23/01/2025
গত ৫ ই আগষ্ট ধানমন্ডি ৩২-নাম্বারের বাড়ির অগ্নিকান্ডে মো: কামাল হোসেন মারা যান। স্বামী মো: কামাল হোসেন এর মৃত্যুতে স্ত্রী শারমিন আক্তার মানুষিক ভাবে ভেঙ্গে পরে। সেই সাথে অর্থনৈতিক ভাবেও প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্ত হয়। মেয়ে শারমিন আক্তারের জামাইকে ব্যবসা করার জন্য শাশুড়ী নুরুন্নাহার বেগম বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে ৬০,০০০৳ নিয়ে দেয়। যা পুরোটাই সুদে ঋন গ্রহন করে মেয়ের জামাইকে প্রদান করেছিলেন নুরুন্নাহার বেগম।
মেয়ের জামাই কামাল হোসেন এই টাকা সম্পূর্ণ পরিশোধ করার আগেই গত ৫ ই আগষ্ট ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডে মারা যায়। আমরা গত কয়েকদিন আগে পরিবার টার খবর পাই। পরিবারের সকল খরচ চালিয়ে এই সুদ এবং ঋনের টাকা পরিশোধ করা রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছিলো তাদের জন্য। ঋনের পরিমান ছিলো ৩০,০০০ টাকা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাজারীবাগ ঢাকা এর প্রতিনিধিগন সম্মিলিত প্রচেষ্টায় উক্ত পরিবারের ৩০,০০০৳ ঋন পরিশোধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে ঋণ দাতা সংস্থার সাথে কথা বলে আমরা সুদ মাফ করিয়ে আসল টাকা টা পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ।