ভোলার সংস্কার Reform of Bhola

ভোলার সংস্কার Reform of Bhola ভোলা জেলার সংস্কার এবং উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ। ভোলা বরিশাল সেতু,মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়!

বৃহত্তর ভোলা জেলা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা। মহান স্বাধীনতা সংগ্রামের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্...
19/12/2024

বৃহত্তর ভোলা জেলা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা। মহান স্বাধীনতা সংগ্রামের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ভোলা জেলা রসদ জুগিয়েছে। মহান মুক্তিযুদ্ধের একজন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের ভোলা জেলার। গত সরকারের আমলে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন মন্ত্রী উপমন্ত্রী ভোলার ছিল কিন্তু ভোলার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ‌ ভোলায় রয়েছে প্রাকৃতিক গ্যাস, মৎস্য সম্পদ এবং ট্যুরিজমের বিশাল সমাহার। কিন্তু এই জনপদের মানুষ সব সময় অবহেলিত থেকে এসেছে। ২০২৪ এর আন্দোলনে একক জেলা হিসেবে সবচেয়ে বেশি শহীদ প্রায় (৫১ জন) হয়েছে আমাদের এই ভোলা জেলা থেকে 😭 শহীদ ভাইদের রুহের মাগফেরাত কামনা করছি। সরকার ভোলা জেলা থেকে গ্যাস, বিদ্যুৎ, ইলিশ অসংখ্য রপ্তানি পণ্য দেশে-বিদেশে রপ্তানি করছে। ‌ কিন্তু দুঃখের বিষয় এই জনপদের প্রত্যেকটি মানুষ এখনো ঔপনিবেশিক আমলের মত চরম দুঃখ কষ্টে বেঁচে আছে।

* বেহাল অবস্থায় পড়ে রয়েছে ভোলার চিকিৎসা ব্যবস্থা, ভোলা সদর হাসপাতালে ২৫০ শয্যার ব্যবস্থা থাকলেও ১০০ শয্যার জনবল দিয়ে কোনমতে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। এমন চিত্র প্রত্যেকটি উপজেলাতে। কেউ গুরুতর অসুস্থ হয়ে গেলে ভোলা থেকে ঢাকায় অথবা বরিশালে এনে চিকিৎসা করাতে হয়।

** ভোলা জেলার চতুর্দিকে জলবেষ্টিত নেই কোন সেতু 😭 বিগত কয়েক বছর ধরে ভোলা বরিশাল সেতুর ফিজিবিলিটি টেস্টে আটকে আছে 😭

**ভোলার শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য নেই তেমন আধুনিক শিক্ষা ব্যবস্থা। সকল কলেজ রয়েছে সেগুলোতে বিগত সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিচালিত হওয়ার কারণে শূন্য মেধার প্রচলন ঘটেছে।

*** ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা হওয়ার কারণে এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজ এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করছে। তারা বছরে একটি নির্দিষ্ট সময় কাজ করতে পারে এবং বাকি সময় অবসর কাটায়। বেকারত্ব একটি দেশের জন্য অভিশাপ হিসেবে পরিগণিত হয়। ভোলায় পর্যাপ্ত কলকারখানার ব্যবস্থা থাকলে এই সমস্যার সমাধান করা যেত।

বৃহত্তর ভোলা জেলা নিয়ে আমাদের প্রাথমিক দাবি সমূহ:
১. অনতিবিলম্বে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে।
২. ভোলায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
৩. প্রয়োজন অনুসারে ভোলায় এক বা একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
৪. ভোলা জেলার খন্ডকালীন কৃষক এবং মৎস্যজীবীদের জন্য কল-কারখানার ব্যবস্থা করতে হবে।
আমাদের দাবিগুলোর সাথে ঐক্যমত পোষণ করলে আমাদের সাথে যুক্ত হওয়ার অনুরোধ করছি।
#মাতৃভূমি_অথবা_মৃত্যু!

ভোলার সংস্কার Reform of Bhola
তাই ভোলা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ব মেধাবী শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের নিয়ে ভোলার সংস্কার Reform of Bhola নামে একটি কমিউনিটি তৈরি করে ভোলার সংস্কারে উদ্যোগী হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

Address

Bhola
Dhaka
8340

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোলার সংস্কার Reform of Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share