বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc, Nonprofit Organization, Section/12, Block-E, Road-4, House-21/3, Mirpur, Dhaka.

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC) - একটি অরাজনৈতিক সংগঠন, যেখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব, এবং চেতনা নিয়ে আলোচনা করা হয়। আমাদের লক্ষ্য প্রজন্মের পর প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া ও তা সংরক্ষণ করা।

31/07/2026
01/07/2026

আলহামুদিল্লাহ আমাদের BMPC ওয়েবসাইটের কাজ চলছে... www.bmpc.bd

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে BMPC-এর উদ্যোগ "রণাঙ্গনের সাক্ষী"🇧🇩 এবারের ''রণাঙ্গনের সাক্ষী '' পর্বে বীর মুক্তিযোদ...
29/06/2026

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে BMPC-এর উদ্যোগ "রণাঙ্গনের সাক্ষী"🇧🇩
এবারের ''রণাঙ্গনের সাক্ষী '' পর্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক আংকেলের ভিডিও রেকডিং এর কাজ শেষ হয়েছে, খুব দ্রুত আমরা আমাদের পেজে এবং চ্যানেলে পুরো ভিডিওটা দিবো।

উক্ত ভিডিও আর্কাইভ করার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল(বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc
এর কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দ।

আমাদের BMPC এর লক্ষ্য ছিল—বীর মুক্তিযোদ্ধাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রামের গল্প ও স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা শুরু করেছি বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ও ভিডিও আর্কাইভ তৈরির কাজ। যা পর্ব হিসেবে ধারাবাহিক ভাবে আমাদের চ্যানেল এবং পেজে আসবে।
যারা নিজের জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মুখের কথা, তাদের যুদ্ধের স্মৃতি যেন হারিয়ে না যায়—এই প্রচেষ্টাই BMPC-এর ছোট্ট একটি উদ্যোগ- ''রণাঙ্গনের সাক্ষী"।

ইতিহাসের সত্য ঘটনা সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই যাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC) 🇧🇩
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে।


#বাংলাদেশমুক্তিযোদ্ধাপ্রজন্মকাউন্সিল
#বীরমুক্তিযোদ্ধা
#মুক্তিযুদ্ধেরস্মৃতি
#মুক্তিযুদ্ধেরইতিহাস
#৭১এরমুক্তিযুদ্ধ
#স্বাধীনতারগল্প
#মুক্তিযুদ্ধেরগৌরবগাথা
#ইতিহাসসংরক্ষণ
#মুক্তিযুদ্ধআর্কাইভ
#বীরদেরকথা
#প্রজন্মেরজন্যইতিহাস
#বাংলাদেশেরইতিহাস
#স্বাধীনবাংলাদেশ

13/06/2026

BMPC Present 🇧🇩 রণাঙ্গনের সাক্ষী 🇧🇩 আসিতেছে...

বীর মুক্তিযোদ্ধা মো: ইব্রাহিম খান চৌধুরী খুবই আক্ষেপ নিয়ে আমাদের বললেন, যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হতো আরো আগে তাহলে ২৪ এর মতো ঘটনা কখনই ঘটতো না। আমাদের জীবদ্দশায় ২৪ দেখতে হতো না।

একাত্তরের সেই উত্তাল দিনগুলো…
যেখানে প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামের, প্রতিটি শ্বাস ছিল স্বাধীনতার আশায়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC) নিয়ে আসছে “রণাঙ্গনের সাক্ষী”—
বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনা মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা, ত্যাগ ও সাহসের অজানা ঘটনা।

যে মানুষগুলো নিজের জীবন বাজি রেখে এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা,
তাদের স্মৃতি ও বীরত্বের কথা পৌঁছে যাক নতুন প্রজন্মের কাছে।

🇧🇩 রণাঙ্গনের সাক্ষী— ইতিহাসের জীবন্ত দলিল, বীরদের কণ্ঠে একাত্তরের বাস্তব ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে পরিচালিত হবে বিভিন্ন পর্বে।

#রণাঙ্গনেরসাক্ষী #মুক্তিযুদ্ধ #বীরমুক্তিযোদ্ধা #একাত্তরেরস্মৃতি #বাংলাদেশমুক্তিযোদ্ধাপ্রজন্মকাউন্সিল #মুক্তিযুদ্ধআর্কাইভ #প্রজন্মেরজন্যইতিহাস #বীরদেরকথা

