Charfashion Upazila Samity, Dhaka - CFUSD

Charfashion Upazila Samity, Dhaka - CFUSD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Charfashion Upazila Samity, Dhaka - CFUSD, Community Organization, Aziz Co-Oparative Market, 89 Bijoynagar, Palton, Dhaka/, Dhaka.

চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদের ডীন জনাব, অধ্যাপক  ড.আব্দুস সালাম ভাই ঢাকা বিশ্ববিদ...
18/04/2026

চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদের ডীন জনাব, অধ্যাপক ড.আব্দুস সালাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়'র উপ-উপাচার্য (একাডেমীক) পদে নিয়োগ পাওয়ায় চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা'র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা'র সম্মানিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অন্যান্য সম্পাদকবৃন্দসহ নির্বাহী কমিটি সম্মানিত সদস্যগন উপস্থিত ছিলেন ।

চরফ্যাশন উপজেলার সমিতি, ঢাকা'র ইফতার মাহফিলের একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট সমিতির নজরে এসেছে।।আম...
07/03/2026

চরফ্যাশন উপজেলার সমিতি, ঢাকা'র ইফতার মাহফিলের একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট সমিতির নজরে এসেছে।।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, বিতর্কিত ভদ্রমহিলা চরফ্যাশন উপজেলা সমিতি,ঢাকার কোন প্রকার সদস্য নয়। তার সাথে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার কোন প্রকার সম্পর্ক নেই।

সদস্যদের তালিকা সমিতির ওয়েবসাইট দেওয়া আছে ।

আমরা আরো জানাচ্ছি যে, ইফতার মাহফিলে আমন্ত্রিত সমিতি কর্তৃক নির্ধারিত অতিথিদের তালিকায় উক্ত নারী অন্তর্ভুক্ত ছিলেন না। কেবা কাহারা তাকে সমিতির ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছে সেই বিষয়ে সমিতি অবগত নন। অনুষ্ঠান শেষে কে কখন, কিভাবে কার সাথে ছবি তুলবে এটি ও সমিতির জানার সুযোগ নেই।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা আরো সতর্কতা অবলম্বন করবো। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

ধন্যবাদান্তে
অ্যাড. আবদুল বাছেত শামীম
প্রচার বিষয়ক সম্পাদক,
চরফ্যাশন উপজেলা সমিতি,ঢাকা।

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকারইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান ৬ মা...
06/03/2026

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকার
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান

৬ মার্চ ২০২৬,শুক্রবার, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ভোলা-৪

জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি কুয়েটের ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মো: শাহাবুদ্দিন, বিজ্ঞান অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস ঢাকা কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার,ও ভোলা সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এটিএম মহিউদ্দিন ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, এডভোকেট মো মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এ.কে এম মাকসুদুর রহমান রিপন, ইফতার কমিটির আহবায়ক জনাব মোঃ তৈয়বুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া, প্রচার বিষয়ক সম্পাদক এড.আব্দুল বাছেত শামীম, সহ-দপ্তর সম্পাদক মো: রাসেল, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো: নাদিম হোসেন খান, ও অনুষ্ঠান সঞ্চালনায় জনাব শামস উদ্দিন নির্ঝর প্রমুখ ।

অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গও বিভিন্ন উপজেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দর আয়োজন এর জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।

06/03/2026
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল আইনজীবী জনাব এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ভাইকে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার পক্...
06/03/2026

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল আইনজীবী জনাব এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ভাইকে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার পক্ষ থেকে ইফতার মাহফিলের দাওয়াত কার্ড প্রদান। চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে ইফতার মাহফিলের দাওয়াত কার্ড পৌঁছে দেন সমিতির ইফতার মাহফিল আয়োজন কমিটির সদস্য ও সমিতির সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল, প্রচার সম্পাদক আব্দুল বাসেত শামিম, যুব ক্রিয়া ও সাংস্কৃতি সম্পাদক নাদিম হোসেন খান, পরিবেশ জলবায়ু দূর্যোগ ও ত্রান সম্পাদক মোঃ কামাল হোসেন।

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা এর পক্ষ থেকে চরফ্যাসন -মনপুরা,  ভোলা-৪  এর মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন কে ফুলেল শ...
20/02/2026

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা এর পক্ষ থেকে চরফ্যাসন -মনপুরা, ভোলা-৪ এর মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন!

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।
15/02/2026

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা নির্বাহী পরিষদ এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা।  সকলকে প্রাণঢালা অভিনন্দন ❤️🇧🇩আলহামদুলিল্লাহ...
10/12/2025

চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা নির্বাহী পরিষদ এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা।
সকলকে প্রাণঢালা অভিনন্দন ❤️🇧🇩
আলহামদুলিল্লাহ।

08/12/2025

বিশেষ বিজ্ঞপ্তিঃ

আসসালামু আলাইকুম
যারা আসন্ন নির্বাহী পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার লক্ষে নমিনেশন ফর্ম ক্রয় করেছেন তাদেরকে অদ্য বিকাল ৫.০০ ঘটিকায় নির্বাচন কমিশন অফিস বিজ্ঞান অণুষদ (ডীন অফিসে) ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেলো।

ধন্যবাদ
এ এম. রাসেল
সহযোগী, নির্বাচন কমিশন।
চরফ্যাশন উপজেলা সমিতি,ঢাকা।

Address

Aziz Co-Oparative Market, 89 Bijoynagar, Palton, Dhaka/
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Charfashion Upazila Samity, Dhaka - CFUSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share