25/04/2026
অগ্নিরক্ষক - Agnirokkhok-এর যাত্রার শুরু থেকেই একটিই লক্ষ্য ছিল, যা হলো অগ্নিদূর্ঘটনা নিয়ে দেশের সকল শ্রেণীর ও বয়সের মানুষকে সচেতন করা, ভুক্তভোগীদের সহায়তা করতে পারা। আজ, Arovia Bangladesh এর সাথে মিলে একটি চমৎকার সেশন হয়েছে দেশের ভবিষ্যতদের সাথে, আড্ডা হয়েছে, আনন্দ হয়েছে, কথা হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাদে আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাণবন্ত শিশুদের সাথে।
আনন্দ আর আলোচনার মধ্য দিয়ে আমরা কথা বলেছি: শিশু অধিকার ও সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা ও অগ্নিনির্বাপণ সচেতনতা ও প্রাথমিক নিরাপত্তা।
শিশুরাই আমাদের আগামী, আর তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এভাবেই চলতে থাকবে আমাদের লক্ষ্যের পথে চলতে থাকা। ধন্যবাদ Arovia Bangladesh এবং তার প্রতিষ্ঠাতা Mahmudul H Tanjim কে।
সাবধানে থাকুন, সতর্ক থাকুন। যেকোনো বিপদে Bangladesh Fire Service & Civil Defence, ১০২ নম্বরে যোগাযোগ করুন।
জনস্বার্থে
আগ্নিরক্ষক