জাতীয় আইনজীবী ঐক্য

জাতীয় আইনজীবী ঐক্য আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আইনজীবী ঐক্য।

নিহত বিজ্ঞ সহকর্মী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ-এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকবার্তা 🕊️​স্বৈরাচার পতনের সেই ঐতিহাসিক দিনে (...
05/08/2026

নিহত বিজ্ঞ সহকর্মী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ-এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকবার্তা 🕊️

​স্বৈরাচার পতনের সেই ঐতিহাসিক দিনে (৫ই আগস্ট, ২০২৪) দেশের কল্যাণ, ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে অবস্থান নিতে গিয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন কুমিল্লার অত্যন্ত সৎ, সজ্জ্বন ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​তিনি অকৃত্রিমভাবে দেশপ্রেম ও ন্যায়বিচারের আদর্শ লালন করতেন। দেশের সংকটকালে একজন দায়িত্বশীল নাগরিক ও আইনজীবী হিসেবে তাঁর এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ সমগ্র আইনজীবী সমাজ তথা পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
​যাঁরা দেশের মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের এই মহামূল্যবান ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ আবুল কালাম ভাই আমাদের অন্তরে চিরঅম্লান হয়ে থাকবেন।
​দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠে—কেবল একজন পেশাদার সহকর্মী আইনজীবীর এই মহান বীরত্ব ও আত্মত্যাগের প্রতি ‘জাতীয় আইনজীবী ঐক্য’ জ্ঞাপন করছে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।
​আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় বিজ্ঞ সহকর্মীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।
​—
জাতীয় আইনজীবী ঐক্য - National Lawyers Unity
(“আইনজীবী সুরক্ষা আইন” বাস্তবায়নের প্রত্যয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন)
​ #জাতীয়_আইনজীবী_ঐক্য #প্রেস_বিজ্ঞপ্তি

আইনজীবীদের পেশাগত সুরক্ষা ও আইনি মর্যাদায় আমরা আপসহীন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে পেশাগত ও সরকারি দায়িত্ব পালনকালে ঢা...
05/08/2026

আইনজীবীদের পেশাগত সুরক্ষা ও আইনি মর্যাদায় আমরা আপসহীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে পেশাগত ও সরকারি দায়িত্ব পালনকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর-এর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'জাতীয় আইনজীবী ঐক্য'-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হলো।
একজন আইনজীবীর সুরক্ষার ওপর আঘাত মানেই সমগ্র আইন পেশা ও আইনের শাসনের ওপর আঘাত। অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান সরকারের নিকট বর্তমান বাংলাদেশ বিজ্ঞ আইনজীবী গনের সাথে হওয়া বিভিন্ন অন্যায় ও অপরাধ মূলক ঘটনায় বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবীগন এবং আইন পেশার বৃহৎ স্বার্থে দ্রুততম আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবী জানাচ্ছি ।

03/08/2026

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন জাতীয় আইনজীবী ঐক্য এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগ্রামী আহবায়ক এড. নুরুল করিম বিপ্লব(সহঃ এটর্নি জেনারেল, বাংলাদেশ) ও বিপ্লবী সদস্য সচিব এড. নিয়ামুস সালেহ মিশুক একসাথে ফ্রেমবন্দী।

জাতীয় আইনজীবী ঐক্য - National Lawyers Unity
Adv Niamus Saleh Mishuk
Md Nurul Karim Biplob

✊✊আমাদের সহকর্মীর ওপর এহেন আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না; দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করা হোক! 💔...
01/08/2026

✊✊আমাদের সহকর্মীর ওপর এহেন আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না; দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করা হোক! 💔

