17/01/2026
শীতের কথন ও পিঠা উৎসবে লাবণ্যর চিকিৎসা সহায়তায় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুড স্টল উদ্যোগ
আগামীকাল শীতের কথন ও পিঠা উৎসবে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা একটি ফুড স্টল দিচ্ছি । এই আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের ডিপার্টমেন্টের ছোটবোন মেহেরিন চৌধুরী লাবণ্য–এর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানো। এই উদ্যোগের সম্পূর্ণ প্রফিট লাবণ্যের চিকিৎসার জন্যে পৌঁছে দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে লাবণ্যর Blood Cancer (T Cell Acute Lymphoblastic Leukemia) শনাক্ত হয়েছে এবং ইতোমধ্যে তার কেমোথেরাপি শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, সামনে Bone Marrow Transplant প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ব্যয়বহুল। পুরো চিকিৎসা প্রক্রিয়ায় আনুমানিক ৫০–৬০ লক্ষ টাকা প্রয়োজন। দুঃখজনকভাবে, লাবণ্যর বাবা আর বেঁচে নেই। এই কঠিন সময়ে পরিবারটি চরম আর্থিক ও মানসিক চাপে রয়েছে।
এই বাস্তবতায়, লাবণ্যর পাশে দাঁড়ানোই আমাদের সম্মিলিত মানবিক দায়িত্ব। আপনাদের প্রতিটি উপস্থিতি, প্রতিটি ক্রয় তার চিকিৎসার পথে একটি বাস্তব সহায়তা হয়ে উঠবে।
🍽️ আমাদের স্টলে থাকছে:
1️⃣ রাজকীয় জামাই সম্মান পিঠা
2️⃣ শীতের মিষ্টি সুখ পুডিং
3️⃣ শীতকালীন লোডেড চিপস
4️⃣ নরম ছোঁয়ার ঐতিহ্যবাহী পাটিসাপটা
5️⃣ খাস্তা সবজি আনন্দ পাকোড়া
6️⃣ আদুরে বেগুনি
7️⃣ দুধে ভেজানো নস্টালজিক চিতই পিঠা
আসুন, শীতের এই উৎসবে পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি একটি জীবন বাঁচানোর যাত্রায় আমরা সবাই অংশ নিই।
আপনাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতাই পারে লাবণ্যর জন্য আশার আলো হয়ে উঠতে।
সবাইকে সাদরে আমন্ত্রণ।
📥