Ensuring Women's Safety and Upholding Rights in Public Transport

Ensuring Women's Safety and Upholding Rights in Public Transport Empowering women to travel safely and with dignity while advocating for their basic right to freedom

নারীদের জন্য নিরাপদ পাবলিক ট্রান্সপোর্ট নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের চলমান অ্যাকশন প্রজেক্ট "Ensuring women's safety and ...
04/01/2025

নারীদের জন্য নিরাপদ পাবলিক ট্রান্সপোর্ট নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের চলমান অ্যাকশন প্রজেক্ট "Ensuring women's safety and upholding rights in public transport "এর কাজের একাংশ। এসময় সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা গণপরিবহনে নারীদেরকে কি ধরণের সমস্যার সম্মুখীন হতে দেখেন।এবং একজন নারী হিসেবে গণপরিবহনে তাদের চাহিদা ও অধিকার গুলো কি কি হতে পারে তা তুলে ধরেন।

গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের চলমান  অ্যাকশন প্রজেক্ট "Ensuring Women's Sa...
29/12/2024

গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের চলমান অ্যাকশন প্রজেক্ট "Ensuring Women's Safety and Upholding Rights in Public Transport" এর অংশ হিসেবে আমরা চালক, কন্ট্রাক্টর এবং যাত্রীদের সঙ্গে কাজ করে তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং আমাদের পর্যবেক্ষণের আলোকে আমরা বেশ কিছু গুরুতর সমস্যা চিহ্নিত করেছি, যা নারীদের জন্য গণপরিবহনকে নিরাপদ করে তোলার পথে বাধা সৃষ্টি করছে।

নারী যাত্রীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো গণপরিবহনে যৌন হয়রানি। প্রায়শই তারা অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, বাজে মন্তব্য এবং মানসিক হয়রানির শিকার হন। এ ধরনের ঘটনা ঘটলেও চালক ও কন্ট্রাক্টরদের মধ্যে অনেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করেন, যা এই সমস্যাকে আরও গভীর করে তোলে। এছাড়া নারীদের জন্য নির্ধারিত আসনগুলোতেও তাদের জায়গা দখল করে অন্য যাত্রীরা বসে পড়েন, যা তাদের জন্য যাত্রাকে অস্বস্তিকর এবং কষ্টকর করে তোলে।

এছাড়াও ভাড়া নিয়ে মহিলাদের সাথে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। অনেক ক্ষেত্রে নারী যাত্রী, বিশেষত নারী শিক্ষার্থীরা, সঠিক ভাড়া পরিশোধ করার পরও বাসে সম্মানজনক আচরণ পান না। কিছু বাসে নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতাও দেখা যায়। এতে তারা বিভিন্ন সময় হীনমন্যতার স্বীকার হন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গণপরিবহনে নারী চালকের সম্পূর্ণ অনুপস্থিতি। বাসে নারী চালকের উপস্থিতি নারীদের জন্য একটি মানসিক নিরাপত্তা তৈরি করতে পারত, কিন্তু বাস্তবতায় দেশে এই পেশায় কোনো নারী নেই। এটি গণপরিবহনকে নারীদের জন্য আরও অনিরাপদ এবং ভীতিকর করে তোলে। পাশাপাশি, গণপরিবহনে চালক ও কন্ট্রাক্টরদের মধ্যে নারীদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে যথাযথ সচেতনতার অভাব রয়েছে, যা সমস্যাগুলো আরও জটিল করে তোলে।

এই সমস্যাগুলোর সমাধানে আমাদের কিছু সুস্পষ্ট উদ্যোগের প্রয়োজন। চালক ও কন্ট্রাক্টরদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি, যেখানে নারীদের প্রতি সম্মানজনক আচরণ এবং যৌন হয়রানি প্রতিরোধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। দেশে নারী চালক তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা উচিত, যাতে ভবিষ্যতে নারীরা এই পেশায় যোগ দিয়ে পরিবহন ব্যবস্থায় সমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। পাশাপাশি, নারীদের জন্য সংরক্ষিত আসনগুলো সুনিশ্চিত করা এবং এসব আসনে অন্য কেউ বসলে জরিমানা করার মতো নিয়ম চালু করা প্রয়োজন। বাসে সিসিটিভি ক্যামেরা এবং জরুরি হেল্পলাইন চালু করা হলে নারীরা আরও বেশি নিরাপদ বোধ করবেন।

আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধি মাধ্যমে গণপরিবহনে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করা সম্ভব। একসাথে কাজ করলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারব এবং নারীদের জন্য সমতাপূর্ণ ও সুরক্ষিত গণপরিবহন নিশ্চিত করতে পারব। আসুন, এই উদ্যোগে অংশ নিয়ে একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলি।


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ensuring Women's Safety and Upholding Rights in Public Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share