পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি

পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি সম্পন্ন অরাজনৈতিক, অমুনাফাভোগী, মানবিক সেচ্ছাসেবী সংগঠন।
সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে ও পরিবর্তনের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ।
(1)

ঈদের খুশি দীপ্তি ছড়াক বিশ্ব মুমিন অঙ্গনে, হেরার নূরে হাসুক ধরা সাম্য ন্যায়ের বন্ধনে। পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা ঈদ মোব...
27/05/2026

ঈদের খুশি দীপ্তি ছড়াক
বিশ্ব মুমিন অঙ্গনে,
হেরার নূরে হাসুক ধরা
সাম্য ন্যায়ের বন্ধনে।
পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা
ঈদ মোবারক🌙

30/04/2026

১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস—শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিকদের ঘাম আর পরিশ্রমেই গড়ে ওঠে একটি দেশ, একটি সমাজ, একটি সভ্যতা।

শ্রমই শক্তি, শ্রমই উন্নয়ন।
সকল শ্রমজীবী মানুষকে জানাই মে দিবসের শুভেচ্ছা।💐

28/04/2026

পরকাল-ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি
সংগঠনের একজন সদস্য মোঃ সজিব হোসেন
শহীদ হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মাস দু-এক আগে পরকাল সংগঠনকে ৪৮ ঘন্টার মধ্যে তার দ্বায়িত্বে থাকা সকল তথ্যাদি বুঝিয়ে নেওয়ার আল্টিমেটাম দেয় ও তার পর পরই সে সকল কার্যক্রম থেকে বিরত থাকে।পরবর্তীতে শহীদ হাদী ভাইয়ের মৃ*ত্যুর পর সে সংগঠনে আবারো সক্রিয় হয়। এরপর পরকাল সংগঠন কেন্দ্রীয় শহীদ হাদী ভাইয়ের মৃ*ত্যুর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,এবং পরদিন সকালেই সে আবারো ফেসবুক পোস্টের মাধ্যমে পরকাল সংগঠন থেকে অব্যাহতি নেন।
একটি সংগঠন থেকে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া নিজ থেকে অব্যহতি নেওয়া যায় না সেটা উনি জানেন।
অব্যহতি নেওয়ার পর তাকে সংগঠন শোকজবার্তা দেয় এবং ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়, অতঃপর তার কোনো ব্যাখ্যা নির্ধারিত ৪৮ ঘন্টার মধ্যে সংগঠন পায়নি।তাই সংগঠন এর দ্বায়িত্বরত সকলের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি তার নিজের ফেসবুক একাউন্ট থেকে পরকাল সংগঠনকে উল্লেখ করে আপত্তির পোষ্ট করা হয়।বহিষ্কৃত সদস্য হিসেবে সংগঠন কে ট্যাগ দিয়ে পোস্ট করার এখতিয়ার তার নেই।
তাই মোঃ সজিব হোসেনকে আগামী ৭ কার্যদিবস এর মধ্যে তার করা পোস্ট এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং সংগঠন এর নিকট দুঃখপ্রকাশ করার আহবান জানাচ্ছি।
ধন্যবাদ

20/04/2026

بسم الله الرحمن الرحيم.

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা -২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।

সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কর্ম সহজ করে দাও’
(সূরা ত্ব-হা : আয়াত ২৫-২৬)

(ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি)

14/04/2026

“আল্লাহ যাকে হিদায়াত দেন, তার প্রতিটি দিনই হয়ে ওঠে বরকতময়—নতুন বছর হোক তেমন।”

13/03/2026

পরকাল সংগঠনের উদ্যোগে চলমান ইফতার বিতরণ কার্যক্রমের আজ #পঞ্চম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের এই বরকতময় সময়ে পথচারী, শ্রমজীবী, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আজকের এই কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা ও মানবিকতার সাথে অংশগ্রহণ করে নির্ধারিত স্থানে প্রায় ২০-২৫- জন রোজাদারের হাতে ইফতার তুলে দেন। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মুখে ইফতার পেয়ে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, দানশীলতা ও মানবতার সেবা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পরকাল সংগঠন ১৯ তম রোজা থেকে ৩০ তম রোজা পর্যন্ত প্রতিদিন এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।

