Holy Rosary Jubo Sangha

Holy Rosary Jubo Sangha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Rosary Jubo Sangha, Youth Organization, Holy Rosary Church, Tejgaon, Dhaka.
(2)

হলি রোজারি যুব সংঘ তেজগাঁও ধর্মপল্লীর কেন্দ্রীয় যুব সংঘ।
এই সংঘ তেজগাঁও ধর্মপল্লীর যুবক-যুবতীদের উন্নয়ন ও কল্যাণমুখী সংগঠন। খ্রিস্টীয় আদর্শ, মণ্ডলীর শিক্ষা, ঐতিহ্য, মঙ্গল সমাচার, মূল্যবোধ, মিলন ও ভ্রাতৃত্ব এই সংঘের মূল ভিত্তি।

গত ১৩ই জুন ২০২৬ তারিখে হলি রোজারি যুব সংঘের আয়োজনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সেমিনার অনুষ...
14/06/2026

গত ১৩ই জুন ২০২৬ তারিখে হলি রোজারি যুব সংঘের আয়োজনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

মেরী হাউজ , সেন্ট মেরীস হোস্টেল, মেরী এন্ড ট্রীজা হাউজ এবং হলি রোজারি যুব সংঘ থেকে সর্বমোট ১৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে এই সেমিনারটি সম্পন্ন হয়।

এই বিশেষ ফ্লোর সেশন প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়।প্রার্থনার পরপরই সংকোচ দূরীকরণের লক্ষ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।পরবর্তীতে পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ,পরীক্ষা সংশ্লিষ্ট দিকনির্দেশনা, বিষয়ভিত্তিক ধারণা প্রদান,প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান এবং টিফিনের ব্যবস্থা করা হয়।পরীক্ষার্থীদের সকলের পক্ষ থেকে একজন, হলি রোজারি যুব সংঘের সময়োপযোগী এই উদ্যোগ ও কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার অনুভূতি ব্যক্ত করে থাকে।পরিশেষে প্রার্থনার মধ্য দিয়েই কার্যক্রম টি সমাপ্ত হয়।

পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সঠিক প্রস্তুতির লক্ষ্যেই আমাদের যুব সংঘের এই ক্ষুদ্র প্রয়াস। তারা যেন সুস্থ থেকে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। হলি রোজারি যুব সংঘের পক্ষ থেকে সকল এইচএসসি পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করছি।

গতকাল ১২ই জুন ২০২৬ , পবিত্র যীশু হৃদয়ের পর্ব দিনে তেজগাঁও পবিত্র জপমালা রাণী গির্জায় ধর্মপল্লীর সেবক-সেবিকাদের নিয়ে "আহ্...
13/06/2026

গতকাল ১২ই জুন ২০২৬ , পবিত্র যীশু হৃদয়ের পর্ব দিনে তেজগাঁও পবিত্র জপমালা রাণী গির্জায় ধর্মপল্লীর সেবক-সেবিকাদের নিয়ে "আহ্বায়ক বিষয়ক সেমিনার" অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে হলি রোজারি যুব সংঘের সদস্যরা অত্যন্ত সক্রিয় ও নিষ্ঠার সাথে সহযোগিতা প্রদান করেছে।সকালের পবিত্র খ্রিষ্টযাগে সেবক-সেবিকাদের সাথে গান পরিবেশনায় সহযোগিতার পাশাপাশি দিনব্যাপী সেমিনারের শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ক্ষেত্রে লাইন মেইনটেইন করা, শিশুদের সাথে নিয়ে বিশেষ 'অ্যাকশন সং' পরিবেশন করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও আনন্দমুখর করেছে।একইসাথে অংশগ্রহণকারীদের খাবার সুশৃঙ্খলভাবে বিতরণে যুব সংঘের সদস্যরা সহযোগিতা প্রদান করেছে।সেবক-সেবিকাদের এই আধ্যাত্মিক যাত্রায় এবং ধর্মপল্লীর এই সুন্দর আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে এই কার্যক্রমে সহযোগিতায় থাকতে পেরে হলি রোজারি যুব সংঘের সদস্যরা অত্যন্ত আনন্দিত।

হলি রোজারি যুব সংঘের সহ-গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক - মিস. Heeya Gomes এর নিজ হাতে আঁকা কার্টুন চিত্র প্রকাশিত হলো দেশের ...
09/06/2026

হলি রোজারি যুব সংঘের সহ-গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক - মিস. Heeya Gomes এর নিজ হাতে আঁকা কার্টুন চিত্র প্রকাশিত হলো দেশের শীর্ষস্থানীয় পত্রিকা "প্রথম আলোর" জনপ্রিয় ক্রোড়পত্র - "রস+আলো", সিজন ২ সংখ্যা ৩ এ।

