Alor Dishari Foundation

Alor Dishari Foundation আলোর দিশারী ফাউন্ডেশন অলাভজনক, অরাজনৈতিক,মানব কল্যাণে নিবেদিত ও সেবামূলক প্রতিষ্ঠান।

26/09/2025

আজকের এই পবিত্র জুম্মার দিনে আল্লাহ্‌র কাছে প্রার্থনা, তিনি যেনো আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেন। জুম্মা মোবারক। আজকের এই দিনটি যেনো হয় আমাদের জীবনের গুনাহ সমূহ মাফ পাওয়ার দিন। ইয়া আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।

মানুষ মানুষের জন্য আসুন মানবতার পাশে দাঁড়াই গতকাল ২৩-০৯-২০২৫ ইং তারিখে আলোর দিশারী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কুচাইপট্টি ইউ...
24/09/2025

মানুষ মানুষের জন্য
আসুন মানবতার পাশে দাঁড়াই

গতকাল ২৩-০৯-২০২৫ ইং তারিখে আলোর দিশারী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কুচাইপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত জনাব মনির হোসেন মোল্লা-এর চিকিৎসার জন্য নগদ ১০,০০০ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এটা কেবল সাহায্য নয়—
এটা আমাদের ভালোবাসা, দোয়া আর পাশে থাকার অঙ্গীকার।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
মানবতার ডাকে এগিয়ে আসাই হলো প্রকৃত ইবাদত।
কারও কষ্ট লাঘব করে একটু স্বস্তি দেওয়াই হলো অন্তরের আসল শান্তি।

আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতা দান করুন এবং আপনাদের দোয়া ও সহযোগিতা কবুল করুন।

আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই,
তাদের চোখের জল মুছে হাসি ফোটাই।

#মানবতার_পাশে
#ভালোবাসা_ছড়াই

17/09/2025

আলহামদুলিল্লাহ
আমাদের আলোর দিশারী ফাউন্ডেশনের পক্ষ থেকে কুচাইপট্টি ইউনিয়ন , ৮ নং ওয়ার্ড, মুলগাঁও ফুসকাঠী স্কুল সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কাজে ২০,০০০ টাকা দান করা হয়েছে।

এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন,
আল্লাহ তাআলা তাদের দান কবুল করুন।

আমরা ফাউন্ডেশনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাই—সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে আমাদের সমাজকে আরও সুন্দর ও আলোকিত করতে এগিয়ে আসুন।
যাতে সামনে আমরা আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
#আলোর_দিশারী
#সামাজিক_উন্নয়ন
#দান_করা_সুখ

আলহামদুলিল্লাহ!!  #আলোর_দিশারী_ফাউন্ডেশন এর পক্ষ থেকে #কুচাইপট্টি_ইসলাহুল_উম্মাহ_মহিলা_মাদরাসায় এই স্পিকার টি ক্রয় করে ...
12/07/2025

আলহামদুলিল্লাহ!!
#আলোর_দিশারী_ফাউন্ডেশন এর পক্ষ থেকে
#কুচাইপট্টি_ইসলাহুল_উম্মাহ_মহিলা_মাদরাসায়
এই স্পিকার টি ক্রয় করে দেয়া হয়।যাতে করে
সব ছাত্রীদের কে এক সাথে ক্লাস করাতে পারে।

যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন
সকলের দান কে আল্লাহ তাআলা কবুল করেন।
পাশাপাশি #ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকা
প্রত্যেকটি সদস্যকে আল্লাহ তাআলা কবুল করে।

ইনশাআল্লাহ সামনে আরো বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আল্লাহ যদি কবুল করেন।

#পোস্টটি_শেয়ার_করে_এরকম_দানশীল_কাজে_আমাদের_উৎসাহিত_করবেন।

সামাজিক কবরস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়টি একটি মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।১. সমতা ও সহ...
10/07/2025

সামাজিক কবরস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়টি একটি মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

১. সমতা ও সহমর্মিতার প্রকাশ
সামাজিক কবরস্থান ধনী-গরিব, উচ্চ-নিম্ন, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান মর্যাদার জায়গা। এটি সমাজে সমতার বার্তা দেয়—মৃত্যুর পরে সবাই এক এবং সমান।

২. জমির সুষ্ঠু ব্যবহার
ব্যক্তিগত কবরস্থান গড়ে তোলা হলে জমির অপচয় হয়। কিন্তু একটি সামাজিক কবরস্থান বহু মানুষের জন্য ব্যবহৃত হতে পারে, যা জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।

৩. মানবিক দায়িত্ব পালন
মৃতদের সৎকার ও দাফন একটি ধর্মীয় ও মানবিক দায়িত্ব। সমাজ যখন যৌথভাবে এই দায়িত্ব গ্রহণ করে, তখন এটি একটি বড় রকমের মানবিক সহযোগিতার উদাহরণ হয়ে দাঁড়ায়।

৪. জরুরি প্রয়োজনে প্রস্তুতি
দুর্যোগ, মহামারী বা যেকোনো সংকটের সময় যদি দ্রুত দাফনের প্রয়োজন হয়, তখন সামাজিক কবরস্থান অতি জরুরি ও কার্যকরী ভূমিকা পালন করে।

৫. সেবামূলক ব্যবস্থাপনা সহজ হয়
যদি একটি কবরস্থান নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আওতায় থাকে, তাহলে তা পরিচ্ছন্ন ও সম্মানজনক থাকে। সামাজিকভাবে পরিচালিত কবরস্থানে এই রকম সেবাগুলি সহজ হয়।

৬. পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ
এই উদ্যোগ সমাজে একটি সচেতনতা সৃষ্টি করে—যেখানে সবাই মৃত্যুর কথা স্মরণ করে এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠে।

সামাজিক কবরস্থান কেবল মৃতদের দাফনের জায়গা নয়, বরং এটি জীবিতদের জন্যও একটি শিক্ষা—যেখানে সমতা, মানবতা, দায়িত্ববোধ ও সহানুভূতির বহিঃপ্রকাশ ঘটে। তাই প্রতিটি এলাকাতেই একটি সম্মানজনক, পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণযোগ্য সামাজিক কবরস্থান থাকা জরুরি।

এই দৃষ্টিকোণ থেকেই আলোর দিশারী ফাউন্ডেশন কুচাইপট্টি ইউনিয়নে একটি সামাজিক কবরস্থান করতে আগ্রহ প্রকাশ করেছে।
(এই আগ্রহকে বাস্তবে রুপ দেওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করি। )

উদাহরণস্বরূপ নিচে একটি কবরস্থানের ছবি দেওয়া হয়েছে।

Address

Kuchaipotty Union, Gosairhat, Shariatpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Dishari Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share