05/04/2026
রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গাড়িই পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা ছিল। দুপুর দেড়টার দিকে বাস তিনটিতে বসে বখাটেরা মাদক সেবন করছিল। এসময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেভ দ্য রোড'র পক্ষ থেকে মাদকাসক্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি।