Association of Chess Players, Bangladesh

Association of Chess Players, Bangladesh This is an organization for the chess players of Bangladesh. The Organization is dedicated to protect interest of all chess players in Bangladesh.

শোক সংবাদআন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবাড়ু ও এসিপিবি,সিরাজগঞ্জ এর  নিয়মিত খেলোয়াড়  সুনীল চক্রবর্তী গত ২৮/০৪/২০২৬ তারিখে ম...
29/04/2026

শোক সংবাদ
আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবাড়ু ও এসিপিবি,সিরাজগঞ্জ এর নিয়মিত খেলোয়াড় সুনীল চক্রবর্তী গত ২৮/০৪/২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শোক সংবাদ এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও দাবা সংগঠক জনাব সাইফুল ইসলাম (অমি...
16/02/2026

শোক সংবাদ
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও দাবা সংগঠক জনাব সাইফুল ইসলাম (অমি) অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ ভোর ৪.০০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুর হার্টফাউন্ডেশনে মৃত্যবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আজ সকাল ১০.০০ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোক সংবাদ এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর সম্মানিত উপদেষ্টা জনাব মামুনুর রশীদ, জেলা ও দায়রা জজ,পারিবারি...
12/01/2026

শোক সংবাদ
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর সম্মানিত উপদেষ্টা জনাব মামুনুর রশীদ, জেলা ও দায়রা জজ,পারিবারিক আপিল আদালত,কক্সবাজার এর পিতা জনাব আব্দুস সামাদ আজ ১২ই জানুয়ারি ২০২৬ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স এর আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আগামী ২১–২৫ নভেম্বর পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত...
15/11/2025

এসোসিয়েশন অফ চেস প্লেয়ার্স এর আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আগামী ২১–২৫ নভেম্বর পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিভাগীয় সিরিজ ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট, পটুয়াখালী–২০২৫ (বরিশাল বিভাগ)। পুরো টুর্নামেন্ট জুড়ে দাবার লড়াই এর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে মনোমুগ্ধকর কুয়াকাটা ভ্রমণের সুযোগ, যেটা এই আয়োজনে এবার এক নতুন মাত্রা যোগ করেছে। টুর্নামেন্টের সর্বমোট পুরস্কার রাখা হয়েছে ১,১৫,০০০ টাকা। শীর্ষ ১৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা দাবাড়ুদের জন্য আবাসন থাকছে সম্পূর্ণ ফ্রি। এছাড়া ২১৫০+ রেটিংধারী দাবাড়ুদের জন্য এন্ট্রি ফিও ফ্রি রাখা হয়েছে। সকল দাবাড়ুকে আমন্ত্রণ জানাই বরিশাল বিভাগের এই দাবা উৎসবে অংশ নিয়ে এই আয়োজনকে সফলকাম করতে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ এগার খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে টানা তৃতীয়বার...
02/11/2025

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ এগার খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম। এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি)’র পক্ষ হতে তাঁকে আন্তরিক অভিনন্দন।

সমান ৭ পয়েন্ট করে অর্জনের পর প্লে-অফ ম্যাচ শেষে রানারআপ হয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, তৃতীয় হয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং চতুর্থ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। সাড়ে ছয় পয়েন্ট বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু পঞ্চম স্থান লাভ করেছেন। অন্যান্য প্লে-অফ শেষে ৬ষ্ঠ হতে নবম স্থান অর্জন করেছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। এছাড়া দশম হতে বারতম হয়েছে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইসরাত জাহান দিবা, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এবং জান্নাতুল প্রীতি।

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এসিপিবির পক্ষে
মোঃ আবু হানিফ
দপ্তর সম্পাদক
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি)

জাতীয় দাবায় বহুবার সিলেটের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক রেটিংধারী দাবা খেলোয়াড়, সিলেট দাবাঙ্গনের প্রিয়মুখ জনাব কামাল আহম...
02/11/2025