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে BMPC-এর নতুন উদ্যোগ "রণাঙ্গনের সাক্ষী"🇧🇩অবশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সি...
12/06/2026

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে BMPC-এর নতুন উদ্যোগ "রণাঙ্গনের সাক্ষী"🇧🇩

অবশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC)-এর অন্যতম লক্ষ্য ও গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

আমাদের লক্ষ্য ছিল—বীর মুক্তিযোদ্ধাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রামের গল্প ও স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা শুরু করেছি বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ও ভিডিও আর্কাইভ তৈরির কাজ। যা পর্ব হিসেবে ধারাবাহিক ভাবে আমাদের চ্যানেল এবং পেজে আসবে।

যারা নিজের জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মুখের কথা, তাদের যুদ্ধের স্মৃতি যেন হারিয়ে না যায়—এই প্রচেষ্টাই BMPC-এর ছোট্ট একটি উদ্যোগ- ''রণাঙ্গনের সাক্ষী"।

ইতিহাসের সত্য ঘটনা সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই যাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC) 🇧🇩
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে।


#বাংলাদেশমুক্তিযোদ্ধাপ্রজন্মকাউন্সিল
#বীরমুক্তিযোদ্ধা
#মুক্তিযুদ্ধেরস্মৃতি
#মুক্তিযুদ্ধেরইতিহাস
#৭১এরমুক্তিযুদ্ধ
#স্বাধীনতারগল্প
#মুক্তিযুদ্ধেরগৌরবগাথা
#ইতিহাসসংরক্ষণ
#মুক্তিযুদ্ধআর্কাইভ
#বীরদেরকথা
#প্রজন্মেরজন্যইতিহাস
#বাংলাদেশেরইতিহাস
#স্বাধীনবাংলাদেশ

🏆 ইনভাইট কনটেস্টের বিজয়ীদের নাম ঘোষণা 🏆🥇 ১ম স্থান: মাসুদ রাশেদ ভূইয়া🥈 ২য় স্থান: এস মামুন মীর🥉 ৩য় স্থান: ফয়সাল বিন আলমবাং...
05/06/2026

🏆 ইনভাইট কনটেস্টের বিজয়ীদের নাম ঘোষণা 🏆

🥇 ১ম স্থান: মাসুদ রাশেদ ভূইয়া
🥈 ২য় স্থান: এস মামুন মীর
🥉 ৩য় স্থান: ফয়সাল বিন আলম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC)-এর পক্ষ থেকে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের পুরস্কার শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

📌 বি.দ্র.: আমাদের লাইভ অনুষ্ঠানে সরাসরি বিজয়ীদের নাম দেখতে পারবেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC)
"মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রজন্ম" 🇧🇩

আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার রহমতে আজকে আমাদের ছোট প্রোগ্রামটি অনেক প্রাণবন্ত ছিল। সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ...
05/06/2026

আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার রহমতে আজকে আমাদের ছোট প্রোগ্রামটি অনেক প্রাণবন্ত ছিল। সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা আসতে পারেননি তাদের আমরা অনেক মিস করেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল(BMPC) কে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc

🌙 ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা ২০২৬ 🌙আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করতে বাং...
03/06/2026

🌙 ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা ২০২৬ 🌙

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।

পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC) আয়োজন করতে যাচ্ছে একটি আন্তরিক ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা।

📅 তারিখ: ৫ জুন ২০২৬, শুক্রবার
🕓 সময়: বিকেল ৪:০০টা – ৬:০০টা
📍 স্থান: BMPC অফিস, কালসী, মিরপুর, ঢাকা

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। নতুন ও পুরাতন সদস্যদের সাথে মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হবে।

ঢাকায় অবস্থানরত সকল সদস্য, মুক্তিযোদ্ধা পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং একসাথে একটি সুন্দর ও শক্তিশালী BMPC পরিবার গড়ে তুলি।

সকলকে আন্তরিক আমন্ত্রণ। 💚

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC)
সালাম ও শুভেচ্ছান্তে।

Address

Section/12, Block-E, Road-4, House-21/3, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল - Bmpc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share