Room to Read Bangladesh

Room to Read Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Room to Read Bangladesh, Nonprofit Organization, Room to Read Bangladesh, House 31 (4/6 floors), Road 4, Block F Banani Model Town, Dhaka.

In Bangladesh, we partner with the government, donors and communities to promote children's reading skills-habits, and to strengthen girls' life-skills for gender equality in education.

আমাদের শিশুতোষ গল্পের বই কীভাবে প্রাণবন্ত হয়ে ওঠে, জানতে চান?শিশুতোষ গল্পের বই তৈরি মানে শুধু গল্প লেখা আর ছবি আঁকা নয়।...
12/08/2026

আমাদের শিশুতোষ গল্পের বই কীভাবে প্রাণবন্ত হয়ে ওঠে, জানতে চান?

শিশুতোষ গল্পের বই তৈরি মানে শুধু গল্প লেখা আর ছবি আঁকা নয়। রিভিশন ও এডিটিং-এর মাধ্যমে গল্পের গতি-প্রকৃতি ও গঠন-সৌন্দর্য এবং গল্পের শব্দ ও ছবি সমন্বয়ে প্রতিটি পৃষ্ঠা হতে হয় পরিপূর্ণরূপে অর্থবহ ও শিশুবান্ধব। কারণ, কেবল উচ্চ মানসম্পন্ন শিশুতোষ গল্পই পারে শিশুর পড়ার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলতে এবং পড়ার প্রতি তাদের প্রবল আগ্রহ সৃষ্টি করতে।

সম্প্রতি রুম টু রিড বাংলাদেশ অফিসে দিনব্যাপী বুক রিভিউ সেশন আয়োজন করা হয়। লেখা ও চিত্রাঙ্কনের কাজ শেষ হওয়ার পর বইগুলোর সামগ্রিক মান আরও উন্নত করতেই এই আয়োজন। এতে অংশ নেন আমাদের এ বছরের জন্য পরিকল্পিত ২৩টি বইয়ের লেখক ও আঁকিয়েগণ।

সেশনে প্রতিটি গল্প পাঠ করা হয়, যাচাই করা হয় গল্পের গতি ও ভাষার সাবলীলতা। লেখক ও আঁকিয়েদের সাথে নিয়ে পর্যালোচনা করা হয় স্টোরিটেলিং, স্টোরিবোর্ড ও ইলাস্ট্রেশনের সার্বিক মান। ঘটনার ধারাবাহিকতা, উপস্থাপন শৈলী, বিষয়বস্তুর সুস্পষ্টতা এবং শিশুদের বয়স-উপযোগিতা নিয়েও আলোচনা করা হয়। আর এ সবকিছুর মাধ্যমেই নিশ্চিত করা হয় আমাদের শিশুতোষ বইয়ের প্রকৃত মানদণ্ড।

রিভিউ সেশনের পরই যে গল্পের বই পরিপূর্ণতা পায়, তা নয়। রিভিউ সেশনের পর আরও দুটি ধাপ অনুসরণ করা হয়: প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফিল্ডটেস্টিং এবং স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সাথে চূড়ান্ত পর্যালোচনা। আমাদের এ বছরের বইগুলোর ফিল্ডটেস্টিং হয়ে গেলে জানাব সেই গল্প।

#শিশুসাহিত্য #সাক্ষরতা

প্রতিদিনই আমাদের জীবনে অসংখ্য ছোট-বড় সিদ্ধান্ত নিতে হয়। আমাদের শিক্ষার্থীরা কি নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শিখছে?এক...
11/08/2026

প্রতিদিনই আমাদের জীবনে অসংখ্য ছোট-বড় সিদ্ধান্ত নিতে হয়। আমাদের শিক্ষার্থীরা কি নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শিখছে?

