Al-Ummah Foundation - আল উম্মাহ ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Al-Ummah Foundation - আল উম্মাহ ফাউন্ডেশন

Al-Ummah Foundation - আল উম্মাহ ফাউন্ডেশন একটি সামাজিক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।

21/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল-উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙🕋

20/03/2026

আল- উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি "ঈদ মোবারক "

20/03/2026

আলহামদুলিল্লাহ! অত্যান্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে আল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত "ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি - ২০২৬"। উক্ত কর্মসূচি তে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিগণ, সংগঠনের সদস্য এবং সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট আবু হানিফ সাহেব। তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে এবং উপস্থিত সকল মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সকলের সহযোগীতায় আল-উম্মাহ ফাউন্ডেশন সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

18/03/2026

আল উম্মাহ ফাউন্ডেশন এর "ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি - ২০২৬" এ মূল্যবান বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি জনাব ডাঃ আমিনুল ইসলাম।

"ঈদ মানে খুশি, ঈদ মানে দানসবার মুখে হাসি—এই তো আসল প্রাণ" 🕋🌙আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় “আল-উম্মাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে ...
17/03/2026

"ঈদ মানে খুশি, ঈদ মানে দান
সবার মুখে হাসি—এই তো আসল প্রাণ" 🕋🌙

আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় “আল-উম্মাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ভাইবোনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে—এই লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। কিছু হাসিমুখ, কিছু দোয়া আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️
আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।

ঈদের আনন্দ হোক সবার জন্য।

16/03/2026

আসসালামু আলাইকুম! আজ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় "আল-উম্মাহ ফাউন্ডেশন" এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ভাইবোনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উক্ত কর্মসূচিতে আপনারা সকলেই আমন্ত্রিত।

27/02/2026

নোটিশঃ
আল-উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সকল দায়িত্বশীলদের পরামর্শ সাপেক্ষে, বর্তমান সাধারন সম্পাদক জনাব জাহিদুল ইসলাম সোহেল কে তার ব্যক্তিগত অপারগতা ও সাংগঠনিক দুর্বলতার দরুন তার বর্তমান পদ সাধারন সম্পাদক পদ থেকে অস্থায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। এবং তার পরিবর্তে জনাব শাহ জামাল- কে আল-উম্মাহ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

25/12/2025

আলহামদুলিল্লাহ! ঠাকুরগাঁওয়ে আল-উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীত নিবারণের পাশাপাশি এই আয়োজন মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক অঙ্গীকার।
আসুন, মানবতার পাশে থাকি—একসাথে, নিরবচ্ছিন্নভাবে।

আল-উম্মাহ ফাউন্ডেশন | ঐক্য, সমৃদ্ধি ও মানবতার কল্যাণে।

আলহামদুলিল্লাহ!  ঠাকুরগাঁওয়ে আল-উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। তীব্র শীতে অস...
20/12/2025

আলহামদুলিল্লাহ! ঠাকুরগাঁওয়ে আল-উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীত নিবারণের পাশাপাশি এই আয়োজন মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক অঙ্গীকার।
আসুন, মানবতার পাশে থাকি—একসাথে, নিরবচ্ছিন্নভাবে।

আল-উম্মাহ ফাউন্ডেশন | ঐক্য, সমৃদ্ধি ও মানবতার কল্যাণে।

আলহামদুলিল্লাহ! আজ আল-উম্মাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হয়েছে। এখানে সুবিধা বঞ্চিত ভাইবোনদের মাঝে কম্বল...
19/12/2025

আলহামদুলিল্লাহ! আজ আল-উম্মাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হয়েছে। এখানে সুবিধা বঞ্চিত ভাইবোনদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আগামীকাল রোজ শনিবার ঠাকুরগাঁওয়ের প্রত্যান্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

Address

কামালগেট, কাইচাবাড়ী, আশুলিয়া, সাভার
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ummah Foundation - আল উম্মাহ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share