ছে , ওরা কেনো বাদ যাবে?দুই দিন আগে ভাবলাম বাসায় আমরা কতো রকমের ফল খাচ্ছি,নষ্টও হচ্ছে! আমাদের বাচ্চারাও একটু ফল উৎসবের আনন্দ করুক।তারপর আমাদের কুড়িগ্রামের প্রতিনিধি রহিমা আপুর সাথে কথা বলে আমার প্ল্যান টা শেয়ার করে ফেললাম।বললাম আপনি সুন্দর করে আয়োজন করেন আর ঐদিন সবাই যেন আসে।একসাথে খাবেন সবাই ,সাথে বাসায় নিয়ে যাওয়ার জন্য আলাদা করে আম দিবেন প্যাকেটে আবার সবাইকে।

আপুও সুন্দর করে গুছিয়ে কাজ টা করে ফেললো।এখন অনলাইনে এসে দেখি মাশাআল্লাহ সবাই কতো খুশি মনে ফল উৎসব পালন করেছে।মায়েদের কী সুন্দর হাসি,বাচ্চাদের সুন্দর মায়ামাখা মুখ মাশাআল্লাহ🥰।

ছোট্ট এই জীবনে এই আনন্দের দাম অনেক যা চাইলেও সবাই উপভোগ করতে পারেনা।আল্লাহ তাআলা আমাকে এত্ত সুন্দর কাজ করার জন্য নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ🙏🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ava's Kind Smiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ava's Kind Smiles:

Shortcuts

Share