13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের প্রথম প্রভাতে জাগুক নতুন স্বপ্ন, দূর হোক সব দুঃখ-গ্লানি, জীবনে আসুক আনন্দের স্পন্দন। পুরোনো দিনের ক্লান্তি ভুলে, নতুন আশায় এগিয়ে চলি প্রাণের টানে; সুখের রঙে রাঙুক প্রতিটি ক্ষণ, হাসিতে ভরে উঠুক জীবনের আঙিনা। এই নববর্ষ বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের বারতা; হৃদয়ে জাগুক ভালোবাসা, মনে থাকুক ঐক্যের শক্তি। সবার জীবন হোক আলোয় ভরা, আশা-আনন্দে হোক আগামী পথচলা সবার জন্য কল্যাণময়।
HPC Cultural Club