একজন কিশোর বা কিশোরীর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার পরবর্তী জীবনের সাফল্যের গতিপথ নির্ধারণ করে। এই সময়ে তারা সমবয়সীদের চাপ, নতুন নতুন প্রলোভন এবং জীবনের নানা জটিলতার সম্মুখীন হয়। তাই ভালো-মন্দ বিচার করে, ভবিষ্যতের পরিণতি চিন্তা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমাদের 'জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও'-এর আওতায় শিক্ষার্থীদের মধ্যে 'সিদ্ধান্ত গ্রহণ'-সহ ৫টি মূল জীবন-দক্ষতা তৈরির উদ্দেশ্যে জীবন-দক্ষতা শিক্ষা অধিবেশনের আয়োজন করে থাকি। আমাদের প্রশিক্ষিত সোশ্যাল মোবিলাইজার ও শিক্ষকগণ তাদের শেখান কীভাবে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে তার সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করতে হয়। এর ফলে শিক্ষার্থীরা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করে নিতে শিখছে এবং পরিপক্বতার পরিচয় দিচ্ছে।

অভিভাবক হিসেবে আপনিও সন্তানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শাণিত করতে পারেন। সন্তানের সব সিদ্ধান্ত নিজে না নিয়ে, তাদের বয়স অনুযায়ী কিছু সিদ্ধান্ত তাদের নিজেদের নিতে দিন। যেমন, তারা অবসর সময়ে কী বই পড়বে, কিংবা জমানো টাকা কীভাবে খরচ করবে, তা তাদেরকেই ঠিক করতে দিন। তারা কোনো সিদ্ধান্ত নিলে তার পেছনের কারণটি জানতে চান এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করুন।

#মূল_জীবন_দক্ষতা, , , ,

06/08/2026

is more than a clever coinage of letters.

Collaboration, Action, Respect, Education and Scale – a set of five organisational cultures of Room to Read is the driving force that engages colleagues, uplifts communities and powers our mission.

As we celebrate our milestones and achievements, we also celebrate and honour the people who did the heavy-lifting, harbouring in themselves these prized cultural values. ‘CARES Award’ is one of the ways we recognise heavy-lifters once a year.

Today, we introduce you to the Bangladesh cohort of CARES Award 2026 winners, 21 of 105 winners globally. We honour them as our frontline drivers of change, turning ambitious goals into livable realities.

From strengthening literacy instruction and mobilising deep-rooted community support, to championing gender equality and providing a seamless operational backbone, this team of champions have made an unforgettable mark on the work we do.

Join our Literacy Director Mazharul Karim, representing our country lead to celebrate the inspiring stories and the unwavering drive of 2026 CARES Winners of Bangladesh.

, , ,

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ! আমাদের সমাজে প্রায়ই কিশোর-কিশোরীদের কেবল ব্যক্তিগত সফলতার দিকে মনোযোগ দিতে শেখানো ...
04/08/2026

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

আমাদের সমাজে প্রায়ই কিশোর-কিশোরীদের কেবল ব্যক্তিগত সফলতার দিকে মনোযোগ দিতে শেখানো হয়। পরীক্ষায় ভালো ফল করা বা প্রতিযোগিতায় প্রথম হওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু ভবিষ্যৎ কর্মজীবন বা ব্যক্তিজীবনে একা সাফল্য অর্জন সম্ভব নয়। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের জন্য সহযোগিতা শীর্ষক জীবন-দক্ষতাটি আয়ত্ত করা তাই অপরিহার্য। এটি তাদের অন্যের প্রতি সহানুভূতিশীল হতে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং মিলেমিশে কাজ করার মাধ্যমে বড় বড় বাধা অতিক্রম করতে শেখায়।

আমাদের ' জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও'-এর আওতায় শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাসহ ৫টি মূল জীবন-দক্ষতা তৈরির উদ্দেশ্যে জীবন-দক্ষতা শিক্ষা অধিবেশনের আয়োজন করে থাকি। অধিবেশনে অংশগ্রহণমূলক নানা কাজের মাধ্যমে শিক্ষার্থীরা একসাথে কাজ করার সুযোগ পায়। তারা বুঝতে শেখে যে, একটি দলের সাফল্য নির্ভর করে প্রতিটি সদস্যের অবদানের ওপর। সকল ভেদাভেদ ভুলে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে শেখে। একজন পিছিয়ে পড়লে অন্যজন কীভাবে তাকে সাহায্য করে এগিয়ে নেবে, সেই চর্চাটি তারা নিয়মিত করছে।

পরিবারের ভেতরেও এই সহযোগিতার চর্চা শুরু হওয়া প্রয়োজন। অভিভাবক হিসেবে আপনার সন্তানদের দলবদ্ধ কাজে উৎসাহিত করুন। ভাইবোন বা বন্ধুদের সাথে মিলে কোনো প্রজেক্ট তৈরি করা, কিংবা ছুটির দিনে সবাই মিলে ঘর গোছানোর মতো কাজে তাদের যুক্ত করুন। তাদের বোঝান যে, অন্যকে সাহায্য করার মাধ্যমে নিজের যোগ্যতাও বহুগুণ বৃদ্ধি পায়।

