Alor Sandhan Foundation

Alor Sandhan Foundation About us: This organization will be service-oriented and voluntary, focused on social and community development.

Our Objective: Our primary objective is to advance the country by enhancing the skills and abilities of marginalized individuals in the overall development of the nation. Shakeel Ahmed Tiyas is the founder of the Alor Sandhan Foundation. He was born on February 13, 1992, in Durgapur, Kumarkhali, Tarapur Road, Kushtia District. During his student years in 2007, he envisioned a better society and established a voluntary organization called Alor Sandhan Foundation.

বজ্রপাত হতে নিজেদের নিরাপদ রাখতে করণীয় :১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ কর...
05/05/2025

বজ্রপাত হতে নিজেদের নিরাপদ রাখতে করণীয় :
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

পোষ্টটি শেয়ার করে সকলকে সতর্ক করি এবং নিজে সতর্ক থাকি।

আপনি ওদের খাবার দিন বা না দিন কোন সমস্যা নেই, আপনি না দিলে যে ওরা না খেয়ে মরবে তেমনটাও না। মনে রাখবেন- দূনিয়া অনেক বড়। আ...
25/01/2025

আপনি ওদের খাবার দিন বা না দিন কোন সমস্যা নেই, আপনি না দিলে যে ওরা না খেয়ে মরবে তেমনটাও না। মনে রাখবেন- দূনিয়া অনেক বড়। আপনি কুকুর ঘৃণা করেন, তাও ব্যাপার না। এড়িয়ে চলুন।
তবে, অনুরোধ কুকুর দেখলেই আঘাত করা থেকে বিরত থাকুন।

08/01/2025

আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইতে পারে, যা এক সপ্তাহব্যাপী অর্থাৎ ১৪ই জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা আগত শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। আজ বুধবার সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বাড়তে পারে।

শৈত্যপ্রবাহ চলাকালে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

Our Objective: Our primary objective is to advance the country by enhancing the skills and abilities of marginalized ind...
04/12/2024

Our Objective: Our primary objective is to advance the country by enhancing the skills and abilities of marginalized individuals in the overall development of the nation.

About us: This organization will be service-oriented and voluntary, focused on social and community development. Shakeel Ahmed Tiyas is the founder of the Alor Sandhan Foundation. He was born on February 13, 1992, in Durgapur, Kumarkhali, Tarapur Road, Kushtia District. During his student years in 2007, he envisioned a better society and established a voluntary organization called Alor Sandhan Foundation.

Address

North Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Sandhan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share