08/06/2026
প্রেস বিজ্ঞপ্তিঃ
তারিখঃ ৮ জুন ২০২৬
মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক, স্বাধীনবাংলা নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর ৯জুন তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান সূচীঃ
ঢাকাঃ
সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবস ৯জুন ২০২৬ উপলক্ষ্যে সিরাজুল আলম খান সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট (সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র) এর পক্ষ থেকে সিরাজুল আলম খান সেন্টার, এল.এম টাওয়ার, ক-৮৭ জোয়ার সাহারা বাজার রোড, বারিধারা ডিওএইচএস পকেট গেইট, ভাটারা, ঢাকা ৯জুন ২০২৬ মঙ্গবার, সকাল ৯:৩০ ঘটিকায় সিরাজুল আলম খান এর প্রতিকৃতিতে সিরাজুল আলম খান সেন্টারের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী'র পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাবেন সিরাজুল আলম খান সেন্টারের পরিচালক মোশারেফ হোসেন মন্টু, ইউ.কে বাঙালি কমিউনিটি নেতা নুরুল আমিন, অধ্যাপক খাজা আলমগীর হোসেন, সামাজিক শক্তি'র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, কামাল হোসেন, শ্রমিক নেতা নেক মোহাম্মদ সহ অনেকে শ্রদ্ধাঞ্জলি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে।
নোয়াখালীঃ
নোয়াখালী বেগমগঞ্জ আলীপুর গ্রামে সিরাজুল আলম খান সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট নোয়াখালী সকাল ১০টায় সমাধিতে পুষ্পত্ববক অর্পণ করে শ্রদ্ধা জানাবে সোনাইমূড়ি অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূ্ঁইয়া ও আবুল কালাম আজাদ এর নেতৃত্বে জেএসডি নেতা নুর রহমান, ভিপি সাত্তার, কমরেড মমিন উল্লাহ, সাহাব উদ্দিন, শ্রমিক নেতা আবদুস ছোবহান সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
খুলনাঃ
নিউক্লিয়াস ও বিএলএফ এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিরাজুল আলম খান সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট, খুলনা এক আলোচনা সভার আয়োজন করেছে, তারিখঃ ৯ জুন ২০২৬ মঙ্গবার, বিকেল ৪টা, খুলনা মহানগর, জেএসডি কার্যালয়ঃ কে সি সি মার্কেট (২য়তলা), রুম নং-৬৩, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রমিক নেতা ও জেলা জেএসডি নেতা এম. এ সবুর, প্রধান অতিথি- হিসাবে আলোচনায় অংশ গ্রহন করবেন জেএসডি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন, বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল খালেক, সভাপতি খুলনা জেলা জেএসডি, প্রধান বক্তাঃ বীর মুক্তিযোদ্ধা প্রসিনজিৎ দত্ত, বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অধ্যপক হাবিবুর রহমান, মনসুর আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
বার্তাপ্রের