13/08/2026
"সতর্কবার্তা"
বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশনের পক্ষ থেকে
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে কম দামে ইলিশ মাছ বিক্রির কথা বলে কিছু অসাধু ব্যক্তি সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে।
প্রতারকরা বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে ক্রেতাদের কাছ থেকে আগে টাকা নিয়ে নিচ্ছে। পরে অনেক ক্ষেত্রেই মাছ সরবরাহ করছে না। ভোক্তাদের বিশ্বাস অর্জনের জন্য তারা ভুয়া ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য কাগজপত্র দেখিয়ে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে।
অনেক ভোক্তা এসব কাগজপত্র দেখে বিশ্বাস করে আগাম টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনলাইনে ইলিশ মাছ কেনার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমাদের পরামর্শ—
- মাছ হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন (ক্যাশ অন ডেলিভারি)।
- অপরিচিত ফেসবুক পেইজ বা আইডি থেকে কেনার আগে যাচাই-বাছাই করুন।
- বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দামের প্রস্তাবে সতর্ক থাকুন।
- শুধু ট্রেড লাইসেন্স বা এনআইডির ছবি দেখে কাউকে বিশ্বাস করবেন না, কারণ এসব নথিও জাল হতে পারে।
প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো অনলাইন বিক্রেতার বিষয়ে সন্দেহ থাকলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন।
সচেতন ভোক্তাই নিরাপদ ভোক্তা।
বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশন।
সংযুক্ত ছবিতে কয়েকটি ভুয়া ট্রেড লাইসেন্স ও এনআইডির নমুনা দেওয়া হলো, যাতে সবাই প্রতারণার কৌশল সম্পর্কে সতর্ক হতে পারেন।