বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা
Call Website Contact the organization

বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা ঢাকাস্থ বালিয়াডাঙ্গী উপজেলার অধিবাসীদের সংগঠন । www.baliadangi.com

14/07/2026

তৈরী হও
আসছি টুর্নামেন্ট নিয়ে!
"ফুটবল টুর্নামেন্ট"
চা চক্রও থাকবে!!

ঠাকুরগাঁও-২ ( বালিয়াডাংগী- হরিপুর) আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মো: দবিরুল ইসলাম সাহেবের মৃত্যুতে @গভীর শোক...
28/05/2026

ঠাকুরগাঁও-২ ( বালিয়াডাংগী- হরিপুর) আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মো: দবিরুল ইসলাম সাহেবের মৃত্যুতে @গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। সংসদ সদস্য হিসেবে তিনি দেশের রাজনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, অভিজ্ঞতা ও জনগণের প্রতি দায়িত্ববোধ শ্রদ্ধার সঙ্গে জনগণ স্মরণ করবে।

আমরা ঢাকাস্থ বালিয়াডাঙ্গী উপজেলাবাসী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩
13/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩

ধন্যবাদ ৭১ টিভি।
07/03/2026

ধন্যবাদ ৭১ টিভি।

ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিলো বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। শ....

রাজধানীতে বসবাসরত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার ...
07/03/2026

রাজধানীতে বসবাসরত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর আসাদগেটের একটি কনভেনশন সেন্টারে বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মো. মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, বালিয়াডাঙ্গী আমাদের শেকড়। আমরা পেশাগত কারণে ঢাকায় থাকলেও আমাদের মন পড়ে থাকে এলাকায়। বালিয়াডাঙ্গী উপজেলার উন্নয়নে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই সমিতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়ানোর যে সুযোগ পাচ্ছি, তা আগামীতে আরও সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. ইউনুছ আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবির।
বক্তারা বলেন, এই ইফতার মাহফিল কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ঢাকায় বসবাসরত বালিয়াডাঙ্গীবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তানদের এক টেবিলে আসা এলাকার সাধারণ মানুষের জন্য আশার আলো দেখায়।
সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল কবির সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুস সবুর, সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুর রহমান, হেরিটেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়জুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. সিরাজদৌলা, স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান আলী এবং বিটিভির প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, বিগ্রেডিয়ার আলিম আল রাজি, সমিতির সহ সভাপতি আমিনুর ইসলাম, মাল্টি মানি চেঞ্জারের স্বত্বাধিকারী মোঃ মজিবর রহমান, সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম শাহিন, হাতিরঝিল থানার ওসি(তদন্ত) সাজ্জাদ হোসেন নয়ন, সমিতির নির্বাহী কমিটির মোজাফফর রহমান, জরজিসুর রহমান, তীরনই গ্রুপের স্বত্বাধিকারী মামুন অর রশিদ, সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, মইনুল হক মইন, হামিম গ্রুপের মোঃ আব্দুল আজিজ, মোঃ খাদেমুল ইসলাম রোমান, ইঞ্জি রায়হান আলী, অগ্রনি ব্যাংকের সাফিউল ইসলাম সুমন, আসাদুজ্জামান বাদল, সামসুজ্জোহা জোহা, সাদেকুল ইসলাম সাদেক, দিবাকর, সোহেল রানা, হাবিবুর রহমান রতন, মাহফুজার রহমান শিমুল, আমিরুল ইসলাম, মঞ্জুরুল আলম, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ মোস্তফা, শামিম হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং উপস্থিত সবার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

প্রস্তুত!
06/03/2026

প্রস্তুত!

আপনি/আপনারা আমন্ত্রিত।
24/02/2026

আপনি/আপনারা আমন্ত্রিত।

দ্রুত রেজিষ্ট্রেশন করুন।আপনার আসন নিশ্চিত করুন।
24/02/2026

দ্রুত রেজিষ্ট্রেশন করুন।
আপনার আসন নিশ্চিত করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা:

Shortcuts

Share