#মূল_জীবন_দক্ষতা, , , ,

নেতৃত্ব মানে কেবল অন্যকে নির্দেশ দেওয়া নয়, বরং দায়িত্ব নেওয়া এবং আশপাশের সকলকে অনুপ্রাণিত করে একসাথে এগিয়ে চলা।বয়ঃসন্ধিক...
28/07/2026

নেতৃত্ব মানে কেবল অন্যকে নির্দেশ দেওয়া নয়, বরং দায়িত্ব নেওয়া এবং আশপাশের সকলকে অনুপ্রাণিত করে একসাথে এগিয়ে চলা।

বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি নিজেদের পরিচয় ও অবস্থান খোঁজার চেষ্টা করে। এই সময়টিতে তাদের ভেতর নেতৃত্বের গুণাবলি বিকশিত হওয়া অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাসের সাথে উদ্যোগ নেওয়া ও কথা বলার ক্ষমতা তাদের একটি সুন্দর ভবিষ্যৎ তৈরিতে বড় ভূমিকা রাখে।

আমাদের 'জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও'-এর আওতায় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বসহ ৫টি মূল জীবন-দক্ষতা তৈরির উদ্দেশ্যে জীবন-দক্ষতা শিক্ষা অধিবেশনের আয়োজন করে থাকি। অধিবেশনে দলভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা শেখে কীভাবে সবার মতামত নিয়ে একটি কাজ সফলভাবে শেষ করতে হয়। তারা নিজেদের জড়তা কাটিয়ে সবার সামনে কথা বলতে শেখে, অন্যের সমস্যায় পাশে দাঁড়ায় এবং বিদ্যালয় ও সমাজের নানা উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিতে অভ্যস্ত হয়।

অভিভাবক হিসেবে আপনিও আপনার সন্তানের মাঝে এই গুণটি গড়ে তুলতে পারেন। ঘরের ছোটখাটো সিদ্ধান্ত ও দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিন। পারিবারিক কোনো অনুষ্ঠানের আয়োজন বা সাপ্তাহিক বাজারের হিসাব রাখার দায়িত্বও তাদের দিতে পারেন। ভুল করলে শুধরে দিন, কিন্তু তাদের উদ্যোগকে স্বাগত জানান। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা দায়িত্ব নিতে শিখবে।

#মূল_জীবন_দক্ষতা, , , ,

আমাদের কার্যক্রমে যুক্ত হলো বাটা শু ফাউন্ডেশনবাটা-র অনুদান সহায়তায় আমাদের লিটারেসি ও জীবন-দক্ষতা প্রোগ্রামদুটি টঙ্গীতে এ...
26/07/2026

আমাদের কার্যক্রমে যুক্ত হলো বাটা শু ফাউন্ডেশন

বাটা-র অনুদান সহায়তায় আমাদের লিটারেসি ও জীবন-দক্ষতা প্রোগ্রামদুটি টঙ্গীতে একটি ও আজমপুরে আরেকটি বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে। কার্যক্রমের মুলে আছে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন। এটির প্রাথমিক ধাপ হিসেবে দুটি কার্যক্রমেই সম্প্রতি পরিচালিত হলো শিক্ষক প্রশিক্ষণ।

> প্রাথমিকে পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা বিষয়ক প্রশিক্ষণ টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে ও আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। প্রাথমিকেই পড়ার দক্ষতা অর্জন ও পাঠাভ্যাস গঠনে আমাদের উপস্থাপনায় অংশগ্রহগণ করেন রাজিয়া সুলতানা, ম্যানেজার-এইচআর এবং বাটা চিলড্রেনস প্রোগ্রাম লিড-এপেক। তিনি মানসম্মত শিক্ষার প্রসারে বাটা শু ফাউন্ডেশনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

> মাধ্যমিকে জেন্ডার সমতার ধারণায়, ইতিবাচক সামাজিক বিকাশে ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের অতিপ্রয়োজনীয় জীবন-দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণে শিক্ষকমন্ডলীর মাঝে উপস্থিত ছিলেন 'মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( )-এর সহকারী পরিচালক-১ মো. মিজানুর রহমান, গবেষণা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা। জেন্ডার-সমতা প্রতিষ্ঠায় সহশিক্ষার গুরুত্ব আলোচিত হয়।