জনপ্রিয় ক্রোড়পত্রে তার আঁকা কার্টুন চিত্রটি প্রকাশিত হওয়ায় আমরা হলি রোজারি যুব সংঘ পরিবার গর্বিত ও আনন্দিত।এই উল্লেখযোগ্য অর্জনের জন্য যুব সংঘের পক্ষ থেকে মিস. হিয়া গমেজকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার নিঁখুত সৃজনশীলতা, অধ্যবসায় ও শৈল্পিক দৃষ্টিভঙ্গি তাকে আগামীতে আরও বৃহৎ পরিসরে সাফল্যের দ্বারে পৌঁছে দেবে।হলি রোজারি যুব সংঘে তার শৈল্পিক ছোঁয়া যুব সংঘের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে আমরা প্রত্যাশা রাখছি।

শুভেচ্ছান্তে,
হলি রোজারি যুব সংঘ।








#প্রথমআলো

"প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ", ৫ই জুন ২০২৬ - বিশ্ব পরিবেশ দিবসে এই প্রতিপাদ্যকে সামনে ...
05/06/2026

"প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ", ৫ই জুন ২০২৬ - বিশ্ব পরিবেশ দিবসে এই প্রতিপাদ্যকে সামনে রেখে হলি রোজারি যুব সংঘের আয়োজনে আজ তেজগাঁও পবিত্র জপমালা রাণী ধর্মপল্লী প্রাঙ্গণ, সেন্ট জন ভিয়ান্নী হাসপাতাল,মাদার তেরেজা হাউজ এবং মেরী হাউজ এই ৪টি স্থানে নিম চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

শুরুতেই তেজগাঁও ধর্মপল্লীতে প্রার্থনার মধ্য দিয়ে ধর্মপল্লীর প্রাঙ্গণে নিম চারা বিতরণ করা হয়। পরবর্তীতে বাকি স্থানগুলোতে যুব সংঘের সদস্যরা উক্ত দিনের তাৎপর্য সহভাগিতার পাশাপাশি বৃক্ষ বিতরণ করে থাকে।শেষ স্থান - মাদার তেরেজা হাউজে নিম চারা বিতরণ করে প্রার্থনার মধ্য দিয়ে উক্ত দিনের কর্মসূচি সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন হয়। যুব সংঘের সদস্যদের সাথে চারটি স্থানেই উপস্থিত ছিলেন হলি রোজারি যুব সংঘের আধ্যাত্মিক পরিচালক , শ্রদ্ধেয় ফাদার সাগর জেমস ক্রুজ ।

নির্বিচারে গাছ কাটার ফলে যে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তা রুখে দিতে এবং বাতাস থেকে বিষাক্ত কার্বন শুষে নিতে নিম গাছের কোনো জুড়ি নেই। জলবায়ু বদলে দিয়ে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই হলি রোজারি যুব সংঘের এই বিশেষ নিম চারা বিতরণ কর্মসূচি। আশা করি জলবায়ু ও প্রকৃতির সুরক্ষায় ঔষধী বন্ধু এই নিম গাছগুলো উক্ত ৪ টি স্থানে যত্ন সহকারে বড় হয়ে উঠবে।

একইসাথে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচির পরপরই সংঘের ৮ম মাসিক সভা সকল সদস্যের সক্রিয় উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়।





আগামীকাল ৫ই জুন ২০২৬ - বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হলি রোজারি যুব সংঘ কর্তৃক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 🌴 বৃক্...
04/06/2026

আগামীকাল ৫ই জুন ২০২৬ - বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হলি রোজারি যুব সংঘ কর্তৃক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

🌴 বৃক্ষ বিতরণ কর্মসূচি :-
⏲️ সময়:-বিকেল ৪.০০ ঘটিকা
📍স্থান :- তেজগাঁও গীর্জা প্রাঙ্গণে একত্রিত হয়ে অন্যান্য গন্তব্যে স্থানে যাওয়া হবে।

আজ হলি রোজারি যুব সংঘের সক্রিয় নির্বাচিত সদস্য মি. সাগর সরদার এর জন্মদিন। ❤জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইল।...
01/06/2026

আজ হলি রোজারি যুব সংঘের সক্রিয় নির্বাচিত সদস্য মি. সাগর সরদার এর জন্মদিন। ❤

জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের এই আনন্দমুখর দিন আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আপনার মধ্য দিয়ে আমাদের হলি রোজারি যুব সংঘ আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনাই করি।
শুভ জন্মদিন❤

শিক্ষা সফর - ২০২৬ (২১মে–২৩মে) আয়োজনে - হলি রোজারি যুব সংঘ স্থান - কক্সবাজার  বইয়ের পাতা ছেড়ে যখন প্রকৃতির খোলা আঙিনায় পা...
28/05/2026