জাতীয় দাবায় বহুবার সিলেটের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক রেটিংধারী দাবা খেলোয়াড়, সিলেট দাবাঙ্গনের প্রিয়মুখ জনাব কামাল আহমেদ গতকাল ১লা নভেম্বর রোজ শনিবার রাত ১১টা ৩০মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক ছিলেন। সিলেটে দাবার উন্নতিতে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এসিপিবির পক্ষে
মোঃ আবু হানিফ
দপ্তর সম্পাদক
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি)

আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড় ও জাতীয় দাবা বিচারক মোঃ নজরুল ইসলাম আজ (মঙ্গলবার) বিকালে বসুন্ধরা আবাসিক এলাকাস্থ...
28/10/2025

আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড় ও জাতীয় দাবা বিচারক মোঃ নজরুল ইসলাম আজ (মঙ্গলবার) বিকালে বসুন্ধরা আবাসিক এলাকাস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয় এবং গত ২৫ শে অক্টোবর, ২০২৫ শনিবার তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়।

তাঁর অকাল মৃত্যুতে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এসিপিবির পক্ষে
মোঃ আবু হানিফ
দপ্তর সম্পাদক
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি)

বিভাগীয় সিরিজ ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট – ২০২৫ (খুলনা বিভাগ)।এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং বাং...
11/10/2025

বিভাগীয় সিরিজ ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট – ২০২৫ (খুলনা বিভাগ)।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় বিভাগীয় সিরিজ ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট -২০২৫ (খুলনা বিভাগ) ঝিনাইদাহতে ১০ই অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। ৮ রাউন্ডের এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এই প্রতিযোগিতায় সর্বমোট ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। ঝিনাইদহ জেলার বাহিরের খেলোয়াড়দের আবাসনের জন্য সার্কিটহাউজ,জেলা পরিষদ ও আবাসিক হোটেল এর ব্যাবস্থা করা হয়েছে।

: শোক সংবাদ :সাবেক সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন এবং জাতীয় দাবা খেলোয়াড় স্বাধীন সরকার গতকাল রাতে পরলোকগমন করেছেন। সিরাজগঞ্জে...
08/10/2025

: শোক সংবাদ :
সাবেক সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন এবং জাতীয় দাবা খেলোয়াড় স্বাধীন সরকার গতকাল রাতে পরলোকগমন করেছেন। সিরাজগঞ্জের অন্যতম সেরা এই খেলোয়াড়ের অকাল প্রয়াণ সিরাজগঞ্জের দাবার জন্য একটি অপূরণীয় ক্ষতি।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি) এর পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এসিপিবির পক্ষে
মোঃ আবু হানিফ
দপ্তর সম্পাদক
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি)

৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশ আনসারে...
03/10/2025

৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ১৩ খেলায় সাড়ে দশ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের এটি সপ্তম বারের মতো জাতীয় দাবার শিরোপা জয়। ইতিপূর্বে তিনি ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, এবং ২০১৯ সনে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন। শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করায় তিনি প্লে-অফ ছাড়াই সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। দ্বাদশ রাউন্ড পর্যন্ত গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে থাকলেও শেষ রাউন্ডের খেলায় কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ কাছে হারায় সম্ভাব্য প্লে-অফ মিস করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আট পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান লাভ করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম স্থান লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অষ্টম ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল নবম হয়েছেন। সমান পয়েন্ট হওয়ায় প্লে-অফ ম্যাচের মাধ্যমে তাদের স্থান নির্ধারণ করা হয়।
মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ ৫ পয়েন্ট করে নিয়ে প্লে-অফের মাধ্যমে যথাক্রমে দশম ও একাদশ স্থান করেন।

অনত চৌধুরী ৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থান, বাংলাদেশ নে্ৗবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন সাড়ে তিন পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থান এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ তিন পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থান লাভ করেন।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ এর পক্ষ হতে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদসহ সকলকে বিশেষ অভিনন্দন।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Association of Chess Players, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share