, , , , , Bata

প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে সমান সুযোগ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের পাশাপাশি শিক্ষকগণের ভূমিকাও...
23/07/2026

প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে সমান সুযোগ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের পাশাপাশি শিক্ষকগণের ভূমিকাও অপরিসীম।

শ্রেণিকক্ষ থেকেই শুরু হয় ছেলে ও মেয়েদের সমানভাবে আত্মবিশ্বাসী, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠা। এই লক্ষ্য সামনে রেখে, সম্প্রতি আমরা ঢাকায় আয়োজন করেছিলাম ‘জেন্ডার ট্রান্সফরমেটিভ এপ্রোচ এবং জীবন-দক্ষতা’ (Gender-Transformative Approache and Life-Skills Education) বিষয়ক দুটি কর্মশালা।

প্রথম কর্মশালায় চারজন থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। দ্বিতীয় কর্মশালায় এই মাস্টার ট্রেইনারগণ ঢাকার ২০টি বিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (DSHE)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। হাতে-কলমে চর্চা, দলগত আলোচনা ও ডেমো সেশনের মাধ্যমে শিক্ষকগণ জেন্ডার সমতা, বয়ঃসন্ধিকালীন বিকাশ, জেন্ডারভিত্তিক স্টেরিওটাইপ এবং সহানুভূতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করেন। একই সাথে, শ্রেণিকক্ষে শিক্ষার্থী-কেন্দ্রিক উপায়ে (Student-Centered Approaches) আনন্দদায়ক পরিবেশে জীবন-দক্ষতা শিক্ষা প্রদানের নানা কৌশলও রপ্ত করেন।

শিক্ষকগণ এখন থেকে নিজ নিজ বিদ্যালয়ে নিয়মিত জীবন-দক্ষতা শিক্ষা অধিবেশন পরিচালনা করবেন। আমাদের বিশ্বাস, এই প্রশিক্ষিত শিক্ষকদের হাত ধরেই প্রতিটি বিদ্যালয় হয়ে উঠবে বৈষম্যহীন, নিরাপদ ও অনুপ্রেরণাদায়ক। ছেলে ও মেয়েশিক্ষার্থী উভয়েই পাবে নিজেকে বিকশিত করার সমান সুযোগ।

, , , ,

রুম টু রিড বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় উন্নয়নকৃত, শিক্ষার্থীর দক্ষতা ভিত্তিক ১০টি শিশুতোষ গল্পের বই এখন +৬৫ হাজার সরকারি...
14/07/2026

রুম টু রিড বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় উন্নয়নকৃত, শিক্ষার্থীর দক্ষতা ভিত্তিক ১০টি শিশুতোষ গল্পের বই এখন +৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে! এর মাধ্যমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো পাঠাগার কার্যক্রম।

> ছোটবেলায় গল্পের বইয়ের পাতায় হারিয়ে যাওয়ার আনন্দটা সবার হয়না। অথচ শিশুকে #স্বাধীনপাঠক হিসেবে গড়ে তুলতে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়ার দক্ষতা ও অভ্যাস গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রয়োজন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ - কল্পকাহিনী এবং বাস্তবানুগ লেখার সাথে আলাপচারিতা।

> সেই আলোকে, দারুণ এক সুখবর আজ শেয়ার করছি। আমাদের কাজের বড় একটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে গত সপ্তাহে। বাংলাদেশ সরকার দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'এসআরএম (SRM)' বা সম্পূরক পঠন সামগ্রীর উপর শ্রেণিপাঠ পরিচালনার যুগান্তকারী নির্দেশনা জারি করেছে।

উদ্যোগটি অসাধারণ, কারণ শিশুদের পড়ার দক্ষতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন, তার পুরো সমাধানটি এখন একত্র হচ্ছে।

১) পড়ার জন্য নির্দিষ্ট সময়: বিদ্যালয়ের সাপ্তাহিক রুটিনে শিশুদের শুধু গল্পের বই পড়ার জন্যই একটি নির্দিষ্ট পিরিয়ড বরাদ্দ থাকছে।
২) সম্পূরক পাঠ: SRM পিরিয়ডের জন্য রুম টু রিড-এর কারিগরি সহায়তায় উন্নয়নকৃত বইগুলো সরকারি উদ্যোগে পৌঁছেছে সব স্কুলে।
৩) শিক্ষক নির্দেশনা: আমাদের তৈরী SRM পাঠ-পরিচালনা নির্দেশিকা সরকার BTPT ম্যানুয়ালে অন্তর্ভৃক্ত করে পরিপত্র জারি করেছে।
৪) সম্পূরক পাঠ নীতিমালা: শিখন স্তর সামনে রেখে কার্যকরী সম্পূরক পাঠ নির্বাচন ও প্রণয়ন নীতিমালা সরকার প্রচার করেছে।*

