06/10/2026
আজ Astroworld Foundation, Bangladesh Thalassemia Foundation এবং NUB Social Welfare Club-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, Astroworld Foundation-এর সহযোগিতায় Bangladesh Thalassemia Foundation এবং NUB Social Welfare Club - NSWC -এর যৌথ উদ্যোগে খুব শীঘ্রই Northern University Bangladesh Campus-এ একটি Blood Campaign আয়োজন করা হবে।
উক্ত Blood Campaign-এর শুরুতেই থাকবে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা, থ্যালাসেমিয়ার লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার। পাশাপাশি Northern University Bangladesh-এর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে Blood Group পরীক্ষা করা হবে। যারা স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী, তাদের কাছ থেকেও রক্ত সংগ্রহ করা হবে এবং তারা বিনামূল্যে ৫ টি রক্ত পরীক্ষার রিপোর্ট পাবে। (হেপাটাইটিস বি সহ আরো)
সংগৃহীত রক্ত Bangladesh Thalassemia Hospital-এ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ও আফিবিদ্রাবে অসচ্ছল রোগীদের কল্যাণে ব্যবহার করা হবে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ বা ক্রয় করা অনেক সময় অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই আমাদের এই ছোট্ট উদ্যোগ কারও জীবনে হয়ে উঠতে পারে আশার আলো। ❤️
এক ব্যাগ রক্ত হতে পারে একটি মানুষের জীবনের আশার আলো। ❤️🩸
Northern University Bangladesh-এর সকল শিক্ষার্থীকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
📢 Blood Campaign-এর তারিখ, সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
পরবর্তী সকল আপডেট পেতে Astroworld Foundation-এর অফিসিয়াল পেজে চোখ রাখুন।
আপনার রক্ত, কারও জীবন। ❤️🩸
Donate Blood, Save Lives.