আমরা সমাজের সকল বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানাচ্ছি এই মহৎ কাজে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে কোনো রোজাদারের ইফতারের ব্যবস্থা এবং আপনার জন্য হতে পারে পরকালের সঞ্চয়।

ইফতার সহযোগিতার জন্য যোগাযোগ -
Raju Rahan -ফোন- 01776-307374
Ta Luk Der -ফোন- 01910025020

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সকলকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আজ সফলভাবে সম্পন্ন হলো পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি  সংগঠনের  #চতুর্থ দিন...
12/03/2026

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আজ সফলভাবে সম্পন্ন হলো পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি সংগঠনের #চতুর্থ দিনের ইফতার বিতরণ কার্যক্রম।

পবিত্র মাহে রমজানের বরকতময় এই সময়ে পথের পাশে থাকা অসহায়, দরিদ্র, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। সারাদিন রোজা রেখে যারা জীবিকার তাগিদে রাস্তায় পরিশ্রম করেন, তাদের হাতে সামান্য ইফতার তুলে দিতে পেরে আমাদের স্বেচ্ছাসেবীরা গভীর তৃপ্তি অনুভব করেছেন।

পরকাল সংগঠন ১৯তম রোজা থেকে ৩০তম রোজা পর্যন্ত প্রতিদিন ইনশাআল্লাহ এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে। আমাদের লক্ষ্য-সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং রমজানের প্রকৃত শিক্ষা, অর্থাৎ সহমর্মিতা ও মানবতার চর্চা করা।

আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমাদের আন্তরিক আহ্বান এই মহৎ কাজে এগিয়ে আসুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আপনার সামান্য সহযোগিতাও হয়তো কোনো অসহায় মানুষের ইফতার নিশ্চিত করতে পারে এবং তার মুখে হাসি ফোটাতে পারে।
আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।
ইফতার সহযোগিতার জন্য যোগাযোগ-
Raju Rahan - ফোন- 01776307374
Ta Luk Der - ফোন- 01910025020

পরকাল সংগঠন
মানবতার সেবায়, মানুষের পাশে।🌸

12/03/2026

পরকাল সংগঠনের যাকাত ফান্ড গঠন প্রসঙ্গে সবার মতামত কামনা-

পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি
সমাজের অসহায়, দরিদ্র, এতিম ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরকাল সংগঠন একটি স্থায়ী যাকাত ফান্ড গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে ইনশাআল্লাহ।
আমাদের উদ্দেশ্য হলো সমাজের যাদের উপর আল্লাহ তায়ালা যাকাত ফরজ করেছেন, তাদের যাকাত যেন সঠিকভাবে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তা কার্যকরভাবে ব্যবহৃত হয়।
এই লক্ষ্যকে সামনে রেখে পরকাল সংগঠন একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য যাকাত ফান্ড গড়ে তুলতে চায়, যার মাধ্যমে ইনশাআল্লাহ-

-অসহায় ও দরিদ্র পরিবারকে যাকাত সহায়তা প্রদান
-এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা
-চিকিৎসা সংকটে থাকা দরিদ্র রোগীদের সাহায্য
-খাদ্য ও জরুরি মানবিক সহায়তা প্রদান
-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র সহায়তা প্রদান
ইত্যাদি মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে পরিচালনা করতে সমাজের সম্মানিত আলেম-ওলামা, সচেতন ব্যক্তি, সমাজের প্রবীণ মানুষ, দানশীল ও বিত্তবান ব্যক্তিসহ সকলের মতামত, দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনাদের মূল্যবান মতামত আমাদের এই উদ্যোগকে আরও সুন্দর, স্বচ্ছ ও কার্যকর করতে সহায়তা করবে ইনশাআল্লাহ।
আপনাদের মতামত কমেন্টে জানাবেন।

