Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা

Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা SOCIAL ORGANISATION

রক্তের বন্ধনে -জালালাবাদ  ব্লাড ডোনার্স ক্লাব---------------------------------------------গতকাল ১৩ জুলাই ২০২৬ তারিখে হবি...
15/06/2026

রক্তের বন্ধনে -
জালালাবাদ ব্লাড ডোনার্স ক্লাব
---------------------------------------------
গতকাল ১৩ জুলাই ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অপারেশন রোগী শিরিন চৌধুরীকে পদ্মা জেনারেল হাসপাতালে জালালাবাদ ব্লাড ডোনার্স গ্রুপ থেকে এক ব্যাগ B+ পজিটিভ রক্ত দান করা হয়।

এছাড়া ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের ধারাবাহিক চিকিৎসা কার্যক্রম হিসাবে সপ্তাহের প্রতি শনিবারে জালালাবাদ ভবনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ঢাকার বিভিন্ন স্থানে ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট থেকে আগত রোগীকে হাসপাতালে ভর্তির সহায়তা, চিকিৎসার জন্য সিলেট থেকে আগত আর্থিক অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে।

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল
14/06/2026

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-------------------------------সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব  মাওলা...
13/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
-------------------------------
সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ এলাকার মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা গভীর শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।

সি এম কয়েস সামী
সভাপতি
আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য এবং জালালাবাদ শিক্ষা ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মসিহ্ মালিক চৌধুরী ইস্টার্ন ব্যাংক প...
12/06/2026

জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য এবং জালালাবাদ শিক্ষা ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মসিহ্ মালিক চৌধুরী ইস্টার্ন ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদে সদস্য নিযুক্ত হওয়ায় এসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা তার এই নিয়োজনে আনন্দিত। নতুন দায়িত্বে তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

সিএম কয়েস সামি
সভাপতি
আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা।

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার  সহ-সভাপতি ও জালালাবাদ ভবন ট্রাষ্টের সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বো...
07/06/2026

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সহ-সভাপতি ও জালালাবাদ ভবন ট্রাষ্টের সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।


সি এম কয়েস সামি
সভাপতি
আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।

অকাল প্রয়াত পুত্রের জন্য শোকাহত পিতার আকুল আবেদন : জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে...
07/06/2026

অকাল প্রয়াত পুত্রের জন্য শোকাহত পিতার আকুল আবেদন :
জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট তবারক হোসেইন এর পুত্র তানভীর হোসেইন শুভ সম্প্রতি ইন্তেকাল করেন।
-----------------------------------
আমাদের মেজো পুত্র বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এই সমিতির জীবন সদস্য তানভীর হোসেইন শুভ আকস্মিক ভাবে ইন্তেকাল করেছে। তাকে হারিয়ে আমরা গভীর শোক সাগরে নিমজ্জিত । তাকে ০৩.০৬.২০২৬ বাদ আসর আজিমপুর গোরস্তানে দাফন করা হয়েছে। আমাদের পারিবারিক স্বজন ও তার সহকর্মী - বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ী তার জানাজায় উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানিয়েছেন।
আমার পুত্র অত‍্যন্ত মেধাবী সৎ দক্ষ কর্মকর্তা ও সদালাপী বন্ধু বৎসল ব‍্যক্তি ছিল।
সে তার জীবদ্দশায় যদি সে কারো সাথে কোন রুঢ় আচরণ করে থাকে তবে তাকে ক্ষমা করে দেওয়ার জন‍্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার কাছে যদি কারো কোন দেনা পাওনা থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
———শুভর শোকস্তব্ধ পিতা - তবারক হোসেইন ।

দোয়া কামনা------------------বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বীর উত্তম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল  হারুন আহমেদ চৌধুরী গুরুতর...
06/06/2026

দোয়া কামনা
------------------
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বীর উত্তম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারুন আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সি এম এইচ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জনাব সি এম কয়েস সামি তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
মহান আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘায়ু নসিব করেন এবং সুস্থতার সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন—এই দোয়া করি। সকলের নিকট তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।

সি এম কয়েস সামি
সভাপতি
আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন

রক্তের বন্ধনে -জালালাবাদ  ব্লাড ডোনার্স ক্লাব-------------------------------আজ ৫ জুন ২০২৬  তারিখে এসোসিয়েশনের সাবেক সাধ...
06/06/2026

রক্তের বন্ধনে -
জালালাবাদ ব্লাড ডোনার্স ক্লাব
-------------------------------
আজ ৫ জুন ২০২৬ তারিখে
এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য এড. জসিম আহমেদ এর বোন তাহমিনা বেগমের কোলন ক্যান্সার এর অপারেশনের জন্য গ্রীন লাইফ হাসপাতালে জালালাবাদ ব্লাড ডোনার্স গ্রুপ থেকে এক ব্যাগ রক্ত প্রদান করা হয়।

এছাড়া ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের ধারাবাহিক চিকিৎসা কার্যক্রম হিসাবে সপ্তাহের প্রতি শনিবারে জালালাবাদ ভবনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ঢাকার বিভিন্ন স্থানে ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট থেকে আগত রোগীকে হাসপাতালে ভর্তির সহায়তা, চিকিৎসার জন্য সিলেট থেকে আগত আর্থিক অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন----------------------------------------------------জালালাবাদ এসোসিয়েশন অব আমেরি...
29/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
----------------------------------------------------
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি জনাব আবুল বাছিত সাহেব গতকাল ভোর ৭:২৪ মিনিটে (নিউইয়র্ক সময়) বার্ধক্যজনিত কারণে ব্রংক্সের লিংকন হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
সি এম কয়েস সামী
সভাপতি
আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা

26/05/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা:

Share