আইন পেশার সহযোদ্ধা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনায় **জাতীয় আইনজীবী ঐক্য** গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; আমরা তাঁদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
একের পর এক বিজ্ঞ আইনজীবীদের ওপর এভাবে আঘাত আসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং পুরো বিচার ব্যবস্থার সুরক্ষার ওপর এক মারাত্মক আঘাত। আমাদের ব্যথিত হৃদয় আজ ন্যক্কারজনক এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার।
রাষ্ট্র ও সরকার আমাদের সবার অভিভাবক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বর্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে।
পাশাপাশি, দেশের আইনজীবীদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বহুল প্রত্যাশিত **'আইনজীবী সুরক্ষা আইন'** প্রণয়ন ও বাস্তবায়ন করা সময়ের দাবি। বর্তমান সরকার যদি কার্যকর ও উপযোগী পদক্ষেপের মাধ্যমে এই ঐতিহাসিক আইনটি বাস্তবায়ন করে, তবে তা ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই সরকারের জন্য এক অনন্য ও সম্মানজনক মাইলফলক হয়ে থাকবে। যুগ যুগ ধরে এবং প্রজন্ম থেকে প্রজন্মে আইনজীবী সমাজ সরকারের এই যুগান্তকারী ভূমিকা ও অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে আমরা সর্বদা সরকারের ইতিবাচক ও ইতিবাচক অগ্রযাত্রার পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় আইনজীবী ঐক্য
#জাতীয়_আইনজীবী_ঐক্য #আইনজীবী_সুরক্ষা_আইন #বিচার_চাই #ইতিহাসিক_আইন #ন্যায়বিচার

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে  দল-মত ও ব্যক্তি স্বার্থ নির্বিশেষে সর্বস্তরের ব...
31/07/2026

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ,
আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে দল-মত ও ব্যক্তি স্বার্থ নির্বিশেষে সর্বস্তরের বিজ্ঞ আইনজীবী গণের অংশগ্রহণে বিজ্ঞ আইনজীবীগণের বহুল প্রত্যাশিত আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে সৃষ্ট অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় আইনজীবী ঐক্য এর নিয়মিত সাপ্তাহিক ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত হয়ে সংগঠনের পথ চলাকে সমৃদ্ধ করায় সকল বিজ্ঞ আইনজীবী স্যার ম্যাডামকে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আগামী সপ্তাহের মিটিং এ যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোনঃ https://chat.whatsapp.com/CoxUDe1iNmO7iq9zQfx39k
জাতীয় আইনজীবী ঐক্য
জাতীয় আইনজীবী ঐক্য - National Lawyers Unity
❝জাতীয় আইনজীবী ঐক্য❞

জাতীয় আইনজীবী ঐক্য​অদ্য ৩১/৭/২৬ ইং তারিখ রোজ শুক্রবার রাত ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী স...
31/07/2026

জাতীয় আইনজীবী ঐক্য

​অদ্য ৩১/৭/২৬ ইং তারিখ রোজ শুক্রবার রাত ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় আইনজীবী ঐক্য কর্তৃক আয়োজিত ভার্চুয়াল মিটিং এর এজেন্ডা:

১)​সাংগঠনিক আলোচনা

২)​আগামীকাল ঢাকায় সংগঠনের আহ্বায়ক মহোদয়ের চেম্বারে (সংগঠনের অস্থায়ী কার্যালয়) অনুষ্ঠিত হতে যাওয়া মিটিং-এ আপনার অংশগ্রহণ সংক্রান্ত মতামত

৩)​বিগত ২৮/৭/২৬ ইং আমাদের কেন্দ্র ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সভা সংক্রান্ত বিশ্লেষণমূলক আলোচনা

৪) ​সংগঠনের সংগ্রামী আহ্বায়ক ও বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক পুনরায় বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় শুভেচ্ছা জ্ঞাপন।
জাতীয় আইনজীবী ঐক্য
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকঃ https://chat.whatsapp.com/CoxUDe1iNmO7iq9zQfx39k?s=cl&p=a&ilr=1&amv=2

Address

জামান টাওয়ার, লেভেল-৯ (১০ম তলা), রুম নং-১০০৭/এ, ৩৭/২ বক্স কালভার্ট রোড পুরানা পল্টন, ঢাকা।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় আইনজীবী ঐক্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share