শিক্ষা সফর - ২০২৬ (২১মে–২৩মে)
আয়োজনে - হলি রোজারি যুব সংঘ
স্থান - কক্সবাজার

বইয়ের পাতা ছেড়ে যখন প্রকৃতির খোলা আঙিনায় পা রাখা হয়, তখন শেখার সীমানা বেড়ে যায়। হলি রোজারি যুব সংঘের এই ৩ দিনের সফর ছিল তেমনই এক জীবন্ত পাঠশালা—যেখানে সমুদ্র শেখালো ধৈর্য, পাহাড় শেখালো অধ্যবসায়, আর মানুষ শেখালো সহমর্মিতা ও আন্তরিকতা।শিক্ষা সফরে নিয়মিত সদস্যের সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় ফাদার রিগ্যান পিউস কস্তা,উপদেষ্টা হেলেন কাপালি এবং সংগঠনের সম্মানিত সভাপতি।

শিক্ষা সফরে কক্সবাজারের বৈচিত্র্যময় স্থানগুলো শুধু ভ্রমণ নয়, জীবনের পাঠও হয়ে ওঠে। কলাতলী বিচের নিটল ব্যা রিসোর্টে অবস্থানকালে সমুদ্রকেন্দ্রিক মানুষের জীবিকা ও সমুদ্রের নির্মলতা চোখে পড়ে। সুগন্ধা ও লাবণী বিচের কোলাহল আর ঢেউয়ের খেলা পর্যটনের প্রাণচাঞ্চল্য বোঝায়, আর ইনানী বিচের স্বচ্ছ নীল পানি প্রকৃতির নিঃশব্দ মহিমা তুলে ধরে। হীমছড়ির ঝর্ণা ও সবুজ পাহাড়, পাটুয়ার টেকের ঢেউয়ের সাথে পাথুরে সৌন্দর্য যেনো কঠিন বাধাকেও হার মানায়। রেজুখালের কাঁদা চর,জেলেদের মাছ ধরা,বড় বড় সাম্পান, ঝাউবন দেখতে পাওয়া যেনো এক জীবনের প্রশান্তি। একইসাথে ঝাউবানের বাতাসে দোলনায় দুলতে থাকার আনন্দ হারিয়ে নিয়ে যায় রূপকথার জগতে। কাঁকড়া বিচে নির্জন বালুচর,ঢেউয়ের গুনগুন শব্দ,বালুর উপর ছুটে বেড়ানো কাঁকড়া যা মানুষ দেখলেই টুপ করে গর্ত করে নিজের আত্মরক্ষার কৌশল করে নেয়। বার্মিজ মার্কেটে রঙিন পোশাক,হস্তশিল্প,আচার আরও বিভিন্ন ভিন্ন সংস্কৃতির মিশ্রণ।
এই ভ্রমণে কক্সবাজারের প্রকৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা ও সীমাবদ্ধতা কাছ থেকে দেখার পাশাপাশি যুব সংঘের সদস্যদের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরও গভীর হয়, যা শিক্ষা সফরের আসল স্বার্থকতা।

একসাথে ভ্রমণ,চান্দের গাড়িতে প্রকৃতি উপভোগ,আলাপ,পাহাড় বেয়ে ওঠা,সমুদ্রে নামা,আনন্দ করা,একত্রে খাবার খাওয়া ও একসাথে থাকা,প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে বিশ্বাস ও বন্ধন আরও দৃঢ় হয়।এই শিক্ষা সফর আমাদের শুধু কক্সবাজারকে চিনিয়েছে তা নয়, নিজেদেরও নতুন করে চিনিয়েছে। প্রকৃতি শেখালো ধৈর্য, মানুষ শেখালো সংগ্রাম, আর দলগত অভিজ্ঞতা শেখালো ঐক্যের শক্তি। এই স্মৃতি ও শিক্ষা আমাদের সংগঠনের কাজে দীর্ঘদিন প্রেরণা হয়ে থাকবে।

আজ হলি রোজারি যুব সংঘের সহ-ক্রীড়া সম্পাদক মি. ইভান্স গমেজ এর জন্মদিন। ❤জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে...
26/05/2026

আজ হলি রোজারি যুব সংঘের সহ-ক্রীড়া সম্পাদক মি. ইভান্স গমেজ এর জন্মদিন। ❤
জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের এই আনন্দমুখর দিন আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আপনার মধ্য দিয়ে আমাদের হলি রোজারি যুব সংঘ আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনাই করি।
শুভ জন্মদিন❤

Address

Holy Rosary Church, Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Rosary Jubo Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share