Dhaka University Students Association Of Bhairab

Dhaka University Students Association Of Bhairab ভৈরব উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন।
প্রতিষ্ঠা : ১৬ সেপ্টেম্বর ২০১৬

আসসালামু ওয়ালাইকুম,ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ...
18/03/2026

আসসালামু ওয়ালাইকুম,

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার নির্বাহী অফিসার জনাব কে এম মামুনুর রশীদ; রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মো.শহিদুল্লাহ; ভৈরব থানার অফিসার ইন চার্জ (ওসি) জনাব আতাউর রহমান আকন্দ এবং ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহিদুল হক জাবেদ।

এছাড়াও ডুসাবের সম্মানিত সিনিয়র ও প্রিয় জুনিয়র সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। বিশেষভাবে ডুসাবের সিনিয়র সদস্যদের অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের সকলকে আগামীর পথচলায় নতুন করে উদ্দীপ্ত করেছে।

একই সঙ্গে, যারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইফতার মাহফিলে সরাসরি উপস্থিত থাকতে পারেননি কিন্তু নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ডুসাব পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় এটি ছিল ডুসাব পরিবারের জন্য একটি সুন্দর ও স্মরণীয় আয়োজন।

১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরবের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসের মাধ্যমে নিজ এলাকায় ফিরেছ...
12/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরবের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসের মাধ্যমে নিজ এলাকায় ফিরেছেন। আমাদের সংগঠনের ইতিহাসে এটি একটি নতুন উদ্যোগ, যা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ও ডুসাব কমিটির সহযোগিতায় এই ব্যবস্থা সম্ভব হওয়ায় অনেক শিক্ষার্থীর যাতায়াত সহজ হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছে। দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রচেষ্টার পর এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আশা করি ভবিষ্যতেও আমাদের এলাকার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ছবিতে উয়ারী বটেশ্বরের কবির ভাইয়ের সাথে ডুসাবের সদস্যবৃন্দ।

Heartfelt birthday greetings to our President B.M. Rafiul. May this year bless you with countless opportunities to creat...
24/02/2026

Heartfelt birthday greetings to our President B.M. Rafiul.

May this year bless you with countless opportunities to create and celebrate beautiful memories while reaching new heights of success.
Warm wishes from the DUSAB family.

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় মাহফুজ আহমেদ শুভ ভাইকে ডুসাব পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা...
11/02/2026

৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় মাহফুজ আহমেদ শুভ ভাইকে ডুসাব পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

তার পরিশ্রম ও অধ্যবসায় আমাদের অনুজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তার আগামীর পথচলা উজ্জ্বল ও ফলপ্রসূ হোক, এই কামনা করি।

অভিনন্দন হাবিবা আক্তার তানহা🌸তোমার এই সাফল্যের জন্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) এর পক্ষ থেক...
11/02/2026

অভিনন্দন হাবিবা আক্তার তানহা🌸
তোমার এই সাফল্যের জন্য
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) এর পক্ষ থেকে রইলো শুভকামনা।

অভিনন্দন 💚মাহফুজ আহমেদ শুভ ৪৬তম বিসিএস প্রসাশন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) আমাদের ডুসাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ...
08/02/2026

অভিনন্দন 💚
মাহফুজ আহমেদ শুভ
৪৬তম বিসিএস প্রসাশন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)

আমাদের ডুসাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ শুভ ৪৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ডুসাব পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।

অভিনন্দন প্রাদিতা মেহনাজ নিধি 🌸তোমার এই সাফল্যের জন্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) এর পক্ষ থ...
20/01/2026

অভিনন্দন প্রাদিতা মেহনাজ নিধি 🌸
তোমার এই সাফল্যের জন্য
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যসোসিয়েশন অব ভৈরব (ডুসাব) এর পক্ষ থেকে রইলো শুভকামনা।

Wishing a very happy birthday to our former president Farid Uddin Diganta.May Allah Almighty grant you continued success...
07/01/2026

Wishing a very happy birthday to our former president Farid Uddin Diganta.

May Allah Almighty grant you continued success, good health, and well-being. With best regards and sincere wishes from the DUSAB family.

Wishing a very happy birthday to our recently former General Secretary, Mr. Rasel Ahmed Tonmoy. With heartfelt regards f...
24/12/2025

Wishing a very happy birthday to our recently former General Secretary, Mr. Rasel Ahmed Tonmoy. With heartfelt regards from DUSAB. 🎉

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি,ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর...
21/12/2025

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি,

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকাল ৩:৩০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ঢাকার বাইরের যে সকল পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে এবং তাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেসব শিক্ষার্থী আজ ২১ ডিসেম্বর বিকাল ৫:০০টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২:০০টার মধ্যে ঢাকায় কেন্দ্র পরিবর্তনের জন্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের কপি আপলোড করতে হবে।


(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।

19/12/2025

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ১দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।

গৌরব, ইতিহাস ও ঐতিহ্যের মাস,প্রিয় মাতৃভূমির ৫৪ তম জন্মদিবস উপলক্ষে ডুসাব পরিবারের পক্ষ থেকে সকলকে জানাইবিজয় দিবসের শুভেচ...
15/12/2025

গৌরব, ইতিহাস ও ঐতিহ্যের মাস,
প্রিয় মাতৃভূমির ৫৪ তম জন্মদিবস উপলক্ষে ডুসাব পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই
বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students Association Of Bhairab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share