-পরকাল সংগঠন

পরকাল সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রমের- তৃতীয় দিনপবিত্র মাহে রমজান দয়া, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে অসহায়, দরিদ্...
11/03/2026

পরকাল সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রমের- তৃতীয় দিন

পবিত্র মাহে রমজান দয়া, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে অসহায়, দরিদ্র ও পথশিশুদের পাশে দাঁড়ানো ইসলাম ধর্মে অত্যন্ত মহৎ কাজ হিসেবে বিবেচিত। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি এই মূলমন্ত্র নিয়ে পরকাল সংগঠন ১৯ তম রোজা থেকে ৩০ তম রোজা পর্যন্ত প্রতিদিন রাস্তায় পথশিশু, শ্রমজীবী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে।

আজ এই মানবিক উদ্যোগের তৃতীয় দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিদিন প্রায় ২৫-৩০ জন অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে অনেক সুবিধাবঞ্চিত মানুষ অন্তত ইফতারের সময় একটু স্বস্তি ও আনন্দ পাচ্ছেন।

ইসলামে অন্যকে ইফতার করানোর গুরুত্ব অত্যন্ত বেশি। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন-
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে; তবে রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি হবে না।”
-(তিরমিজি)
এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, ইফতার করানো শুধু একটি মানবিক কাজ নয়, বরং এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত।

পরকাল সংগঠনের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সমাজের সকল উচ্চশ্রেণীর মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী ও দানশীল ব্যক্তিদের প্রতি বিনীত আহ্বান- আপনারা এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসুন। আপনাদের সামান্য সহযোগিতাও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে এবং তাদের রোজা পালনকে সহজ করে দিতে পারে।

আসুন, আমরা সবাই মিলে এই পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাদের ইফতারের ব্যবস্থা করে দিই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। কারণ মানুষের সেবা করাই প্রকৃত মানবতা, আর এই মানবতার মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের সফলতা।

পরকাল সংগঠন আশা করে সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় এই ইফতার বিতরণ কার্যক্রম ৩০ তম রোজা পর্যন্ত সফলভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন-
Raju Rahan - ফোন- 01776307374
Ta Luk Der - ফোন - 01910025020

আলহামদুলিল্লাহ,পরকাল সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রম - দ্বিতীয় দিনপবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মাস। এ...
11/03/2026

আলহামদুলিল্লাহ,পরকাল সংগঠনের ইফতার বিতরণ কার্যক্রম - দ্বিতীয় দিন

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মাস। এই মহান মাসের শিক্ষা হলো- অসহায়, দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো।

এই লক্ষ্যকে সামনে রেখে পরকাল সংগঠন ১৯ তম রোজা থেকে ৩০ তম রোজা পর্যন্ত প্রতিদিন রাস্তার পাশে থাকা পথচারী, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের দ্বিতীয় দিনের ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

আমরা বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবান ও দানশীল মানুষদের সহযোগিতায় এই মানবিক উদ্যোগ আরও বৃহৎ পরিসরে পরিচালনা করা সম্ভব। আপনার সামান্য সহযোগিতাও একজন রোজাদারের মুখে হাসি ফোটাতে পারে এবং তার ইফতারকে সহজ করে দিতে পারে।
তাই সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান-

আসুন, এই মহৎ কাজে আপনারাও শরিক হোন। আপনার দান ও সহযোগিতার মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক অসহায় মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।
রমজানের এই বরকতময় সময়ে আপনার দান হোক আপনার আখিরাতের সঞ্চয়।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
Raju Rahan - ফোন- 01776307374
Ta Luk Der -ফোন - 01910025020

জাজাকাল্লাহ খাইরান🌸

Address

Nabinagar
Dhaka
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরকাল - ইহকালের সঞ্চয় পরকালের পুঁজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share