Fact Detector Bangladesh

Fact Detector Bangladesh Fact Detector is a Bangladeshi independent fact-checking Organization. Stay with us. e-mail : [email protected]
Telegram : https://t.me/FactDetector

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদকের করা মামলার আসামি নোয়াখালীর সদর উপজেলার স্থায়ী ও বর্তমানে ঢাকার সিদ্দিকবাজার এলা...
20/08/2026

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদকের করা মামলার আসামি নোয়াখালীর সদর উপজেলার স্থায়ী ও বর্তমানে ঢাকার সিদ্দিকবাজার এলাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের (৪৫) সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই প্রজ্ঞাপনের ওপর ভিত্তি করে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবিসহ একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়, যা সত্য নয়।

ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি রবার্তো কার্লোস সৌদি আরবের পত্রিকা Okaz-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট অস্বীকার করেছেন। এই গুজবটি...
20/08/2026

ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি রবার্তো কার্লোস সৌদি আরবের পত্রিকা Okaz-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট অস্বীকার করেছেন। এই গুজবটি প্রথম ছড়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দল ‘এ.কে পার্টি’র সাংসদ আলী শাহিন। সম্প্রতি কার্লোস মুসলিম ফুটবল ব্যবসায়ী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন, সেই বিয়ের অনুষ্ঠানের ছবি এবং সেখানে থাকা ইসলামিক অনুষঙ্গ গুজবের জোর আরো বাড়িয়ে দেয়।

19/08/2026

বিশ্বব্যাংক ও ILOEST-এর ডেটা বিশ্লেষণ এবং যাচাই করে দেখা যায়, শেখ হাসিনার শাসনামলে অর্থাৎ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে বেকারত্ব সর্বোচ্চ ছিলোনা। বরং ঐ সময়কালে সবথেকে বেশি গড় বেকারত্ব ছিলো নেপাল ও আফগানিস্তানে। অর্থাৎ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভীর দাবিটি অসত্য এবং বিভ্রান্তিকর।

17/08/2026

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ আগস্ট (২০২৬) কিশোরগঞ্জ সফরে এক সমাবেশে বক্তৃতায় বাংলাদেশে উপজেলার সংখ্যা ৫৫৩টি বলে দাবি করেন। প্রকৃতপক্ষে, তাঁর দাবিটি সঠিক নয়। ১৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত বাংলাদেশে সর্বমোট উপজেলার সংখ্যা ৫০৩টি। সর্বশেষ গঠিত উপজেলাগুলো হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও।

বরং, দলীয়ভাবে বিএনপি তাদের নেতাকর্মী নিহতের বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি করে আসছে। সম্প্রতি আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান ক্রসফা...
17/08/2026

বরং, দলীয়ভাবে বিএনপি তাদের নেতাকর্মী নিহতের বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি করে আসছে। সম্প্রতি আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান ক্রসফায়ারের শিকার প্রসঙ্গে যে দাবি করেছেন, তার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, একইসাথে দলীয়ভাবে বিএনপি দাবি করলেও প্রকৃত তথ্য কিংবা নিহত নেতাকর্মীদের তালিকা কখনোই প্রকাশ করেনি। ফলে, আইনমন্ত্রীর এ দাবিটিও একইসাথে অসত্য এবং বিভ্রান্তিকর।

Former President of Bangladesh Ziaur Rahman’s alleged personal initiative to send 100,000 neem saplings to Saudi Arabia,...
17/08/2026

Former President of Bangladesh Ziaur Rahman’s alleged personal initiative to send 100,000 neem saplings to Saudi Arabia, along with the claim that Saudis call neem trees “Zia Trees,” finds no credible support in international or historical records. Historical accounts instead show that neem trees had already been planted in Saudi Arabia since the 1940s, while the Arafat tree-planting project was a public welfare Waqf (endowment) initiative launched by Saudi businessman Abdul Rahman Fakieh in 1986. Therefore, PM Tarique Rahman’s claim is factually false and deceptive.

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১ লাখ চারা পাঠানো এবং সৌদিরা নিমগাছকে ‘জিয়া ট্রি’ বলে ডাকে—...
17/08/2026

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১ লাখ চারা পাঠানো এবং সৌদিরা নিমগাছকে ‘জিয়া ট্রি’ বলে ডাকে— অনুসন্ধানে এই দাবির পক্ষে আন্তর্জাতিক ও ঐতিহাসিক কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং নিমগাছ সৌদিতে ১৯৪০’র দশক থেকেই রোপিত ছিলো, এবং আরাফাতে গাছ লাগানোর এই প্রকল্পটি একটি জনকল্যাণমূলক ‘ওয়াকফ’ প্রকল্প। সৌদি ব্যবসায়ী আব্দুল রহমান ফাকিহ্ ১৯৮৬ সালে প্রকল্পটি শুরু করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবিটি অসত্য ও ভিত্তিহীন।

Recently, Bangladesh Prime Minister Tarique Rahman claimed that “not a single gas well was drilled in 17 years.” However...
16/08/2026

Recently, Bangladesh Prime Minister Tarique Rahman claimed that “not a single gas well was drilled in 17 years.” However, available records show that 155 gas wells were drilled during the Awami League’s tenure from 2009 to July 2024, while six new gas fields were also discovered. In other words, the information provided by Prime Minister Tarique Rahman is factually inaccurate and deceptive.

সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন ‘১৭ বছরে একটিও গ্যাসকূপ খনন করা হয়নি’। তবে অনুসন্ধানে জা...
16/08/2026

সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন ‘১৭ বছরে একটিও গ্যাসকূপ খনন করা হয়নি’। তবে অনুসন্ধানে জানা যায়, ২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলেই গ্যাসকূপ খনন হয়েছে ১৫৫ টি, এছাড়াও আবিষ্কার হয়েছিলো নতুন ৬টি গ্যাসফিল্ড। অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদত্ত তথ্যটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

The claim made by the government’s Chief Whip and BNP Vice Chairman Nurul Islam Moni is false. During Sheikh Hasina’s te...
15/08/2026

The claim made by the government’s Chief Whip and BNP Vice Chairman Nurul Islam Moni is false. During Sheikh Hasina’s tenure, Sheikh Hasina herself rejected the idea of exporting natural gas, and Bangladesh never supplied its natural gas to India. Therefore, the allegation that “98% of Bangladesh’s gas was handed over to India” is entirely false, misleading, and factually unfounded.

Address

Dhaka
1201

Alerts

Be the first to know and let us send you an email when Fact Detector Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Fact Detector Bangladesh:

Shortcuts

Share