এই কার্যক্রমগুলো এতদিন রুম টু রিড এর কার্যক্রম এর আওতায় নির্ধারিত সরকারি বিদ্যালয়গুলোতেই চলমান ছিল। তাই সবচেয়ে আনন্দের বিষয় এখন এটাই যে, সমন্বিত এই পঠন-অভিজ্ঞতা সেইসব বিদ্যালয়ে সীমাবদ্ধ না থেকে এখন থেকে শুরু হচ্ছে সকল সরকারি বিদ্যালয়ে। দেশের প্রতিটি প্রান্তে শিশুরা এখন থেকে শ্রেণিকক্ষেই গল্পের বই পড়ার সুযোগ পাবে, যা তাদের প্রারম্ভিক স্তরে পড়ার দক্ষতা গড়ে তুলতে জাদুর মতো কাজ করবে।

, , ,

* https://nctb.gov.bd/pages/static-pages/6922e00e933eb65569e253c7

07/07/2026

Like Brazil football team fans, we also have Argentina fans in our midst. Celebrating news of 3:2 against Egypt at 2026 all-staff meeting just now!

৭ লক্ষাধিক শিশুর পড়তে শেখা সহজ করার উদ্যোগ!স্বাধীনভাবে পড়তে শেখা, শিশুদের শেখার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই যাত্রাক...
04/07/2026

৭ লক্ষাধিক শিশুর পড়তে শেখা সহজ করার উদ্যোগ!

স্বাধীনভাবে পড়তে শেখা, শিশুদের শেখার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই যাত্রাকে সহজ, আত্মবিশ্বাসী ও আনন্দদায়ক করতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য পাঠ্যবইয়ের সহায়ক ওয়ার্কবুক 'পড়ি লিখি শিখি'।

#বৈশিষ্ট্য

১) সমন্বিত পঠন চর্চা: প্রতিটি পাঠে পড়ার পাঁচটি মূল উপাদান (ধ্বনিসচেতনতা, ফোনিক্স, শব্দভাণ্ডার, পঠন সাবলীলতা ও বোধগম্যতা) একসঙ্গে চর্চা করার সুযোগ রয়েছে।

২) পরিচিত শব্দের ব্যবহার: শুধু শেখানো বর্ণ, কারচিহ্ন ও যুক্তবর্ণ দিয়ে তৈরি পাঠই শিশুদের পড়তে দেওয়া হয়। অনুমানের ওপর নির্ভর না করে তারা শতভাগ আত্মবিশ্বাসে পড়তে শেখে।

৩) শিশুবান্ধব ডিজাইন: রঙিন পৃষ্ঠায়, সহজ থেকে কঠিন ক্রমানুসারে সাজানো পাঠগুলো শিশুর শেখার ভিত্তিকে মজবুত করে ও আনন্দের সাথে চর্চার মাধ্যমে পড়ার দক্ষতা বৃদ্ধি করে।

৪) কার্যকর শিখন পদ্ধতি: "আমি করি, সাথে করি, সকলে করি" পদ্ধতিতে প্রতিটি দক্ষতা চর্চা করার সুযোগ থাকে, যা শিশুদের ধীরে ধীরে স্বাধীন পাঠক হিসেবে তৈরির দিকে এগিয়ে নিয়ে যায়।

#সাফল্য

বাংলাদেশে ২০০৯ সাল থেকে আমাদের এই ওয়ার্কবুক ৭ লক্ষেরও বেশি শিশুর পঠন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে। শ্রেণিকক্ষে এর শতভাগ কার্যকারিতা নিশ্চিত করতে আমরা এ পর্যন্ত ২৪,১৫৩ জন শিক্ষককে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছি।

#স্বাধীনপাঠক, , , #সাক্ষরতা,

Address

Room To Read Bangladesh, House 31 (4/6 Floors), Road 4, Block F Banani Model Town
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Room to Read Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share